রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পবিত্র ‘ছলাতুল জুমুয়াহ’ উনার পূর্বে ৪ রাকায়াত সুন্নত নামায অর্থাৎ পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ’ নামায নিয়ে বাতিলপন্থিদের বিভ্রান্ত্রিকর ও মিথ্যা বক্তব্যের দলীলভিত্তিক জাওয়াব (৮)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, বিকাল ৩:১৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:১৩
পবিত্র ‘ছলাতুল জুমুয়াহ’ উনার পূর্বে ৪ রাকায়াত সুন্নত নামায অর্থাৎ পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ’ নামায নিয়ে বাতিলপন্থিদের বিভ্রান্ত্রিকর ও মিথ্যা বক্তব্যের দলীলভিত্তিক জাওয়াব (৮)

পূর্বের পর্বগুলোতে সুস্পষ্ট দলীলের ভিত্তিতে প্রমাণ করা হয়েছে যে, পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায ৪ রাকায়াত। কোনো হক্ব তালাশী ব্যক্তির বুঝার জন্য যেটা যথেষ্ট। এ পর্বে পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায উনার হুকুম নিয়ে আলোচনা করা হবে। ইনশাআল্লাহ!

৪ রাকায়াত পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ নামায উনার হুকুম:

পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ নামায ৪ রাকায়াত পড়াই সুন্নতে মুয়াক্কাদাহ। যেমন এ বিষয়ে বুখারী শরীফের বিখ্যাত শরাহগ্রন্থ ‘ফাতহুল বারীতে’ উল্লেখ রয়েছে-
وأكثر العلماء على أنها سنة راتبة منهم الأوزاعي والثوري وأبو حنيفة رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وأصحابه وهو ظاهر كلام أحمد رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وقد ذكره القاضي أبو يعلى رَحْـمَةُ اللهِ عَلَيْهِ في شرح المذهب وابن عقيل رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وهو الصحيح عند أصحاب الشافعي
অর্থ: “আর অধিকাংশ উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা এর উপর ঐকমত্য পোষণ করেছেন যে, ক্বাবলাল জুমুয়াহ নামায সুন্নতে মুয়াক্কাদাহ। যেমন- ইমাম আওযায়ী রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি এবং উনার আছহাবগণ উনারা। আর এটাই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার স্পষ্ট অভিমত, যেটা হযরত ইমাম কাযী আবূ ই‘য়ালা রহমতুল্লাহি আলাইহি তিনি ‘শরহুল মাযহাব’ কিতাবে উল্লেখ করেছেন। ইবনে আক্বীল রহমতুল্লাহি আলাইহি উনার অভিমতও এটাই। আর শাফেয়ী মাযহাব উনার অনুসারীদের নিকট এটাই বিশুদ্ধ ফতওয়া।” সুবহানাল্লাহ! (ফাতহুল বারী ৫/৫৪৩)
এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো অধিকাংশ/প্রায় সকল ইমামগণ উনাদের ফতওয়া মতে ৪ রাকায়াত পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায সুন্নতে মুয়াক্কাদাহ। আর ফিক্বহের কিতাবসমূহে সেটাই উল্লেখ রয়েছে যে, ৪ রাকায়াত পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায উনার হুকুম হচ্ছে- পবিত্র যোহরের নামাযের পূর্বের ৪ রাকায়াত সুন্নতে মুয়াক্কাদাহ উনার অনুরুপ। যেমন ‘বাহরুর রায়েক্ব’ কিতাবে বর্ণিত রয়েছে-
وَحُكْمُ الْأَرْبَعِ قَبْلَ الْجُمُعَةِ كَالْأَرْبَعِ قَبْلَ الظُّهْرِ
অর্থ: “আর ৪ রাকায়াত পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ নামায উনার হুকুম হচ্ছে, পবিত্র যোহর নামায উনার পূর্বের ৪ রাকায়াত সুন্নতে মুয়াক্কাদাহ উনার অনুরুপ।” (বাহরুর রায়েক্ব ৪/৩৫০)
কিতাবে আরো বর্ণিত রয়েছে-
وَقَالَ صَاحِبُ الْبَحْرِ وَحُكْمُ الْأَرْبَعِ قَبْلَ الْجُمُعَةِ كَاَلَّتِي قَبْلَ الظُّهْرِ
