পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
ঢেলা-কুলুখ ও পানি ব্যবহারের নিয়ম:
বড় ইসতিন্জা (পায়খানা) করা শেষ হলে পাথর, অথবা মাটির ঢেলা অথবা কপড়ের টুকরা অথবা টিস্যু হাতে নিয়ে اُسْكُتْ عَنْ ذِكْرِ اللهِ (উস্কুত্ আন্ যিক্রিল্লাহ্্) বলে শাহাদাত আঙ্গুল দিয়ে তিনটি টোকা দিয়ে প্রথম ঢিলা, সামন থেকে মুছে পিছনে নিবে। দ্বিতীয় ঢিলা পিছন থেকে মুছে সামনে আনবে। তৃতীয় ঢিলা সামন থেকে মুছে পিছনে নিবে। (এখানে সহজটাই বলা হলো) বেজোড় সংখ্যক ৩/৫/৭ ঢেলা ব্যবহার করবে। ঢেলা ব্যবহার শেষ হলে তিনবার হাত ধৌত করবে, সন্দেহ দূর করার জন্য। এরপর ছোট ইসতিন্জার পুরুষলিঙ্গের মাথায় কুলুখ ধরে ইসতিবরা করবে। ইসতিবরা করার নিয়ম পূর্বে উল্লেখ করা হয়েছে। পুরুষলিঙ্গের মাথায় প্রস্রাব ঝড়া বা পড়া বন্ধ না হওয়া পর্যন্ত অর্থাৎ ভিজা দূর না হওয়া পর্যন্ত বেজোড় সংখ্যক কুলুখ ব্যবহার করবে। প্রস্রাব ঝড়া বা পড়া বন্ধ হওয়ার পরে পানি ব্যবহার করতে হবে। প্রথমে উভয় হাত তিনবার ধুয়ে লজ্জাস্থান তিনবার ধৌত করবে। অথবা হাত না ধুয়েও শুধু লজ্জাস্থান ধৌত করবে।
পানি ব্যবহার করার নিয়ম:
বড় ইসতিন্জার (পায়খানার) জন্য ঢেলা-কুলুখ ব্যবহার করার পর উভয় হাত তিনবার ভাল করে পানি দ্বারা ধৌত করবে। অতঃপর বড় ইসতিন্জার (পায়খানার) স্থান বেজোড় সংখ্যকবার উত্তমভাবে ধৌত করবে। অতঃপর পুণরায় উভয়হাত ধৌত করে নিয়ম মোতাবেক ইসতিবরা করে ছোট ইসতিন্জার (পেশাবের) জন্য ঢেলা-কুলুখ ও পানি ব্যবহার করবে।
ধৌত বা শৌচ কার্য করার নিয়ম:
ঢেলা-কুলুখ ব্যবহার করা আমভাবে সুন্নতে মুয়াক্কাদাহ্্। তাই ঢেলা-কুলুখ ব্যবহার করার পর পুরুষেরা এক, দুই বা তিন অঙ্গুলি দ্বারা অর্থাৎ কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা এই তিন আঙ্গুলের পেট দিয়ে আড়াআড়িভাবে ধৌত করবে বা শৌচ করবে। এতে বেশী পরিষ্কার হয়। তবে যত কম অঙ্গুলি ব্যবহার করে শৌচ করবে, ততই উত্তম। তর্জনী (শাহাদাত), বৃদ্ধাঙ্গুলি ও হাতের তালুর দ্বারা শৌচ কার্য করবে না। অঙ্গুলির নখ এবং হাতের পৃষ্ঠ দ্বারা শৌচ কাজ করলে অর্শ্ব রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। শৌচকালে আস্তে আস্তে পানি ঢালবে এবং খড় খড়িয়া না হওয়া পর্যন্ত মলিয়া ধৌত করবে। শৌচকালে ৩/৫/৭/৯ বার পানি ঢেলে ধৌত করবে।
ছোট ইসতিন্জায় (প্রস্রাবে) মেয়েদের ঢিলা-কুলুখ ব্যবহারের কোন প্রয়োজন নেই। মেয়েরা ছোট ইসতিন্জা (প্রস্রাব) করার পর কিছুক্ষণ বিলম্ব করে পানি ব্যবহার করবে এবং কাপড় দিয়ে ভিজা স্থান মুছে অর্থাৎ ইসতিন্ক্বা করে ইসতিন্জাখানা থেকে বের হয়ে আসবে।
মহিলাগণ দু’ভাগে বিভক্ত। যারা বাকেরাহ্ বা অবিবাহিতা তারা হাতের তালু দিয়ে শৌচ কার্য সমাধা করবে। এটাই আফজল, অন্যথায় অঙ্গুলি ব্যবহারের মাধ্যমেও করতে পারে। আর যারা সাইয়্যিবাহ্্ বা বিবাহিতা তারা দু’অঙ্গুলি বা তিন অঙ্গুলি দিয়ে শৌচ কার্য সমাধা করবে। অর্থাৎ মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ধৌত করবে। এক অঙ্গুলি দিয়ে না করা আফজল। আর রোজাদার পুরুষ-মহিলা উভয়েই পানি ব্যবহারের সাথে সাথে নেকড়া দিয়ে ভিজা স্থান মুছে ফেলবে, যাকে ইসতিন্ক্বা বলা হয়। অতঃপর উঠে ইসতিন্জাখানা ত্যাগ করবে। সাধারণতঃ ইসতিন্ক্বা করা মোস্তাহাব। আর রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকলে ইসতিন্ক্বা করা ফরজ-ওয়াজিবের অন্তর্ভূক্ত।
শৌচ করার কাজ শেষ হলে সর্বশেষে হাত ধুয়ে দাঁড়াবে এবং দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে মনে بِسْمِ اللهِ(বিস্মিল্লাহ্) বলে কাপড় ছেড়ে দিয়ে লজ্জাস্থান ঢেকে ফেলবে। প্রকাশ্য বা খোলামেলাভাবে শৌচ করা ফাসেকী ও কবীরা গুনাহ হবে। আর ইসতিন্জাখানা থেকে বের হয়ে غُفْرَانَكَ اَلْحَمْدُ لِلَّهِ الَّذِىْ اَذْهَبَ عَنِّى الْاَذٰى وَعَافَانِىْ (“গুফরানাকা আল্হামদুলিল্লাহি আযহাবা আন্নিল আযা ওয়া আফানি”) -এ দোয়া পড়বে এবং বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১৩)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












