ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
তাক্বওয়া হাছিল করার গুরুত্ব-ফযীলত (৯)
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
একদিন রাতে উনি ঘর থেকে বের হলেন তাহাজ্জুদ নামায পড়ার উদ্দেশ্যে অজু করার জন্য। যখন উনি বের হলেন, একটা গায়েবী আওয়াজ হলো- “হে মালেক! এখনও কেন তুমি তওবা করনা, আর কতদিন তুমি ধোকাবাজী করবে, প্রতারণা দিবে মানুষকে আর মহান আল্লাহ পাক উনার থেকে গাফেল হয়ে মখলুকাতের মধ্যে মশগুল থাকবে? এখন তুমি তওবা করো। ”
উনি যখন এ আওয়াজ শুনলেন তখন তওবা করলেন খালেছভাবে, সত্যিই আর কতদিন আমি মহান আল্লাহ পাক উনার থেকে গাফিল থাকব? আর কতদিন আমি মখলুকের তোয়াজ করব?
গায়েবী আওয়াজ শুনে হযরত মালেক দিনার রহমতুল্লাহি আলাইহি তওবা করলেন, ইস্তেগ্ফার করলেন খালেছভাবে। যখন তিনি তওবা করলেন, তওবা করে তাহাজ্জুদ নামায পড়লেন। ফজরের নামায জামায়াতে পড়ে উনার নিয়ত হলো, আজকে এখান থেকে চলে যাবেন আর এখানে ই’তিকাফ করবেন না।
উনার যে উদ্দেশ্য ছিল মোতওয়াল্লি হওয়ার, সে উদ্দেশ্য শেষ হয়ে গেলো। তিনি রওনা দিলেন সকালবেলা বা’দ ফজর। কিন্তু দেখা গেলো, ঐ মসজিদের যারা কমিটির লোক ছিল তারা বলল, হে হযরত মালেক দিনার রহমতুল্লাহি আলাইহি! আপনি এক কাজ করেন, আমাদের মসজিদে আজ থেকে আপনি মোতওয়াল্লি হয়ে যান। আমরা চিন্তা ফিকির করে দেখেছি আপনি একমাত্র উপযুক্ত ব্যক্তি।
তিনি বললেন, “দেখ, হে ব্যক্তিরা! আজ এক বৎসর যাবৎ আমি ই’তিকাফ করলাম, নামায পড়লাম, রোজা করলাম, অনেক সাধনা করলাম এ মসজিদের মোতওয়াল্লি হওয়ার জন্য কিন্তু আমি মোতওয়াল্লি হতে পারিনি। যখন আমি খালেছ তওবা করে মহান আল্লাহ পাক উনার দিকে রুজু হয়ে গেলাম, তখন তোমরা আমার দিকে রুজু হয়ে গেলে। আমার এ মোতওয়াল্লিগিরির দরকার নেই, আমি আজ থেকে এটা ছেড়ে দিলাম। ”
হযরত মালেক দিনার রহমতুল্লাহি আলাইহি সেখান থেকে চলে গেলেন।
কাজেই যারা মান-সম্মানের জন্য ইবাদত-বন্দেগী করবে এবং মান-সম্মান হাছিল করার উদ্দেশ্যে ইবাদত-বন্দেগী করবে, তাদের আমলনামা দ্বিতীয় আকাশ দিয়ে যাবে না।
এরপর যখন বাকী আমলনামাগুলো নিয়ে তৃতীয় আকাশে পৌঁছানো হবে তখন তৃতীয় আকাশের হাফাজা ফেরেশতা তিনি বলবেন, “রাখুন আমলনামাগুলি, আমাকে যাচাই বাছাই করতে দিন। আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে দিন। ” তখন সেই তৃতীয় আকাশের ফেরেশতা উনাকে জিজ্ঞেস করা হবে, হে ভাই ফেরেশতা! আপনি কি যাচাই বাছাই করবেন? তখন সেই ফেরেশতা বলবেন, দেখুন আমি হলাম অহংকারের ফেরেশতা।
পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে উল্লেখ আছে-
اَلْكِبْرِيَاءُ رِدَائِي، وَالْعَظَمَةُ إِزَارِي، فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِّنْهُمَا، أَدْخَلْتُهُ النَّارَ وَلَااُبَالِى
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। যে ব্যক্তি এ দু’টো নিয়ে টানাটানি করবে আমি তাকে অবশ্যই জাহান্নামে প্রবেশ করাবো। আমি কোনো পরোয়া করি না। ”
আরও একটি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ করা হয়েছে-
مَنْ كَانَ فِى قَلْبِهٖ مِثْقَالُ ذَرَّةٍ مِّنْ كِبْرٍ لاَ يَدْخُلُ الْجَنَّةَ
“যার দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে বেহেস্তে প্রবেশ করতে পারবে না। ”
এখন চিন্তা ফিকির করেন অহংকারীর পরিণাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (২)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












