সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩০৫)
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
বনূ কুরাইজা সম্পর্কে হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ফায়সালা মুবারক:
প্রসিদ্ধ তারিখ ও সীরাত গ্রন্থে উল্লেখ রয়েছে, ‘বনূ কুরাইজার লোকজন এসে মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আত্মসমর্পণ করলো। আওস গোত্র দ্রুত ছুটে এসে বললো, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরা আমাদের মিত্র খাযরাজরা নয়। তাদের মিত্রদের সাথে অতীতে আপনি যে ব্যবহার মুবারক করেছেন তা অত্যন্ত সুপ্রসিদ্ধ।
উল্লেখ্য যে, বনূ কাইনুকা গোত্র ছিলো খাযরাজ গোত্রের মিত্র। এর আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাদের অবরোধ করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করে। কাট্টা মুনাফিক সরদার উবাই বিন সুলূল তাদের জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে আর্জি পেশ করেছিলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নির্দেশ মুবারকে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আওস গোত্রের কথা শুনে স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
أَلَا تَرْضَوْنَ يَا مَعْشَرَ الْأَوْسِ أَنْ يَحْكُمَ فِيهِمْ رَجُلٌ مِنْكُمْ؟ قَالُوا بَلَى، قَالَ رَسُولُ اللّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَاكَ إلَى حضرت سَعْدِ بْنِ مُعَاذٍ رضى الله تعالى عنه.
অর্থ: হে আওস সম্প্রদায়! তোমাদের গোত্রের একজন যদি তাদের (তথা ইহুদী বনূ কুরাইজার) ব্যাপারে ফায়সালা দেন তাহলে তোমরা কি সন্তুষ্ট নও? তারা বললো, ‘হ্যাঁ আমরা সন্তুষ্ট।’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, তোমাদের হযরত সা’দ ইবনে মুয়াজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপর ফায়সালার ভার অর্পণ করা হলো। সুবহানাল্লাহ!
দেখা গেলো মুসলমান বাহিনী বনূ কুরাইজাকে প্রায় তিন সপ্তাহ অবরোধ করে রাখার পর তারা আবেদন জানায় যে, বিশিষ্ট ছাহাবী হযরত সা’দ ইবনে মুয়াজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যে ফায়ছালা করবেন, তারা তাই মেনে নিবে।
স্মরণীয় যে, হযরত রুফাইদা আল-আসলামিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ছিলেন সম্মানিত দ্বীন ইসলামের প্রথম নারী চিকিৎসক, যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারকে মহাসম্মানিত মদিনা শরীফে চিকিৎসা সেবা দিতেন এবং আহত সৈনিক ও রোগীদের সেবা করতেন; তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মসজিদুন নববী শরীফ উনার সংলগ্ন একটি তাঁবুতে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেন, সম্মানিত জিহাদে আহতদের সেবা দিতেন। হযরত হযরত সা’দ ইবনে মুয়াজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সম্মানিত খন্দকের জিহাদে তীরবিদ্ধ হয়েছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারকে উনাকে হযরত রুফাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার তাঁবুতে রাখা হয় এবং উনার চিকিৎসা করা হয়। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اجْعَلُوهُ فِي خَيْمَةِ حضرت رُفَيْدَةَ رضى الله تعالى عنها حَتّى أَعُودَهُ مِنْ قَرِيبٍ.
অর্থ: “হযরত সা’দ ইবনে মুয়াজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে হযরত রুফাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার তাঁবুতে রাখুন তাহলে ইহা আমার কাছে রাখা হবে। আমি সহজে উনার খোঁজ খবর নিতে পারবো।” সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন হযরত সা’দ ইবনে মুয়াজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপর বনূ কুরাইজার ফায়সালার ভার ন্যস্ত করলেন, তখন উনার গোত্রের লোকেরা এসে উনাকে গাধার পিঠে সওয়ার করে নিয়ে গেলো। তারা গাধাটির পিঠে নরম চামড়ার বালিশ বা গদি এঁটে দিয়েছিলো। তিনি অত্যন্ত সুঠাম দেহ মুবারক ও সুদর্শন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ! তারা উনাকে নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে নিয়ে উপস্থিত হলো। তারা উনাকে বলছিলো, হে আবূ আমর! আপন মিত্রদের প্রতি সদয় হোন। তারা আরো বলতে লাগলো যে, এজন্যই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনার উপর ফায়সালার দায়িত্ব দিয়েছেন। যাতে আপনি উনাদের প্রতি সদয় আচরণ মুবারক করেন।
তারা যখন উনার সাথে বেশী পীড়াপীড়ি শুরু করলো তখন তিনি বললেন, আমি হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এখন এমন এক অবস্থায় আছি যে, মহান আল্লাহ পাক উনার রাস্তায় কোন নিন্দুকের নিন্দা যেন প্রভাব না ফেলে। এরপর কিছু লোক ফিরে গিয়ে নিজেদের গোত্রের কাছে বনী কুরাইজার পুরুষদের পরিণামের কথা জানিয়ে দিলো। (সীরাতুন নববী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি(
-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফতওয়া: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১১)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৭
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৬
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (৮)
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র রওযা শরীফ উনার বেমেছাল শান-মান, মর্যাদা মুবারক
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












