ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৬৯)
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফ-এ ইরশাদ মুবারক করেন-
اِنَّا اَرْسَلْنَاكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا لِّتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, হে আমার হাবীব আমিতো আপনাকে পাঠিয়েছি,
اِنَّا اَرْسَلْنَاكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا
সাক্ষীদাতা হিসেবে, সুসংবাদ দাতা হিসেবে, ভয় প্রদর্শনকারী হিসেবে
لِّتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ
যেন সমস্ত কায়িনাত মহান আল্লাহ পাক উনার প্রতি এবং আপনার প্রতি ঈমান আনে।
وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ
কাজেই, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, আপনি বলে দিন, তোমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মান কর এবং উনার খিদমত কর।
وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا
এবং সকাল-সন্ধ্যা মহান আল্লাহ পাক উনার যিকির করো।
এ আয়াত শরীফ-এর তাফসীরে অনেক লম্বা কথা রয়েছে। হাক্বীক্বত মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন, সাক্ষীদাতা, ভয়প্রদর্শকারী এবং সুসংবাদদাতা হিসেবে।
কাজেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি যেন মানুষ ঈমান আনে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ঈমান আনে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত করে, সম্মান করে, উনার আলোচনা করে, মহান আল্লাহ পাক উনারও যেন যিকির করে সকাল-সন্ধ্যা।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তা’যীম-তাকরীম করলে, ইজ্জত-সম্মান করলে যে ফযীলত রয়েছে, একটা কাফির লোকও ঈমানদার হয়ে যেতে পারে।
এ প্রসঙ্গে বর্ণিত রয়েছে, আবু জাহিলের ছেলে- যে আবূ জাহিল কাট্টা কাফির, চির জাহান্নামী। যিনি পরবর্তীতে ঈমান এনেছেন হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ঈমানদার হলেন কি করে? আবূ জাহিল, আবূ লাহাব, উতবা, শাইবা, তারা একটা আইন করল, কুরাইশদের মধ্যে যে কোন ব্যক্তি যদি আখিরী নবী, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তা’যীম-তাকরীম করে উনার সাথে মুছাফাহা-মুয়ানাকা কেউ করে তাহলে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদন্ড। এটা তারা আইন করল। এই আইন করার পর এভাবেই চলতে থাকল।
হঠাৎ একদিন হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তখনও ঈমান আনেননি, মুসলমান হননি। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাক্ষাত মুবারক হয়ে গেলো কোন এক রাস্তায়। সামনে গিয়ে তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, আখিরী নবী, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে খুব তা’যীম-তাকরীম করলেন, মুছাফাহা-মুয়ানাকা করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে তিনি অনেক কাকুতি মিনতি করলেন।
যখন হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এ কাজ করলেন, দূর থেকে যারা কুরাইশ কাফির ছিল তারা ব্যাপারটা দেখে ফেললো।
তারা যখন দেখে ফেললো, দেখে ফেলার পর তারা পরস্পর আলোচনা করল যে, হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তো আবূ জাহিলের ছেলে, তাদের নেতার ছেলে। তারা আলোচনা করল, ব্যাপারটা কি হল?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমানদের ভালো কিছু দেখলে কাফিররা কখনই খুশি হয় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৩)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (২)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-১)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (২য় পর্ব)
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (১)
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