অর্থ: “আর ‘বাহরুর রায়েক্ব’ গ্রন্থকার হযরত ইবনে নাজীম মিশরী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৯৭০ হিজরী) তিনি বলেন, ৪ রাকায়াত পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ নামায উনার হুকুম, পবিত্র যোহর নামায উনার পূর্বের ৪ রাকায়াত সুন্নতে মুয়াক্কাদাহ নামায উনার অনুরুপ।” সুবহানাল্লাহ! (দুরারুল হুককাম শরহে গুরারিল আহকাম ২/৫৭)
কিতাবে আরো বর্ণিত রয়েছে-
وحكم الأربع قبل الجمعة كالتي قبل الظهر
অর্থ: “আর ৪ রাকায়াত পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ নামায উনার হুকুম, পবিত্র যোহর নামায উনার পূর্বের ৪ রাকায়াত সুন্নতে মুয়াক্কাদাহ উনার অনুরুপ।” (মারাকিউল ফালাহ পৃষ্ঠা নং ১৯৫)
আরো বর্ণিত রয়েছে-
الأربع قبل الجمعة كالأربع قبل الظهر
অর্থ: “৪ রাকায়াত পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ নামায, পবিত্র যোহর নামায উনার পূর্বের ৪ রাকায়াত সুন্নতে মুয়াক্কাদাহ উনার অনুরুপ।” (বিনায়াহ শরহুল হিদায়াহ্ ২/৫০৭)
‘দুররুল মুখতার’ কিতাব প্রণেতা হযরত আলাউদ্দীন হাছকাফী হানাফী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ১০৮৮ হিজরী) তিনি ৪ রাকায়াত পবিত্র সুন্নতে মুয়াক্কাদাহ নামাযের বর্ণনা দিতে গিয়ে বলেন-
(وَسُنَّ) مُؤَكَّدًا (أَرْبَعٌ قَبْلَ الظُّهْرِ وَ) أَرْبَعٌ قَبْلَ (الْجُمُعَةِ وَ) أَرْبَعٌ (بَعْدَهَا بِتَسْلِيمَةٍ)
অর্থ: “আর সুন্নতে মুয়াক্কাদাহ নামায হচ্ছে- পবিত্র যোহরের নামাযের পূর্বে ৪ রাকায়াত, পবিত্র জুমুয়ার নামাযের পূর্বে ৪ রাকায়াত এবং পবিত্র জুমুয়ার নামাযের পরে এক সালামে ৪ রাকায়াত।” (রদ্দুল মুহতার ৫/১৩৮, দুররুল মুখতার ২/১২)
আর কেউ যদি সুন্নতে মুয়াক্কাদাহ তরক করে তাহলে সে ওয়াজিব তরকের গুনাহে গুনাহগার হবে। এমনকি সে গোমরাহী ও ভৎসনার উপযুক্ত হয়ে যাবে। যেমন কিতাবে বর্ণিত রয়েছে-
كَانَتْ السُّنَّةُ الْمُؤَكَّدَةُ قَرِيبَةً مِن الْوَاجِبِ فِي لُحُوقِ الْإِثْمِ كَمَا فِي الْبَحْرِ، وَيَسْتَوْجِبُ تَارِكُهَا التَّضْلِيلَ وَاللَّوْمَ
অর্থ: “গুনাহের ক্ষেত্রে সুন্নতে মুয়াক্কাদাহ ওয়াজিবের নিকটবর্তী। যেমনটা বাহরুর রায়েক্ব কিতাবে বর্ণিত রয়েছে। আর সুন্নতে মুয়াক্কাদাহ তরককারী গোমরাহী ও ভৎসনার উপযুক্ত।” (রদ্দুল মুহতার ৫/১৩৯, দুররুল মুখতার ২/১২)
উপরোক্ত দলীলভিত্তিক আলোচনা থেকে দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে প্রমাণিত হলো পবিত্র জুমুয়ার নামাযের পূর্বে নির্দিষ্টভাবে ৪ রাকায়াত নামায পড়া সুন্নতে মুয়াক্কাদাহ। অর্থাৎ আবশ্যকীয়ভাবেই এই ৪ রাকায়াত নামায আদায় করতে হবে। আর কেউ যদি এই নামায ছেড়ে দেয় তাহলে সে ওয়াজিব তরকের গুনাহে গুনাহগার হবে এবং গোমরাহী ও ভৎসনার উপযুক্ত হয়ে যাবে। নাঊযুবিল্লাহ! অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় সুন্নতে মুয়াক্কাদাহ ছেড়ে দেয় তাহলে সে গোমরাহ, পথভ্রষ্ট হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে।
কাজেই যারা বলে, পবিত্র জুমুয়ার নামাযের পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নত নামায নেই তারা যে আশাদ্দুদ দরজার জাহিল, দাজ্জালে কাযযাব এবং চরম পর্যায়ের গোমরাহ সেটা এখান থেকে আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হলো।
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ৩ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৪ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে