ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৩৯)
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
আসলে কারো কোন ইলিম নেই। সেটাই পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে অন্যত্র বলা হয়েছে। কি বলা হয়েছে?
إِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللهِ
নিশ্চয়ই ইলিম হচ্ছে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার কাছে। উনার থেকে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সেই ইলিম মুবারক হাদিয়া মুবারক করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এবং সেখান থেকে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, উনার থেকে মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা সেটা হাছিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আর সেখান থেকে সমস্ত সৃষ্টি সবকিছু হাছিল করবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
সেটা কিন্তু বলা হচ্ছে, ইমামুস সাদিস মিন আহলি বাইতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রকাশ করেছেন-
نـَحْنُ اَهْلُ بَيْتٍ/ اَلُ بَيْتٍ
আমরা আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত।
وَنَـحْنُ اَلْوَسِيْلَةُ اِلَى اللهِ
আমরা হচ্ছি একমাত্র যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার জন্য এবং যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্য একমাত্র উছীলা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
لَا وَسِيْلَةَ اِلَى اللهِ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাকে এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে হাছিল করার জন্য আর কোন উছীলা নেই। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
اِلَّا عَنْ غَيْرِ طَرِيْقِنَا اَوْ مِنْ سِوَانَا
আমরা এবং আমাদের তর্জ-তরীক্বা ছাড়া কোন উছীলা নেই। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কাজেই সমস্ত কিছুর মালিক উনারা। উনাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে, এছাড়া সংগ্রহ করার কোন ব্যবস্থা নেই। কাজেই বিষয়গুলি বুঝতে হবে, ফিকির করতে হবে, সে অনুযায়ি আমল করতে হবে। আর পবিত্র কালামুল্লাহ শরীফ আনুমান করে তার ব্যাখ্যা করা যাবে না। যত কেউ বলুক আর যাই করুক এই ইসরাইলী রেওয়ায়েত, ইহুদীদের বর্ণিত বিষয়গুলি মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এরা এলোমেলো বক্তব্য দিয়েছে। কুফরী বক্তব্য দিয়েছে। উনাদের শান-মান মুবারকের খিলাফ কথা বলেছে। নাউযুবিল্লাহ! যেখানে উনাদেরকে বলা হয়েছে সমস্ত সৃষ্টির মহাসম্মানিত মাতা আলাইহিন্নাস সালাম।
أَنَّ الْجَنَّةَ تَحْتَ أَقْدَامِ الْأُمَّهَاتِ
সমস্ত সৃষ্টির, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারাসহ সকলের জান্নাত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নূরুদ দারাজাত মুবারকে তথা উনাদের মহাসম্মানিত মহাপবিত্র ক্বদম মুবারক উনার নিচে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে উনাদের শান-মান কতটুকু এটা মানুষ ভাষা দিয়ে কখনও প্রকাশ করতে পারবে না। কাজেই বিষয়টা ফিকির করতে হবে। আমরা আবার সামনে আলোচনা করবো। এখন উনাদের তরফ থেকে যতটুকু অর্জন করা সম্ভব হয়েছে সে অনুযায়ি বলা হলো। কাজেই যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা সবাইকে হাক্বীকী¡ভাবে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, খাছভাবে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের গোলাম হওয়ার তাওফীক্ব দান করেন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












