সাগরে সীমানা না থাকায় নিরাপত্তাহীন কুতুবদিয়ার জেলেরা
, ১৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বঙ্গোপসাগরে সীমানা নির্ধারণ না থাকায় নিয়মিতভাবে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছেন কুতুবদিয়ার জেলে। ঘন কুয়াশা ও অরক্ষিত সাগর সীমানার কারণে ভুলবশত জেলেরা ভারতীয় নৌসীমায় ঢুকে পড়ছে।
জেলেরা ও তাদের পরিবারের অভিযোগ, দেশের সাগরে সীমানা নির্ধারণে গুরুত্বপূর্ণ বয়া স্থাপন, ট্রলারে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহলকারী জাহাজের উপস্থিতি বাড়ানো হলে দেশীয় জেলেরা উপকৃত হবে। এতে ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ এবং জেলেদের হয়রানি কমবে।
স্থানীয়রা জানান, গত কয়েক মাসে ৮০ জন কুতুবদিয়ার জেলে ভারতে আটক হয়েছেন। এর মধ্যে ১৭ নভেম্বর, ১৯ নভেম্বর, ১ ডিসেম্বর ও ১৭ ডিসেম্বর বিভিন্ন ফিশিং ট্রলারে জেলেরা আটক হয়েছেন।
জেলেদের মতে, সাগরের পানির গভীরতা বা ট্রলারের চলাচলের ঘন্টা হিসাব দিয়ে বাংলাদেশ-ভারতের সীমানা নির্ধারণ করা হলেও প্রকৃত অবস্থায় পানি ওঠানামা ও কুয়াশার কারণে পরিমাপের ত্রুটি হয়। এ ছাড়া ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী প্রায়শই বাংলাদেশ সীমানায় ঢুকে জেলেদের আটক করছে।
উপজেলা মৎস্যজীবি ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, শুধু তিন-চার কিলোমিটার সাগরে বয়া স্থাপন করলে সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। প্রতিটি ট্রলারে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারেও এই ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, সাগরে সীমানা বিষয়ে জেলেদের পর্যাপ্ত ধারণা না থাকায় তারা ভুলবশত ভারতীয় নৌসীমায় প্রবেশ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী কয়েকদিন বাড়তে পারে যেসব নদীর পানি, জেনে নিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)