শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-১)
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
শীত নিবারনের জন্য আমরা কতো ব্যবস্থাইনা গ্রহণ করি। বর্তমান সময়ে নতুন নকশার শীতের পোশাক কোনটা আসছে, কোন চাদরটি এখন বহুল জনপ্রিয় (ট্রেন্ডিং) এসব থুঁজে ফিরি। কিন্তু একবারও কি আমরা ভেবেছি যে, আমাদের যিনি প্রাণাধিক প্রিয় রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শীতের সময় কেমন পোশাক মুবারক পড়েছেন? তিনি নিজের ও পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের জন্য শীত নিবারণের কি কি ব্যবস্থা মুবারক নিয়েছেন? তিনি তো আমাদের জন্য সর্বোত্তম আদর্শ মুবারক। যেটা স্বয়ং খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ
অর্থ: “মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যেই রয়েছেন তোমাদের জন্য উত্তম আদর্শ মুবারক।” (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ-২১)
তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে উনাকেই ইত্তেবা করা, অনুসরণ করা আমাদের জন্য ফরয। আমরা এটাও জানি যে উনার প্রতিটি সুন্নত মুবারকই ওহী মুবারক দ্বারা নাযিলকৃত অর্থাৎ মহান আল্লাহ পাক উনার তরফ থেকে ফায়সালাকৃত। যা নিঃসন্দেহে সর্বকালের সর্বশ্রেষ্ঠ। তাহলে শীত নিবারনের জন্য ওহী মুবারক দ্বারা নাযিলকৃত সেই সর্বশ্রেষ্ঠ সুন্নত মুবারক কি কি ছিল? খুঁজে খুঁজে সুন্নত মুবারক অনুসরণ করা প্রত্যেকের জন্য ফরয। কারণ এটি মহান আল্লাহ পাক উনার সরাসরি আদেশ মুবারক। পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا اٰتَاكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَـهَاكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ وَاتَّقُوا اللهَ ۖ اِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ.
অর্থ: “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তোমাদের জন্য যা এনেছেন তা আঁকড়ে ধরো এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। এ বিষয়ে মহান আল্লাহ্ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ্ পাক তিনি কঠিন শাস্তিদাতা।” (পবিত্র সূরা হাশর শরীফ, পবিত্র আয়াত শরীফ ৭)
তাহলে শীতকালীন সময়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি এনেছেন, কেমন লিবাস মুবারক গ্রহণ করেছেন সেই বিষয়গুলো দলিলসহকারে আমরা ধারাবহিকভাবে জানবো ইনশাআল্লাহ।
শীতের সুন্নতী চাদর
শীত নিবারনের জন্য আমরা চাদর গায়ে জড়াই। এটি মহাসম্মানিত সুন্নত মুবারক। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইয়ামেনী বুটিদার, ও নকশা বা কারুকার্য খচিত চাদর মুবারক খুবই পছন্দ করতেন। যাকে আরবী ভাষায় الْحِبْرَةَ “হিব্রাহ” বলা হয়।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حضرت أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ الله تعالى عَنْهُ قَالَ كَانَ أَحَبُّ الثِّيَابِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ يَلْبَسَهَا الْحِبَرَةَ.
অর্থ: হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট পোশাকের মধ্যে “হিব্রাহ” বা ইয়ামেন দেশীয় নকশা খচিত চাদর মুবারক অধিক পছন্দনীয় ছিলো। (বুখারী শরীফ, শামায়িলে তিরমিযী শরীফ- ৯২, আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - ১৭৬, মাসিক আল বাইয়্যিনাত শরীফ-৩৬/৯৩)
মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মুজাসসাম মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র জিসিম মুবারক) উনার উপর মহাসম্মনিত ক্বামিছ মুবারক উনার উপরে যা পরিধান করতেন তার মধ্যে সবচেয়ে পছন্দনীয় ছিলো মহাসম্মানিত চাদর মুবারক। অন্যথায় কোর্তা বা জামা মুবারকই ছিলো সর্বাধিক প্রিয়। শীত মৌসুম ছাড়াও অন্যান্য সময়েও তিনি চাদর মুবারক ব্যবহার করেছেন।
তিনি ছোট ও বড় দুই ধরণের চাদরই ব্যবহার করেছেন। পরবর্তী পর্বে আমরা জানবো সেই চাদর মুবারক উনাদের পরিমাপ কতটুকু ছিলেন, কেমন রং ছিলেন ইত্যাদি বিষয়ে।
উল্লেখ্য, পুরুষ ও মহিলাদের, ছোট-বড় সবধরনের সুন্নতী চাদর আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্রে পাওয়া যায়। এখান থেকে সংগ্রহ করলে হক্বীকীভাবে সুন্নত মুবারক ইত্তেবা হবে এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি রেযামন্দি মুবারক হাছিল করা সহজ হবে।
-মুহম্মদ ইবরাহীম সোহেল
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালালকে হারাম করা নিষেধ
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হুকুম আহকাম ও আদেশ নির্দেশ মুবারক পালনেই রয়েছে কামিয়াবী
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলাইহিস সালাম ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (২)
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গান-বাজনা অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে হারাম
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৬)
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












