ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৫৬)
, ৮ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ আশির, ১৩৯২ শামসী সন , ৯ মার্চ, ২০২৫ খ্রি:, ২২ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এখন ফিকিরের বিষয় যে, মহান আল্লাহ পাক উনার নবী, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে, ‘দেখ- মানুষ কতটুকু দুনিয়ার মুহব্বতে মশগুল, সে কুকুরটাকে লালন-পালন করেছে, ছোট থেকে বড় করেছে, তাকে নিয়ে সফর করে আপদ-বিপদে সে তাকে সাহায্য করে। এখন এখানে কিছু খাওয়া পাওয়া যাচ্ছে না। হয়তো কুকুর নিজের থেকেই ঝোঁপ-ঝাড়, জঙ্গলে খাদ্য সংগ্রহ করে সে খেত, এখন সে পাচ্ছেনা মরুভূমির মধ্যে। তার কিছু রুটি রয়েছে, সে দিবে, সে খাবে, সে জান ফিরে পাবে। কিন্তু সে বলতেছে যে, তার সাথে আমার এতটুকু মুহব্বত এখনো হয়নি, পয়সা আমি খরচ করবো। কারণ পয়সা খরচ করলে আমার আঘাত লাগে কিন্তু কুকুর মরলেও আমার আঘাত লাগে সত্যিই। তবে কাঁদলে তো সে আঘাতটা দূর হয়ে যাবে। কাঁদতে পয়সা লাগেনা, কিন্তু রুটি খাওয়াতে পয়সা লাগবে। যে এতটুকুই মানুষ দুনিয়ার মোহে মোহগ্রস্ত। যেটা তার নিজের মধ্যেও তার সমঝের মধ্যেও সেটা নেই, তার অজান্তেই সে মোহে মোহগ্রস্ত হয়ে রয়েছে। ’
কাজেই কতটুকু মোহে মোহগ্রস্ত মানুষ দুনিয়ার মধ্যে, সেটা মহান আল্লাহ পাক তিনিই ভাল জানেন। সেটা মানুষের জন্য বুঝা কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এ জন্যই মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আল বাক্বারা শরীফ উনার ২০১নং আয়াত শরীফ উনার মধ্যে দোয়া করতে বলেছেন-
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْآخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ
মহান আল্লাহ পাক তিনি বলেছেন, তোমরা দোয়া করো। কি দোয়া করবো?
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً
যে, মহান আল্লাহ পাক! আমাদেরকে দুনিয়ার ভালাই দান করুন।
وَّفِي الْآخِرَةِ حَسَنَةً
এবং পরকালেরও ভালাই দান করুন।
وَّقِنَا عَذَابَ النَّارِ
এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ পাক।
মহান আল্লাহ পাক তিনি এই শিক্ষা দিয়েছেন, দুনিয়ার ভালাই দান করুন, পরকালের ভালাই দান করুন, আযাব থেকে বাঁচান মহান আল্লাহ পাক। এখন দুনিয়ার ভালাই দান করবে কি করে? অর্থাৎ দুনিয়ার ভালাই হচ্ছে সেটাই, সে যেন মহান আল্লাহ পাক উনার মতে মত থাকতে পারে, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ থাকতে পারে। এটাই তার দুনিয়ার ভালাই। তাহলে পরকালে সে নাযাত পেয়ে যাবে এবং
وَّقِنَا عَذَابَ النَّارِ
জাহান্নাম থেকে মহান আল্লাহ পাক তিনি তাকে বাঁচিয়ে দিবেন, মহান আল্লাহ পাক তিনি বাঁচিয়ে দিবেন। মহান আল্লাহ পাক তিনি তো সেটাই শিক্ষা দিয়েছেন যে, দুনিয়ায় তুমি ভালাই চাও, কি ভালাই চাবে, গাড়ী-বাড়ী, শান-শওক্বত, বিলাসিতা, জায়গা-সম্পত্তি? না, দুনিয়ার ভালাই হচ্ছে- কোনটা? মহান আল্লাহ পাক উনার মতে মত হয়ে যাওয়া, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হয়ে যাওয়া, এটাই হচ্ছে দুনিয়ার ভালাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১২)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (১)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন খুলুকুন ‘আযীম উনার অধিকারী (৪)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৯)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৪)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












