সাইয়্যিদু সুলত্বানিল আউলিয়া, ইমামুল মুহাক্বক্বিক্বীন, পেশওয়ায়ে দ্বীন, আস সাজ্জাদ, আবূ আব্দুল্লাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত পরিচিতি মুবারক
, ২৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২২ জুলাই, ২০২৫ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ
উনার মুবারক নাম আলী। তবে তিনি ‘আলী আওসাত’ নাম মুবারকে ভূষিত হন। উনার মুবারক কুনিয়াত আবুল হাসান ও আবু মুহম্মদ আলাইহিস সালাম। আবু আব্দিল্লাহ মাদানী আলাইহিস সালামও বলা হয়।
‘যাইনুল আবিদীন’ উনার অসংখ্য অগণিত লক্বব মুবারকের মধ্যে একখানা বিশেষ লক্বব মুবারক। সারাবিশ্বে তিনি এই মহান লক্বব মুবারকে পরিচিত বা মশহুর রয়েছেন।
সাইয়্যিদুনা ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি হচ্ছেন উনার সম্মানিত পিতা।
উল্লেখ্য যে, সাইয়্যিদুনা ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনার অপর যাওজাতুল মুকাররমাহ ছিলেন হযরত লাইলা বিনতে মুররা আলাইহাস সালাম। উনার পবিত্র রেহেম শরীফে যিনি তাশরীফ এনেছিলেন উনারও নাম মুবারক ছিল হযরত আলী আলাইহিস সালাম। সঙ্গতকারণে তিনি সাইয়্যিদুনা হযরত আলী আকবর নাম মুবারকে ভূষিত হয়েছেন। সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনার অপর একজন আওলাদ আলাইহিস সালাম উনারও মুবারক নাম ছিল আলী। যিনি সাইয়্যিদুনা হযরত আলী আসগর আলাইহিস সালাম নামে মশহুর বা পরিচিত ছিলেন। তিনি কারবালার প্রান্তরে শাহাদাতী শান মুবারক প্রকাশ করেছেন। অর্থাৎ উনারা দু’জনই কারবালার প্রান্তরে পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ করেছেন।
উনার সম্মানিতা মাতা: পারস্য শাসকের কন্যা শহরবানু আলাইহাস সালাম। সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনার খিদমত মুবারকে আসার পর উনার নাম মুবারক হয় হযরত সালমা আলাইহাস সালাম। কেউ কেউ হযরত গাযালা আলাইহাস সালাম বলেও উল্লেখ করেছেন।
সে সময় ছিল আমীরুল মু’মিনীন, হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার খিলাফতকাল।
সে সময় পারস্য ও চীন শাসক খাকান একত্রে তিন দিন মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। অবশেষে তারা পরাজয় বরণ করে পিছটান দিলো। আর পারস্য শাসক নিহত হলো। পারস্য শাসকের পরিবার-পরিজনসহ অনেক লোক মুসলমানদের হাতে বন্দি হলো। বন্দিদের মধ্যে ছিলেন পারস্য শাসকের তিন কুমারী কন্যা। যারা ছিলেন রূপে গুণে অনন্যা। (মিরয়াতুল আছরার-২০৭, ইমাম যাইনুল আবিদীন-২)
পারস্য শাসকের মেয়েদের জন্য মজলিসে শুরা (পরামর্শ মজলিস) ডাকানো হলো। অনেক আলোচনা হলো। এক পর্যায়ে ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া আমীরুল মু’মিনীন! তারা খান্দানী মেয়ে। তাদের সাথে সাধারণ বন্দিদের মতো আচরণ করা ঠিক হবে না। কাজেই তাদের জন্য একটা মুক্তিপণ ধার্য করা হোক। আর আমিই সেই মুক্তিপণ বাইতুল মালে জমা দিবো ইনশাআল্লাহ। তারপর তারা যদি সম্মানিত ইসলাম গ্রহণ করে তাহলে পবিত্র মদীনা শরীফ উনার তিনজন যুবককে যাওজ হিসেবে গ্রহণ করার ইখতিয়ার দেয়া হোক। তাতে যদি সম্মত না হয়, তাহলে অন্য কোনো স্থানে স্বাধীনভাবে বসবাস করতে পারবে।
এই প্রস্তাব সকলেরই মনঃপুত হলো। সবাই এই প্রস্তাব মেনে নিলেন। আর পারস্য শাসকের মেয়েগণও অত্যন্ত খুশি হলেন। তারা সবাই সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার নিকট দ্বীন ইসলাম কবুল করলেন।
উল্লেখ্য যে, উনারা পূর্বেই সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে নতুন করে তওবা করলেন। অতঃপর বড় মেয়ে তিনি যাওজুল মুকাররম হিসেবে গ্রহণ করলেন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার আওলাদ হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে। মধ্যমা আওলাদ তিনি পছন্দ করলেন খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার আওলাদ হযরত মুহম্মদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে। আর ছোট্ট মেয়ে হযরত শহরবানু আলাইহাস সালাম তিনি পুলক কম্পিত চিত্তে আঙ্গুলী মুবারক নির্দেশ করলেন, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পাশে বসা সম্মানিত জান্নাতী যুবকদের সাইয়্যিদ হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনার দিকে। সাথে সাথে নিসবাতুল আযীমাহ মুবারক সম্পন্ন হলো।
ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি উনাদেরকে মুবারকবাদ জানালেন এবং প্রাণ খুলে দোয়া করলেন। বললেন আরব আ’যমের দুইটি শ্রেষ্ঠ রক্তধারার মহামিলন হওয়ার ফলে আপনাদেরকে মহান আল্লাহ পাক তিনি দুনিয়ার সেরা প্রতিভাবান সন্তান দান করবেন। মহান আল্লাহ পাক তিনি উনার অন্তর নিংড়ানো দোয়া কবুল করেছেন। সেই সৌভাগ্যবতী মেয়ে উনাদের রেহেম শরীফে তাশরীফ আনেন ইমামুল মুহাক্কিকীন, সুলত্বানুল আউলিয়া, ইয়াদগারে নবুওওয়াত, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইমাম কাসিম ইবনে মুহম্মদ ইবনে আবু বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম এবং ইলমে ফিক্বাহ উনার যুগ শ্রেষ্ঠ ইমাম হযরত সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ কাওসার আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ সম্পর্কে পূর্ববর্তী আসমানী কিতাব মুবারক-এ আলোচনা মুবারক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে মালিকু আহলি বাইত শরীফ আলাইহিমুস সালাম, মালিকুল জান্নাহ, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ্, মালিকুল কায়িনাত সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারককালে সম্মানিত মুসলমান উনাদের প্রাচুর্যতা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত হিজরত মুবারক:
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক নযরে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফযালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচিতি মুবারক
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মাতি ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ‘আযীমুশ শান নিসবতে ‘আযীম শরীফ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে ব্যক্তি সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাকে মুহব্বত করলো সে যেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই মুহব্বত করলো
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বিয়ামতের দিন হাশরের ময়দানে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার বেমেছাল সম্মানিত শান মুবারক উনার বহিঃপ্রকাশ মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার তরফ থেকে নীলনদের প্রতি সম্মানিত ফরমান মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল খ্বামিসাহ্ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মাসাকীন আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আযীমুশ শান নিসবতে আযীম শরীফ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল সম্মানিত খিদমত মুবারক-এ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












