ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৯১)
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৬ জুন, ২০২৬ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন,
سُنَّةَ اللهِ فِي الَّذِينَ خَلَوْا مِن قَبْلُ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, এটা আগে থেকেই ফায়সালা মুবারক করে রাখা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা আগে থেকেই ফায়সালা, নতুন করে ফায়সালা না। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত সুন্নত মুবারক, উনার তর্জ-তরীক্বা মুবারক।
وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللهِ تَبْدِيلًا
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার সুন্নত মুবারক উনার কোন পরিবর্তন নেই। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে ফায়সালা মুবারকটা কি হলো? এটা ফিকির করতে হবে। উনাদের শান-মান কতটুকু, মানুষ কি জানে? কিছুই জানে না, গন্ডমূর্খ। উনাদের পবিত্র শান-মান মুবারক মানুষ কিছুই জানে না। উনাদের বৈশিষ্ট্য, খুছূিছয়াত মুবারক কল্পনাতীত বিষয়। এটা কল্পনা করে কিনারা দিয়েও যাওয়া যায় না। এতো উনাদের পবিত্র শান-মান ফাযায়িল-ফযীলত মুবারক। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
বিষয়গুলি কিন্তু অনেক ফিকির করতে হবে। এখন বই পুস্তকে যা লেখা হয় এগুলির জবাব দেয়ারতো কোন সুযোগ নেই। এগুলো বলার কোন ভাষা নেই। এরা কি আলেম ছিল, না দরবেশ ছিল, না ছূফী ছিল, না কোন্টা ছিল সেটা জানা নেই আমাদের। আমরা জানি না। উনাদের শান মুবারকে কি করে চূ-চেরা, কীল-কাল মানুষ করতে পারে। এটা কি করে সম্ভব? একজন সাধারণ ওলীআল্লাহ তিনি নিজেকে কত দিক থেকে হিফাযত করেন। যেমন হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার সাথে সম্পৃক্ত পবিত্র রজবুল হারাম শরীফ মাস। আজকেতো বিশেষ দিন। গত রাত মহাসম্মানিত লাইলাতুর রাগায়িব শরীফ গেছেন। এই রাত্রি মুবারকে যত দোয়া করা হয়েছে সব দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহাসম্মানিত লাইলাতুর রাগায়িব শরীফ আজকের দিনটা। আবার আজকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম যিনি ১৩তম, তিনি মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন এই তারিখে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যেমন হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার এই রজবুল হারাম শরীফ উনার ৬ তারিখে বিছাল শরীফ। তিনি একজন বড় ওলীআল্লাহ! তিনি যখন বিছাল শরীফ গ্রহণ করলেন তখন উনার কপাল মুবারকে লেখা উঠেছিল-
هٰذَا حَبِيْبُ اللهِ مَاتَ فِى حُبِّ اللهِ
তিনি যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার হাবীব, তিনি উনার মহব্বত মুবারকেই ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তিনি একজন ওলীআল্লাহ, অনেক নিখুঁত। কোন খুঁত নেই উনার। একজন ওলীআল্লাহ নিখুঁত তিনি। তাহলে উনার সম্মানিত মাতার মাতা যারা তাহলে উনারা কত নিখুঁত। উনারা তাহলে কি খুতধারী? নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার আদব শরাফত কতটুকু, মানুষতো জানে না। প্রাথমিক অবস্থায় বলা হয় তিনি যখন উনার শায়েখ উনার কাছে বাইয়াত গ্রহণ করলেন এবং উনাকে নিয়ে গেলেন। উনার শায়েখ খাজা উছমান হারূনী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যে, আপনাকে তাহলেতো মহাপবিত্র মক্কা শরীফ ও মহাসম্মানিত মদীনা শরীফে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? কবুল করানোর জন্য। আপনি মকবুল বান্দা যে হবেন উম্মত হবেন সেটা ফায়সালা করার জন্য। ঠিক আছে। এখন শায়খের নির্দেশ পালন মুরীদের জন্য ফরযে আইন। শায়খের আদেশ পালন করা মুরীদের জন্য ফরযে আইন, এটা মনে রাখবা। তোমরা জানো না আসলে। উনাকে নিয়ে গেলেন মহাসম্মানিত কা’বা শরীফ উনার মধ্যে। তিনি বললেন, আয় মহান আল্লাহ পাক! আমি মুঈনুদ্দীনকে নিয়ে এসেছি আপনি কবুল করুন। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, আমি কবুল করলাম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












