সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এজন্য বলা হয়েছে-
اَلْمُلُوكُ حُكَّامٌ عَلَى النَّاسِ، وَالْعُلَمَاءُ حُكَّامٌ عَلَى الْمُلُوكِ
বাদশাহ্রা সারা দেশ শাসন করে থাকে অর্থাৎ মানুষের উপর শাসন করে থাকে। কিন্তু যারা আলিম হবেন, উলামায়ে হক্কানী-রব্বানী উনারা মূলতঃ বাদশাহ্দেরকে শাসন করবেন।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সেই যোগ্যতা দিয়ে দিয়েছেন আলিম যারা উলামায়ে হক্কানী, উলামায়ে রব্বানী যারা, উনাদেরকে সেই ফযীলত দিয়ে দিয়েছেন। আর ইলিমের মজলিস সম্পর্কে তিনি বলেন, সেই মজলিস, যেখানে ইলিম তা’লীম দেয়া হয় বা ত্বলব করা হয়, সেই মজলিসের ফযীলত হ”েচ্ছ-
مَجْلِسُ فِقْهٍ خَيْرٌ مِّنْ عِبَادَةِ سِتِّيْنَ سَنَةً
“ষাট বৎসর নফল ইবাদত করলে যতটুকু ফযীলত রয়েছে ইলিমের একটা মজলিসের ফযীলত তার চাইতেও বেশী। ” সুবহানাল্লাহ! এত ফযীলত কেন দেয়া হয়েছে? এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে দেখ-
مَسْئَلَةٌ وَّاحِدَةٌ يَّتَعَلَّمُهَا الْمُؤْمِنُ خَيْرٌ لَّهُ مِنْ عِبَادَةِ سَنَةٍ
“একজন মু’মিন একটা মাসয়ালা শিক্ষা করলো সেটা তার কাছে, এক বৎসর নফল ইবাদত থেকে উত্তম। যা মহান আল্লাহ পাক উনার কাছে বেশি প্রিয়, পছন্দনীয়, ফযীলতপূর্ণ। ” সুবহানাল্লাহ! এবং
خَيْرٌ لَّهُ مِنْ عِبَادَةِ سَنَةٍ وَخَيْرٌ لَّهُ مِنْ عِتْقِ رَقَبَةِ مِّنْ وُلْدِ اِسْمَاعِيْلَ
মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে দেখ, শুধু এতটুকুই নয়, একটা মাসয়ালা শিক্ষা করা এক বৎসর নফল ইবাদত থেকে উত্তম। শুধু এতটুকুই নয় বরং-
خَيْرٌ لَّهُ مِنْ عِتْقِ رَقَبَةِ مِّنْ وُلْدِ اِسْمَاعِيْلَ
বণী ইসমাঈল বংশীয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনার বংশীয় একজন গোলামকে আযাদ করলে যত ফযীলত আর এক বৎসর নফল ইবাদত করলে যত ফযীলত তার চাইতে বেশি ফযীলত সে পাবে, বুযুর্গী পাবে, সম্মান পাবে, ঐ ব্যক্তি, ঐ মু’মিন, ঐ মুসলমান, যে মাত্র একটা মাসয়ালা শিক্ষা করবে। সুবহানাল্লাহ!
কত ফযীলত মহান মহান আল্লাহ পাক তিনি দিয়ে দিয়েছেন। এরপর তিনি বলেন-
إِنَّ طَالِبَ الْعِلْمِ، وَالْمَرْأَةَ الْمُطِيعَةَ لِزَوْجِهَا، وَالْوَلَدَ الْبَارَّ لِوَالِدَيْهِ، يَدْخُلُونَ الْجَنَّةَ مَعَ الْاَنْبِيَاءِ بِغَيْرِ حِسَابٍ
মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
إِنَّ طَالِبَ الْعِلْمِ،
ইলিম ত্বলবকারী ত্বলিবে ইলিম, যে ইলিম ত্বলব করে, ছাত্র সে বড় হোক, ছোট হোক-
وَالْمَرْأَةَ الْمُطِيعَةَ لِزَوْجِهَا،
স্বামীর অনুগতা কোন স্ত্রী, স্বামীর অনুগতা কোন স্ত্রী,
وَالْوَلَدَ الْبَارَّ لِوَالِدَيْهِ،
এবং পিতা-মাতার বাধ্য কোন সন্তান।
তিনজন সম্পর্কে বলা হয়েছে- ইলিম ত্বলবকারী সে ছোট হোক, বড় হোক, ইলিম ত্বলবকারী ব্যক্তি এবং সেই স্ত্রী যে তার স্বামীর অনুগতা এবং সেই সন্তান যে তার পিতা-মাতার বাধ্য। এই তিন ব্যক্তি-
يَدْخُلُونَ الْجَنَّةَ مَعَ الْاَنْبِيَاءِ بِغَيْرِ حِسَابٍ
এই তিন প্রকার লোক হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সাথে বেহেশ্তে প্রবেশ করবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ! বিনা হিসাবে বেহেশ্তে প্রবেশ করবে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সাথে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।