ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৭৯)
, ১৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ وَإِنْ كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا
প্রথমে বললেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ
হে ঈমানদারগণ! তোমরা যখন নামাযে দাঁড়াবে তখন ধৌত করবে অর্থাৎ ওযূ করবে, তোমাদের মুখমন্ডল ধৌত করবে, হাত কনুইসহ ধুবে, মাথা মাছেহ করবে এবং পায়ের গিরা পর্যন্ত ধৌত করবে।
وَإِنْ كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا
আর যদি কারো কোন অপবিত্রতা থেকে থাকে তাহলে তিনি যেন ত্বহারাত, পবিত্রতা হাছিল করেন। প্রথমে বলা হয়েছে ওযূর বিষয়টা, অর্থাৎ নামাযের জন্য যখন দাঁড়াবেন তখন অযূ করবেন। ওযূটা হচ্ছে হাত কনুই পর্যন্ত ধোয়া, মুখমন্ডল ধোয়া এরপর মাথা মাছেহ করা, তারপর হচ্ছে পা গিরা পর্যন্ত ধোয়া ইত্যাদি।
আর
وَإِنْ كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا
আর যদি অপবিত্রতা কারো থেকে থাকে, কারো গোসলের প্রয়োজন হয় তাহলে গোসল করে নেন। এরপর বলছেন-
وَإِنْ كُنتُم مَّرْضٰى أَوْ عَلٰى سَفَرٍ
যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে
أَوْ جَاءَ أَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَائِطِ
অথবা যদি কেউ ইস্তেঞ্জা করে থাকে, তাহলে ওযূ করতে হবে।
أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ
অথবা তোমাদের মধ্যে কেউ যদি তার আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান করে থাকে তাহলে তার জন্য গোসল করতে হবে।
فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا
এরপর যদি পানি না পান তাহলে কি করবেন? নিয়ত করুন। নিয়ত করে মাটি দিয়ে পবিত্রতা হাছিল করুন অর্থাৎ, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করুন।
فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ
অতঃপর মাছেহ করুন চেহারা এবং হাত। পবিত্র আয়াত শরীফ নাযিল করে দিলেন। এরপর বললেন-
مَا يُرِيدُ اللهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَج ٍ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনাদের জন্য কষ্টটা চান না।
وَلٰكِنْ يُّرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
তিনি চান, আপনাদেরকে পবিত্র করতে এবং আপনাদেরকে উনার নিয়ামত মুবারক দ্বারা পরিপূর্ণ করার জন্য। যাতে আপনারা অবশ্যই শোকর গুযার বান্দা-বান্দি হন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি আরো আদেশ মুবারক করেছেন-
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৬)
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৯)
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)