সম্পাদকীয়-১
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই জুমাদাল উখরা শরীফ আজ। সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার শান মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা সর্বোপরি নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সবার জন্যই ফরজ।
, ১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
আজ পবিত্র ১২ই জুমাদাল উখরা শরীফ। মহাসম্মানিত, সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ তথা মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উনার সাথে আজকের মহান তারিখ সাজুয্যপূর্ণ। তাই আজকের তারিখটিই মহিমান্বিত হয়ে ১২ই শরীফ উনার মর্যাদায় মর্যাদাবান হয়েছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
এ প্রসঙ্গে উল্লেখ্য, এক মুহূর্তের তরেও নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্পর্শ মুবারক-এ মাটি, ধূলি-বালি যা কিছুই (পদার্থ-বস্তু যা কিছুই হোক না কেন) এসেছেন তা আসমান-যমীন, সম্মানিত কা’বা শরীফ, সম্মানিত কুরসী শরীফ, মহান আল্লাহ পাক উনার কায়িনাতে যা কিছু রয়েছে; এমনকি সম্মানিত আরশে আযীম মুবারক থেকেও লক্ষ-কোটি গুণ বেশি পবিত্র, ফযীলতপ্রাপ্ত, সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ হয় তাহলে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ তথা মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উনার সাথে নিসবত মুবারক থাকার কারণে হিজরী মাসের প্রতি ১২ই শরীফই বিশেষভাবে সম্মানিত। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
বিশেষভাবে উল্লেখ্য, বর্ণিত মহামহিম তাজদীদ মুবারক সৃষ্টির ইতিহাসে অনাদি তথা অনন্তকালের মধ্যে অনন্য। পাশাপাশি উল্লেখ্য, সুমহান এ তাজদীদ মুবারক অনাদিকাল থেকে অনন্তকালের জন্য।
(২)
বলার অপেক্ষা রাখেনা, মহিমান্বিত এ তাজদীদ মুবারক করার ক্ষমতা কেবলমাত্র সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনারই। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
কারণ পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম এ অনন্তকালের পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনার তাজদীদ করেছেন, ধারণ করেছেন, বিচ্ছুরণ ঘটিয়েছেন, কুলকায়িনাতবাসীকে বিতরণ করেছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
আর তারই ধারাবাহিকতায় এখন প্রতিটি ১২ই শরীফও পালিত হচ্ছে অনন্য মহিমায়। যার সার্বিক খরচ হাদিয়া করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, পালনের ইলিম এবং রুহানী ফায়েজ-তাওয়াজ্জুহ মুবারক বিতরণ করেছেন- ছাহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি এবং উনার সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
দিক বিদিক বিভিন্ন স্থানে পাঠ হচ্ছে সর্বোচ্চ সুন্দর কায়দায়, ব্যাকুল হৃদয়ে, খুলুছিয়তযুক্ত পবিত্র মীলাদ শরীফ। সুললিত কণ্ঠে উচ্চারিত হচ্ছে অভূতপূর্ব তাওয়াল্লুদ শরীফ, ক্বাছীদা শরীফ। হঠাৎ বর্ষিত বেমেছাল আসমানী রহমতে বিস্মিত উপস্থিত সবাই। শুধুই কী পবিত্র মীলাদ শরীফ উনার রহমত। পবিত্র মীলাদ শরীফ উনার রহমত মুবারক লুফে নেয়ার পরই শুরু হয়ে যায় তাবারুক প্রাপ্তির নতুন নিয়ামত মুবারক। হাজার হাজার প্যাকেট সুন্নতী খাবার রুটি, গোশত, খেজুর, পানি। এ বেমেছাল আয়োজন এখন শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নয়। তা দেশের জেলাসমূহ হতে শুরু করে উপজেলা, ওয়ার্ড, মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে। দেশের প্রতিটি ঘরে ঘরে এ রহমতী আবেশ ছড়িয়ে পড়ছে। একই সাথে মহাপবিত্র ১২ই শরীফ উনার সওগাত আন্তর্জাতিক পরিম-লেও ব্যাপৃত হয়েছে, বিশ্বের অনেকগুলো দেশে ব্যাপকভাবে প্রতি মাসে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পালিত হচ্ছে। শহরের শত শত স্থানে একই আয়োজন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৩)
