ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৯৪)
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
যারা বলে থাকে, বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করা; এটা হচ্ছে খ্রিস্টানী কালচার। নাঊযুবিল্লাহ! এরা বলে থাকে, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস্ সালাম-এর বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে থাকে সেজন্য এটা প্রকাশ করা খ্রিস্টানী কালচার। নাঊযুবিল্লাহ!
এখানে তো মহান আল্লাহ পাক তিনি ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুশি প্রকাশ করলেন, তাহলে কী মহান আল্লাহ পাক তিনি ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা খ্রিস্টানী কালচার করেছেন। নাঊযুবিল্লাহ! কাট্টা কাফির হয়ে যাবে, চির জাহান্নামী হয়ে যাবে, কেউ যদি এই আক্বীদা পোষণ করে। এছাড়া পরবর্তিতে স্বয়ং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও খুশি প্রকাশ করেছেন। এই সিলসিলা জারি রয়েছে, এখনো জারি রয়েছে, ক্বিয়ামত পর্যন্ত সেটা জারি থাকবে আল্লাহ পাক উনার রহমতে।
হাদীছ শরীফে এসেছে, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত রয়েছে যেটা হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন-
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ ذَاتَ يَوْمٍ فِي بَيْتِهِ وَقَائِعَ وِلَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِقَوْمٍ، فَيَسْتَبْشِرُونَ وَيَحْمَدُونَ اللهَ وَيُصَلُّونَ عَلَيْهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: حَلَّتْ لَكُمْ شَفَاعَتِي.
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত রয়েছে-
أَنَّهُ كَانَ يُحَدِّثُ ذَاتَ يَوْمٍ فِي بَيْتِهِ وَقَائِعَ وِلَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِقَوْمٍ
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু একদিন উনার বাড়িতে কিছু লোকজন জমা করে আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ বা নূরুত তাশরীফ মুবারক উপলক্ষে যে ওয়াকিয়াগুলো রয়েছে, যে আলোচনা রয়েছে, ঘটনাগুলো রয়েছে সে সমস্ত বিষয় তিনি আলোচনা করছিলেন।
فَيَسْتَبْشِرُونَ وَيَحْمَدُونَ اللهَ
সকলেই সেটা শুনে খুশি প্রকাশ করছিলেন, আল্লাহ পাক উনার প্রশংসা করছিলেন।
وَيُصَلُّونَ عَلَيْهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
এবং ফাঁকে ফাঁকে আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ছলাত এবং সালাম পাঠ করছিলেন।
فَإِذَا جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
এমতাবস্থায় নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আসলেন। এসে যখন দেখতে পেলেন, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অনেককে একসাথে করে এটা আলোচনা করছিলেন আর উনারা ব্যক্তিগতভাবে খুশি প্রকাশ করছেন এবং আল্লাহ পাক উনার প্রশংসা করছেন এবং সাথে সাথে ছলাত এবং সালাম পাঠ করছেন সেটা নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দেখে বললেন-
حَلَّتْ لَكُمْ شَفَاعَتِي.
হে হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, হে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! আপনারা জেনে রাখুন, এই সমস্ত কাজের জন্য আমার তরফ থেকে আপনাদের জন্য আমার সুপারিশকে ওয়াজিব করে দেয়া হলো। সুবহানাল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তা‘য়াল্লুক্ব-নিসবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিলের বিশেষ মাধ্যম
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-১)
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালালকে হারাম করা নিষেধ
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হুকুম আহকাম ও আদেশ নির্দেশ মুবারক পালনেই রয়েছে কামিয়াবী
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলাইহিস সালাম ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (২)
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












