সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যেমন হযরত মুজাদ্দিদে আল্ফে ছানী রহমতুল্লাহি আলাইহি, উনি উনার ‘মকতুবাত শরীফ’-এ উল্লেখ করেছেন, হযরত ইমাম মাহ্দী আলাইহিস সালাম তিনি যখন আসবেন তখন উনার সম্পর্কে মদীনা শরীফের এক আলেম ফতওয়া দিবে যে, হযরত ইমাম মাহ্দী আলাইহিস সালাম বিদ্য়াতী অথচ উনি সুন্নত জারী করবেন। উনাকে বলা হবে বিদ্য়াতী।
তখন ইমাম মাহ্দী আলাইহিস সালাম তিনি ফতওয়া দিবেন, সেই আলেমকে কতল করা ওয়াজিব। কারণ সে কুরআন শরীফ, সুন্নাহ শরীফ-এর বিরুদ্ধে কথা বলেছে, তাকে কতল করে ফেল। সে কুরআন শরীফ, সুন্নাহ শরীফ-এর বিরুদ্ধে বলেছে।
কাজেই এটা মনে রাখবে, কুরআন শরীফ, সুন্নাহ শরীফ-এর উপর যদি থাকতে চাও তবে শুধু নামায, ওযু-গোসল, ব্যক্তিগত কাজগুলি কুরআন শরীফ, সুন্নাহ শরীফ মোতাবেক করবে, তা হবে না বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক সবক্ষেত্রেই কুরআন শরীফ, সুন্নাহ শরীফ মোতাবেক চলতে হবে। যত নীতি, যত পথ আছে, সব ত্যাগ করতে হবে।
মুসলমানরা তো এখন কিছু ইউরোপের নীতি, কিছু আমেরিকার নীতি, কিছু গণতন্ত্র, কিছু অমুক তন্ত্র, কিছু সমাজতন্ত্র, কিছু রাজতন্ত্র, হরেক তন্ত্র করে। মূলতঃ যত মত, মার্কসবাদ, লেলিনবাদ, মাওবাদ সব বাদই বরবাদ হয়ে গেছে, সব বাতিল হয়ে গেছে, কোনটাই গ্রহণযোগ্য নয়।
একটাই মত, একটাই পথ- মহান আল্লাহ পাক উনার মত, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথ। কোন মত-পথ করা যাবেনা। একটাই মত-পথ করতে হবে।
যদি দেশে ইসলামী খিলাফতের জন্য কোশেশ করতে হয়, তবে-
خِلَافَةٌ عَلٰى مِنْهَاجِ النُبُوَّةِ.
খিলাফাতুন আলা মিনহাজিন নুবুওওয়াত অর্থাৎ নুবুওওয়াতের দৃষ্টিতে খিলাফতের জন্য কোশেশ করতে হবে। কিন্তু অবৈধ, বিজাতীয়, বিদেশী ইউরোপ-আমেরিকার অনুসরণ-অনুকরণ করা যাবে না। কারো অনুসরণ করা যাবে না। একমাত্র মহান আল্লাহ পাক উনার মত, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথ করতে হবে, এটা মনে রাখবে।
যদি কেউ মহান আল্লাহ পাক উনার মতে মত হয়, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হয়, তাহলে তার কামিয়াব। কারো পিঠে সীলমোহর মারা হয় নাই কিছু করার জন্য। তবে কোশেশ করার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।