সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এরপর যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন-
سُنَّةَ اللهِ فِي الَّذِينَ خَلَوْا مِن قَبْلُ
“এটা তো নতুন নয়, অতীতে যারা হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা অতীত হয়েছেন, উনাদের ব্যাপারেও যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার যে হুকুম-আহকাম, তর্জ-তরীক্বা মুবারক সেটা এভাবেই ছিল।” সুবহানাল্লাহ!
এখানে একাধিক বিষয়। একটা হচ্ছে, পালক ছেলে উনার আহলিয়াকে গ্রহণ করা। আরেকটা হচ্ছে, যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাকে তিনি ভয় করেন অন্য কাউকে ভয় করেন না। আরেকটা হচ্ছে, একাধিক হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে গ্রহণ করা। যেটা বলা হচ্ছে, হযরত দাঊদ আলাইহিস সালাম উনার ১০০ জন আহলিয়া আলাইহিন্নাস সালাম ছিলেন, ৩০০ জন বাঁদী ছিলেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার ৩০০ জন আহলিয়া ছিলেন এবং ৭০০ জন বাঁদী ছিলেন। সুবহানল্লাহ! তাহলে সে হিসাবে এখানে অল্পই হচ্ছে। সাধারণভাবে একটা মাসয়ালা রয়েছে, একজন শক্তিশালী পুরুষ। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে পুরুষটা রয়েছে সেই পুরুষের ৪০ জনের শক্তির সমান হচ্ছেন একজন মহাসম্মানিত হযরত নবী আলাইহিস সালাম উনার শক্তি মুবারক। সুবহানাল্লাহ! আবার ৪০ জন শক্তিশালী সম্মানিত হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের শক্তির সমান হচ্ছেন একজন সম্মানিত হযরত রসূল আলাইহিস সালাম উনার শক্তি মুবারক। সুবহানাল্লাহ! আর সমস্ত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের যত শক্তি মুবারক রয়েছে, তার চেয়ে বেশি শক্তি মুবারক যিনি সাইয়্যিদুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার। সুবহানাল্লাহ! এ বিষয়গুলো সকলের জন্য ফিকিরের বিষয়, আসলে মানুষ ফিকিরই করে না।
এরপর যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَكَانَ أَمْرُ اللهِ قَدَرًا مَّقْدُورًا
“যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার কাজসমূহ অবশ্যই অবধারিত এবং নির্ধারিত। (তিনি যা ফায়সালা মুবারক করেন তা অবশ্যই হবে।)” সুবহানাল্লাহ!
এরপর আরো ফায়সালা মুবারক করে দিচ্ছেন।
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
الَّذِينَ يُبَلِّغُونَ رِسَالاتِ اللَّهِ وَيَخْشَوْنَهُ
“যারা সম্মানিত রিসালত উনার দায়িত্ব মুবারক সম্পাদন করেছেন, উনারা একমাত্র যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাকেই ভয় করেছেন। যিনি মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও মহান আল্লাহ পাক উনাকে ভয় করেছেন, অন্য কাউকে ভয় করেন নাই।” সুবহানাল্লাহ!
وَلا يَخْشَوْنَ أَحَدًا إِلاَّ اللهَ
“একমাত্র যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ছাড়া উনারা কাউকে ভয় করেন না।” সুবহানাল্লাহ!
এখানে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কিন্তু জাওয়াব মুবারক দিয়ে দিলেন। তোমরা যে বললে, تَخْشَى النَّاسَ মানুষকে আপনি ভয় করেন। নাউযুবিল্লাহ! وَاللهُ اَحَقُّ أَنْ تَخْشَاهُ যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি একমাত্র হক্বদার উনাকে ভয় করা হোক। সুবহানাল্লাহ! উনারা একমাত্র যিনি খ্বালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন আর কাউকে উনারা ভয় করেন না। সুবহানাল্লাহ! কাজেই তোমাদের কথাগুলো, তোমাদের যা আচার-আচরণ সবগুলোই সম্মানিত শরীয়ত উনার খিলাফ যা কুফরী সম্বলিত। নাউযুবিল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।