প্রসঙ্গত, মুসলমানরা যাতে খোদা তায়ালা উনার রহমত মুবারক থেকে মাহরুম হয় তার জন্য কাফির, মুশরিক, ইহুদী, খৃস্টানরা লক্ষ-কোটি হারাম অনুষঙ্গের প্রচলন করেছে। যার দ্বারা একজন মুসলমান সহজেই, সংক্ষিপ্ত সময়েই হয়ে যায় গুনাহগার ও গুমরাহ। নাঊযুবিল্লাহ! এমন একটা বিপর্যস্ত অবস্থায় গোটা উম্মাহ্র বিধ্বস্ত হওয়ার কথা ছিল। কিন্তু সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি যে অনন্তকালের সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার হাদিয়া করেছেন, তাতে ইচ্ছায়-অনিচ্ছায় উম্মাহ এক সেকেন্ডের তরে রুজু হলেই পেয়ে যাচ্ছেন ক্ষমা, নাজাত তথা জান্নাত এবং পর্যায়ক্রমে দীদার ও রেযামন্দি। অর্থাৎ শয়তান, কাফির ও মুশরিকদের সব কূটচাল ছিন্ন করে অভূতপূর্ব শাফায়াতকারী ও ত্রাণকর্তা হিসেবে এবং রহমতের কান্ডারীরূপে দয়া ও ইহসান করেছেন সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৪)
ছাহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি এ উম্মাহকে প্রথমেই পরিপূর্ণ ও মূল নিয়ামত নসীব করিয়ে দিচ্ছেন। প্রথমেই তিনি পরিপূর্ণভাবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বত মুবারক, উনাদের সংখ্যা মুবারক, উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস, উনাদের পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস, উনাদের পবিত্র নিছবতে আযীম শরীফ উনার দিবস তথা উনাদের মহাসম্মানিত মা’রিফাত এ উম্মাহ্র অন্তরে প্রকৃষ্টভাবে প্রবেশ করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৫)
তাতে করে উম্মাহ এক লহমায়ই লাভ করছে সব অনৈসলামিক আমল ছাড়ার অনুপ্রেরণা এবং সব নেক আমল করার অবর্ণনীয় জজবা, হাক্বীক্বী উম্মত হবার এবং কামিয়াবী লাভের পরিপূর্ণ প্রেরণা।
কাজেই প্রতি মাসেই মহাসম্মানিত ১২ই শরীফ যথাযথভাবে পালনের সর্বোচ্চ আর্থিক গোলামীর আঞ্জাম দেয়ার তথা সার্বিক গোলামীর আঞ্জাম দেয়ার চেতনাই হোক আমাদের প্রার্থনা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের কুরবানীর পশু যাতায়াতের পথে এবং কুরবানীর হাটে যথাযথ নিরাপত্তাও বাস্তবায়ন হচ্ছে না কেন? সড়ক ও নৌপথে পশুবাহী যানগুলোতে চলছে চাঁদাবাজি-ডাকাতি চাঁদা না দিলে হত্যার ঘটনাও ঘটছে কুরবানী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাবেক পাট উপদেষ্টা নিজ ব্যবসার স্বার্থে কাঁচা পাট রফতানি বন্ধ করে পাট চাষী ও পাট শিল্পকে ধ্বংস করেছে। অবিলম্বে কাঁটা পাট রফতানি শুরুর পাশাপাশি সাবেক উপদেষ্টার দেশ ধ্বংসকারী পদক্ষেপের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে ইনশাআল্লাহ।
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত পবিত্র ২রা যিলহজ্জ শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস এবং ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘নগদ সোনা’ খ্যাত চামড়ার বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য বহুমুখী সংকটে। সমাধানের সক্রিয় উদ্যোগ সরকারকেই নিতে হবে
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসন্ন বাজেটে চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎস কর দিগুণ করার পরিকল্পনায় বর্তমান খাদ্যপণ্যের অগ্নিমূল্যে আরো ঘি ঢালা হবে। উৎস করের টাকা ব্যবসায়ীরা খরচ হিসেবেই ধরে। জনগণের ক্ষোভের আগুন তথা দ্রব্যমূল্যের আগুন থেকে বাঁচতে হলে সরকারকে অবশ্যই এই পথ থেকে সরে আসতে হবে।
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে কুভেন্দুর ক্ষমতাবলে শুধু কারচুপি আর কূট প্রক্রিয়ার অভিযোগই শেষ নয় বরং ধর্মনিরপেক্ষতা বিরোধী এবং মুসলিম নির্যাতন ও সম্পদ লুণ্ঠন তথা হিন্দুত্ববাদের উত্থান এবং মুসলমানদের ধর্মান্তকরণের দোহাই দিয়ে ভারতীয় সংবিধানকে পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে হিন্দুত্ববাদীদের ভোটে ক্ষমতা পেয়েছে কুভেন্দু। এ নির্বাচন অবৈধ এবং এ ক্ষমতা অসংবিধানিক ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ভারতকে এ নির্বাচন বাতিল করে হিন্দুত্ববাদের উত্থান নির্মুল করতে হবে।
১৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বুড়ো ইঞ্জিনের উপর নির্ভর করেই ঈদ যাত্রায় নির্বিঘ্নে ট্রেন চলাচলের আশ্বাস- বাংলাদেশ রেলওয়ের প্রতিবারের মত এবারও যেন ‘দীর্ঘশ্বাস’ আর হতাশায় পর্যবসিত না হয়।
১৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












