সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘ইফক্বের যে ঘটনা এ সম্পর্কে অনেক পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে। এ সমস্ত পবিত্র আয়াত শরীফগুলো মুসলমানদের জন্য ফিকির করা দরকার।
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
لَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هٰذَا إِفْكٌ مُّبِينٌ
“হে মুসলমান পুরুষ মহিলা (জিন-ইনসান) তোমরা যখন এ কথাগুলো শুনলে, তখন তোমরা কেন নিজেদের প্রতি অর্থাৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সুধারণা পোষণ করলে না? তখন কেন বললে না, এটা একটা কঠিন প্রকাশ্য অপবাদ।” নাউযুবিল্লাহ!
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَلَوْلا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَا أَن نَّتَكَلَّمَ بِهٰذَا سُبْحَانَكَ
“যখন তোমরা তা শুনতে পেলে তখন কেন বললে না, এ বিষয় আমাদের কথা বলার কোন অধিকার নেই। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহান, পবিত্র, উনারাও মহান, পবিত্র।” সুবহানাল্লাহ!
هٰذَا بُهْتَانٌ عَظِيمٌ.
“এটা মহান, বড় একটা অপবাদ।” নাউযুবিল্লাহ!
مَّا لَيْسَ لَكُم بِهٖ عِلْمٌ
“(হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম) উনাদের সম্পর্কে তোমাদের কোন ইলিম-কালাম নেই।”
وَتَحْسَبُونَهٗ هَيِّنًا وَهُوَ عِندَ اللهِ عَظِيمٌ
“তোমরা এ বিষয়টা হালকা মনে করছ। যে, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে চু-চেরা কীল-কাল করা তোমরা কি হালকা মনে করো। এটা কখনও না, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার কাছে এটা একটা কঠিন বিষয।”
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে তোমাদের কোন ইলিম-কালাম নেই। তোমরা গন্ড মূর্খ। তাহলে কেন তোমরা উনাদের সম্পর্কে চু-চেরা কীল-কাল করো। নাউযুবিল্লাহ! এখন যদি বিষয়টা এরকমই হয়, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে মানুষের ইলিম-কালাম না থাকে, উনাদের সম্পর্কে চু-চেরা কীল-কাল করার অধিকার না থাকে এবং উনাদের সম্পর্কে সু-ধারণা পোষণ করা ফরযে আইন হয়ে থাকে তাহলে মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে তাদের ইলিম-কালাম থাকবে কোথা থেকে। এটা ফিকির করতে হবে। মানুষতো মূর্খ, ফিকির করে না। এজন্য ইলমুত তাছাওউফে মোরাকাবা মুশাহাদার বিষয়টি রয়ে গেছে। কাজেই এটা ফিকির করার বিষয়। ফিকির করলে বুঝতে পারবে, ফিকির না করলে বুঝতে পারবে না। তাহলে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, সম্মান কতটুকু।
এরপর কিন্তু যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللهَ ذِكْرًا كَثِيرًا. وَسَبِّحُوهُ بُكْرَةً وَّأَصِيلاً.
“হে ঈমানদারেরা! তোমরা বেশি বেশি যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার যিকির করো, উনাকে স্বরণ করো। (উনার যিকির করলে কি হবে? উনার নিসবত মুবারক হাছিল করতে পারবে, মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নিসবত মুবারক হাছিল করতে পারবে। সুবহানাল্লাহ! বিষয়টা উপলব্ধি করতে পারবে। সুবহানাল্লাহ!) সকাল-সন্ধা উনার যিকির করো।”
অর্থাৎ সকাল-সন্ধ্যা দ্বারা অর্থ হলো, সকালে ফজর নামায পড়, এরপর যুহর, আছর, মাগরিব, ইশা নামায আদায় করো। সুবহানাল্লাহ! যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, তোমরা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার যিকির করে নিসবত মুবারক অর্জন করো। সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।