ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৭৭)
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
وَآيَةً مِّنْكَ
এবং আপনার তরফ থেকে একটা বিশেষ নিদর্শন মুবারক হিসাবে এটা সাব্যস্ত হবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَارْزُقْنَا
আপনি আমাদেরকে রিযিক দান করেন
وَأَنْتَ خَيْرُ الرَّازِقِينَ
আপনি উত্তম রিযিক দাতা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
তাহলে দেখা যাচ্ছে, যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেই দিয়েছেন,
وَمَا مِنْ دَآبَّةٍ فِي الأَرْضِ إِلاَّ عَلَى اللهِ رِزْقُهَا
যমীনে যত প্রাণী আছে সকলের রিযিকের জিম্মাদার যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজেই। তারপরও বলা হচ্ছে, আপনি উত্তম রিযিক দাতা। দয়া করে আপনি খাদ্যসহ খাঞ্জা নাযিল করুন। খাদ্যসহ খাঞ্জা নাযিল করলে কি হবে? এই খাদ্য নাযিলের সেই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে আর আপনার পক্ষ থেকে একটা নিদর্শন মুবারক হবেন, আমাদের জন্য উত্তম রিযিক হবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এখন তিনি দোয়া মুবারক করলেন, উম্মত সেটা আর্জি করলো। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন-
قَالَ اللهُ إِنِّي مُنَزِّلُهَا عَلَيْكُمْ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَإِنِّي أُعَذِّبُهُ عَذَابًا لاَّ أُعَذِّبُهُ أَحَدًا مِّنَ الْعَالَمِينَ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি জাওয়াব দিলেন।
قَالَ اللهُ إِنِّي مُنَزِّلُهَا عَلَيْكُمْ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, অবশ্যই আমি নাযিল করবো যেহেতু আপনি জলীলুল ক্বদর রসূল আলাইহিস সালাম। যিনি জলীলুল ক্বদর রসূল আলাইহিস সালাম উনার দোয়া কখনও বৃথা যেতে পারে না।
فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَإِنِّي أُعَذِّبُهُ عَذَابًا لاَّ أُعَذِّبُهُ أَحَدًا مِّنَ الْعَالَمِينَ
এখানে বলা হচ্ছে, অবশ্যই নাযিল করা হবে। তবে স্মরণ রাখতে হবে, কি স্মরণ রাখতে হবে? খাদ্যসহ খাঞ্জা নাযিল হওয়ার দিন কেউ যদি ঈদের দিন মনে না করে, খুশি প্রকাশ না করে, কেউ যদি কুফরী করে, অস্বীকার করে তাহলে কি হবে? তাকে এমন শাস্তি আমি দিবো সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত এতো কঠিন শাস্তি কাউকে দেয়া হয়নি। নাউযুবিল্লাহ!
একটা খাদ্যসহ খাঞ্চা নাযিল করবেন যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি, উনার মহাসম্মানিত রসূল রূহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানার্থে উম্মতদের জন্য। তারা সেটা খাবে, খুশি প্রকাশ করবে, ঈদের দিন ঘোষণা করবে এবং নিদর্শন হিসাবে তারা গ্রহণ করবে। যদি করে তাহলে উত্তম, আর যদি না করে তাদেরকে এমন শাস্তি দেয়া হবে, সৃষ্টির শুরু থেকে এমন কঠিন শাস্তি কাউকে দেয়া হয়নি। নাউযুবিল্লাহ! তাহলে মহাসম্মানিত নিয়ামত মুবারক হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের জন্য লাভ করলো উম্মত তাহলে কতটুকু খুশি প্রকাশ করেছে। নাউযুবিল্লাহ! যারা খুশি প্রকাশ করবে তারা ফায়দা লাভ করবে, আর যারা খুশি প্রকাশ করতে পারবে না তাহলে তাদের কি অবস্থা হবে, কত শাস্তি দেয়া হবে? খাদ্যসহ খাঞ্চা নাযিল করার কারণে যদি কঠিন শাস্তি হয় তাহলে উনাদের শান মুবারকে যারা খুশি প্রকাশ করবে না তাদেরকেতো আরো লক্ষ কোটিগুণ বেশি কঠিন শাস্তি দেয়া হবে। নাউযুবিল্লাহ! বিষয়টা অত্যন্ত সুক্ষ্ম ও কঠিন বিষয়! উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান। সেটা যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
মহাসম্মানিত মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আলোচনা মুবারক, শান মুবারক, মর্যাদা-মর্তবা মুবারক বুলন্দ থেকেও বুলন্দতর করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কত বুলন্দ করা হয়েছে? মহাসম্মানিত কালিমা শরীফ উনার সাথে সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












