সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এই বিষয় সম্পর্কে আরো অনেক পবিত্র হাদীছ শরীফ বর্ণিত রয়েছে। কাফির, মুশরিক, মুনাফিকরা বলে থাকে মানুষের ভয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিষয়টি চুপিয়ে রেখেছেন, বলেননি, পরে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র আয়াত শরীফ নাযিলের মাধ্যমে তা প্রকাশ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ! এর পিছনে আরো আয়াত শরীফ রয়েছে। কাফির, মুশরিক, মুনাফিকদের অপপ্রচারের জবাব দিয়ে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, যে আমার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার সেটা জানা ছিলো, আপনার ইলিম মুবারকের মধ্যে সেটা ছিলো যা মহান আল্লাহ পাক তিনি পরে প্রকাশ করবেন, আপনি জানতেন। অর্থাৎ আপনার নিসবাতুল আযীম শরীফ তিনি দিয়ে দিবেন। এরপর তিনি ইরশাদ মুবারক করেন, মানুষ বলে আপনি মানুষের ভয়ে সেটা বলেননি। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! অথচ যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন ভয় পাওয়ার হক্বদার। আপনি মহান আল্লাহ পাক উনাকেই ভয় করে থাকেন। মহান আল্লাহ পাক তিনি ব্যতীত আপনি অন্য কাউকে কখনোই ভয় করেন না। মূলতঃ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কথা মুবারক, কাজ মুবারক, সম্মতি মুবারক, মুবারক নিসবাতুল আযীম শরীফ সবই মহাসম্মানিত ওহী মুবারক উনার অন্তর্ভূক্ত। তিনি পরিপূর্ণভাবে মহাসম্মানিত ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ!
কাজেই কেউ যদি বলে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লøাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজ থেকে কথা বলেন, নিজ থেকে কাজ করেন, নিজ থেকে সম্মতি মুবারক দেন বা নিসবাতুল আযীম শরীফ করেন তাহলে সে বা তারা কাট্টা কাফির ও চির জাহান্নামী হবে।
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
فَلَمَّا قَضَى زَيْدٌ مِّنْهَا وَطَرًا
“এরপরে হযরত যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার সাথে উনার সম্পর্ক সেটা জুদা করে দিলেন। হাজত পুরা করে নিলেন। অর্থাৎ হযরত যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি জুদা হয়ে গেলেন। (পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তিত্ব হযরত যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নাম মুবারকই পবিত্র কুরআন শরীফে এসেছে। সুবহানাল্লাহ!)
এরপর যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক কররেন-
زَوَّجْنَاكَهَا
“(হযরত যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যখন জুদা হয়ে গেলেন।) তখন স্বয়ং খ¦লিক মালিক রব মহান আল্লাহ পাক আমি আপনাকে উনার সাথে মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ সম্পন্ন করে দিলাম।” সুবহানাল্লাহ!
এজন্য কিন্তু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম তিনি সকল উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের কাছে ফখর মুবারক করতেন। আমি একমাত্র ব্যক্তিত্ব যে, আমার মহাসম্মানিত নিসবতে আযীম শরীফ স্বয়ং যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্পাদন করেছেন। সুবহনাল্লাহ!
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- বেহেশতের দরজায় লেখা রয়েছে-
اَلدَّيُّوثُ لَا يَدْخُلُ الْجَنَّةَ
অর্থ: দাইয়ূছ অর্থাৎ যে পুরুষ কিংবা মহিলা নিজে পর্দা করে না এবং তার অধিনস্থদেরকে পর্দা করায় না সে বেহেশতে প্রবেশ করবে না। (মুসনাদে আহমদ)
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।