সাগরে ইলিশের দেখা নেই, ঋণের চাপে বিপর্যস্ত উপকূলীয় হাজারো জেলে পরিবার
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৬ জুন, ২০২৬ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বরগুনা সংবাদদাতা:
জেলার লাখো মানুষের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের সঙ্গে জড়িত। কিন্তু গত কয়েক বছর ধরে বঙ্গোপসাগরে আশানুরূপ মাছ না পাওয়ায় চরম সংকটে পড়েছেন জেলার মৎস্যজীবীরা। বিশেষ করে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় হতাশা বাড়ছে জেলে ও ট্রলার মালিকদের মধ্যে। এরই মধ্যে সমুদ্রে মাছ ধরার ওপর সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নতুন আশায় সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। সাগরে কাঙ্খিত মাছ পাওয়া যাবে কিনা সেই শংকা অনেকের মনেই বিরাজ করছে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৫০ হাজার। এছাড়া অনিবন্ধিত আরও হাজার হাজার মানুষ মাছ শিকারের সঙ্গে জড়িত। জেলার পাথরঘাটা, তালতলী, আমতলী, বামনা ও সদর উপজেলার অসংখ্য পরিবার সাগর ও নদীর মাছের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে মাছের উৎপাদন কমে যাওয়ায় এসব পরিবারের অধিকাংশই মানবেতর জীবনযাপন করছে।
পাথরঘাটার চরদুয়ানী এলাকার জেলে আব্দুল জলিল বলেন, আগে একবার সাগরে গেলে ট্রলারভর্তি মাছ নিয়ে ফিরতাম। এখন কয়েকদিন সমুদ্রে থেকেও খরচ ওঠে না। ইলিশ তো দূরের কথা, অন্য মাছও আগের মতো পাওয়া যায় না। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
একই উপজেলার জেলে রফিকুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার সময় আয়-রোজগার বন্ধ থাকে। সরকারি সহায়তা যা পাই, তা দিয়ে পরিবারের চাহিদা পূরণ হয় না। বাধ্য হয়ে এনজিও ও মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়। এখন ঋণের কিস্তি আর দাদনের টাকার চাপ মাথায় নিয়ে সমুদ্রে যেতে হচ্ছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বলেন, বর্তমানে একটি মাঝারি ধরনের ট্রলার সমুদ্রে পাঠাতে কয়েক লাখ টাকা খরচ হয়। ডিজেল, বরফ ও খাদ্যসামগ্রীর াম বেড়েছে। কিন্তু মাছের উৎপাদন কমে যাওয়ায় মালিকরা লোকসানের মুখে পড়ছেন। অনেক ট্রলার মালিক ব্যাংক ও ব্যক্তিগত ঋণের বোঝা বহন করছেন। আমরা চাই, সরকার মৎস্যসম্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জেলে ও ট্রলার মালিকদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করুক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)