সাগর-রুনি হত্যা মামলা, নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় -ডিএমপি
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার গুরুত্বপূর্ণ নথি আগুনে পুড়ে যায়নি বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে ডিবির অধিকাংশ কর্মকর্তা বদলি হওয়ায় পুরোনো নথি খুঁজে পাওয়া সময় সাপেক্ষ বলেও জানিয়েছে তদন্ত সংস্থাটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়। এছাড়া ডিএমপি ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্তের সময় আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে কেউ কেউ ডিবির নথি পুড়ে যাওয়ার নিউজ করছেন, যা সঠিক না।
তিনি আরও বলেন, আদালতে আগুনে এসব নথি পুড়ে যাওয়ার কথা বলা হয়নি। এডিশনাল অ্যাটর্নি জেনারেল আরশাদ রউফ বলেছেন, ডিবির অধিকাংশ অফিসার বদলি হওয়ায় পুরনো নথি খুঁজে পাওয়া সময়সাপেক্ষ। এ জন্য রাষ্ট্রপক্ষ ৯ মাস সময় চাইলে বাদীপক্ষ তিন মাস সময়ের কথা বলেন। পরবর্তীতে আদালত ছয়মাস সময় দেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।