সম্পাদকীয়-১
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ১২ই রবীউছ ছানী শরীফ আজ।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার শান মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা সর্বোপরি নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সবার জন্য ফরয।
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “এ উম্মতের শেষ সম্প্রদায় প্রথম যুগের মতো। ” অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মাঝে অনন্য ব্যক্তিত্ব, মহামহিম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার দ্বারা শেষ যামানায় মানুষ হিদায়েত লাভ করবে। যিনি শুধুমাত্র ওহী মুবারক ছাড়া বাকী সব নিয়ামতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
যিনি শুধুমাত্র মহান আল্লাহ পাক তিনি নন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন। এছাড়া বাকী সবকিছু। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
যমীনের বুকে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি তাশরীফ না রাখলে মূলতঃ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মা’রিফাত মুবারক, মর্যাদা-মর্তবা মুবারক, শান মান মুবারক প্রকাশ, সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শান মান মুবারক, মর্যাদা-মর্তবা মুবারক প্রকাশ মহাঅপূর্ণই থেকে যেতো।
প্রসঙ্গত উল্লেখ্য, হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম ও আবু রসূলিনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক ও মহাসম্মানিত ও মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস, মহাপবিত্র আযীমুশ শান নিসবতে আযীম শরীফ দিবস, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ, মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র আযীমুশ শান নিসবতে আযীম শরীফ সম্পন্ন, হযরত আবনাউ রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী ও মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস, হযরত বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাপবিত্র আযীমুশ শান নিসবতে আযীম শরীফ দিবস উনাদের তারিখ মুবারক প্রকাশ এবং শান মান প্রকাশ পৃথিবীর ইতিহাসে নযীরবিহীন বেমেছাল অভূতপূর্ব চির বিস্ময়কর মহাসম্মানিত ও মহাপবিত্র তাজদীদ মুবারক। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
যা খলীফাতুল্লাহ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অকল্পনীয়, বেমেছাল মর্যাদা-মর্তবার বহিঃপ্রকাশের ছিটে ফোঁটা মাত্র। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
আর পৃথিবীর ইতিহাসে এই প্রথম এ অনন্তকালের পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদি সাইয়্যিদুল আ’দাদ শরীফ উনার তাজদীদ করেছেন, ধারণ করেছেন, বিচ্ছুরণ ঘটিয়েছেন, কায়িনাতবাসীকে বিতরণ করেছেন সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- “হযরত উবাই ইবনে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, একদা আমি আরজ করলাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ‘আমি আপনার প্রতি বেশি বেশি পবিত্র ছলাত শরীফ পাঠ অর্থাৎ পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করতে চাই। আমি কি পরিমাণ সময় আপনার প্রতি পবিত্র ছলাত শরীফ পাঠ অর্থাৎ পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার জন্য নির্দিষ্ট করবো?’ তিনি বললেন, ‘যে পরিমাণ আপনি ইচ্ছা করেন। ’ আমি বললাম, ‘তাহলে পুরো দিনের এক চতুর্থাংশ সময় অর্থাৎ ৬ ঘণ্টা?’ তিনি বললেন, ‘আপনি যা ইচ্ছা করেন। তবে আরো বেশি সময়ব্যাপী করলে তা হবে আপনার জন্য কল্যাণকর। ’ আমি বললাম, ‘তাহলে কি অর্ধেক সময় অর্থাৎ ১২ ঘণ্টা নির্ধারণ করে নিবো?’ তিনি বললেন, ‘তা আপনার ইচ্ছা। তবে যদি এর চেয়েও অধিক সময় নির্ধারণ করেন, তা হবে আপনার জন্য অধিক কল্যাণকর। ’ আমি বললাম, ‘তাহলে কি দুই-তৃতীয়াংশ সময় অর্থাৎ ১৬ ঘণ্টা নির্ধারণ করবো?’ তিনি বললেন, ‘তা আপনার ইচ্ছা। তবে আরো অধিক সময়ব্যাপী করলে তা আপনার জন্য অধিক কল্যাণকর হবে। ’ আমি বললাম, ‘তাহলে কি আমার জীবনের সম্পূর্ণ সময়টাই আপনার প্রতি পবিত্র ছলাত শরীফ পাঠের জন্য অর্থাৎ পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার জন্য নির্ধারণ করবো?’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘যদি তা করতে পারেন, তাহলে আপনার সমস্ত মাকছূদ পূরা করা হবে এবং আপনার সমস্ত গুনাহখাতা ক্ষমা করা হবে। ” সুবহানাল্লাহ! (পবিত্র তিরমিযী শরীফ, মাসিক আল বাইয়্যিনাত শরীফ ২২১:৯১)
সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই রবীউল আউওয়াল শরীফ হাক্বীক্বীভাবে খুশি প্রকাশ করতে পারলে পুরো সাইয়্যিদুশ শুহুর পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস জুড়ে খুশি করা সম্ভব হবে। আর এ মাসে করতে পারলে সারা বছর করতে পারবে। সারা বছর করতে পারলে সারা জীবন করা সম্ভব হবে।
এ ধারাবাহিকতায়ই সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি জারি করেছেন প্রতি মাসে মহাসম্মানিত ১২ই শরীফ উনাকে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(২)
প্রসঙ্গত, আজ কাফির, মুশরিক, ইহুদী, খ্রিস্টানরা মুসলমানরা যাতে খোদা তায়ালা উনার রহমত থেকে মাহরুম হয় তার জন্য লক্ষ-কোটি হারাম অনুষঙ্গের প্রচলন করেছে। যার দ্বারা একজন মুসলমান সহজেই, সংক্ষিপ্ত সময়েই হয়ে যায় মহান গুনাহগার ও গুমরাহ। নাঊযুবিল্লাহ! এমন একটা বিপর্যস্ত অবস্থায় গোটা উম্মাহর বিধ্বস্ত হওয়ার কথা ছিল। কিন্তু সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি যে অনন্তকালের সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ হাদিয়া করেছেন। তাতে ইচ্ছায়-অনিচ্ছায় উম্মাহ এক সেকেন্ডের তরে রুজু হলেই পেয়ে যাচ্ছেন ক্ষমা, নাজাত ও জান্নাত এবং পর্যায়ক্রমে দীদার ও রেযামন্দি। অর্থাৎ শয়তান, কাফির ও মুশরিকদের সব কূটচাল ছিন্ন করে অভূতপূর্ব শাফায়াতকারী ও ত্রাণকর্তা হিসেবে এবং রহমতের কান্ডারীরূপে দয়া ও ইহসান করেছেন সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি এ উম্মাহকে প্রথমেই পরিপূর্ণ ও মূল নিয়ামত নসীব করিয়ে দিচ্ছেন। প্রথমেই তিনি পরিপূর্ণভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বত মুবারক, উনাদের সংখ্যা মুবারক, উনাদের বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস, উনাদের পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস, উনাদের পবিত্র নিছবতে আযীম শরীফ উনার দিবস তথা উনাদের মহাসম্মানিত মা’রিফাত এ উম্মাহর অন্তরে প্রকৃষ্টভাবে প্রবেশ করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
তাতে করে উম্মাহ এক লহমায়ই লাভ করছে সব অনৈসলামিক আমল ছাড়ার অনুপ্রেরণা এবং সব নেক আমল করার অবর্ণনীয় জজবা। হাক্বীক্বী উম্মত হবার এবং কামিয়াবী লাভের পরিপূর্ণ প্রেরণা।
কাজেই প্রতি মাসেই মহাসম্মানিত ১২ই শরীফ যথাযথভাবে পালনের সর্বোচ্চ আর্থিক গোলামীর আঞ্জাম দেয়ার তথা সার্বিক গোলামীর আঞ্জাম দেয়ার চেতনাই হোক আমাদের প্রার্থনা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বিরোধিতাকারীরা গুমরাহ ও উলামায়ে ‘সূ’র অন্তর্ভুক্ত। এদেরকে পরিহার করা ফরয-ওয়াজিব।
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে শুধু পরকালীন শাফায়াত ই একমাত্র চাওয়া পাওয়া নয়;
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












