সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি গাছের উপর থেকে নীচে নেমে আসলেন। নীচে নামলেন খুব দ্রুত। উনার মনিবকে জিজ্ঞেস করলেন লোকটা কি বললো?
সে উল্টা উনাকে আঘাত করলো এবং বললো- সেটা আপনার জানার বিষয় না। আপনি গোলাম, আপনি আপনার গোলামী করুন। উনি তো শুনেই ফেলেছেন।
উনি পরে চুপে চুপে করলেন কি, একদিন কিছু খেজুর নিয়ে গেলেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফে। নিয়ে বললেন- ইয়া রসূলাল্লাহ্, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা নিয়ে এসেছি।
মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাত মুবারক বাড়িয়েছেন গ্রহণ করার জন্য। উনি বললেন, হুযূর! এটা ছদকা। ইয়া রসূলাল্লাহ্, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা ছদকা। মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাত পিছিয়ে নিলেন। যাঁরা গরীব ছাহাবী ছিলেন, উনাদেরকে দিয়ে দিলেন এবং বললেন- আপনারা খেয়ে ফেলুন, এটা আমার জন্য নয়।
উনি আবার আর একদিন গেলেন। কিছু খেজুর নিয়ে পেশ করলেন। উনি বললেন, হুযূর! এটা হাদিয়া, এটা আমার কামাইয়ের হালাল হাদিয়া নিয়ে এসেছি আপনার জন্য। মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খেলেন, সবাইকে খাওয়ালেন।
উনার শুধু বাকী রয়ে গেল সেই মোহরে নুবুওওয়াত দেখা। উনি পিছনে পিছনে হাঁটতে লাগলেন। হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঐদিন চাদর মুবারক ছিল শরীরের উপর। চাদর মুবারকটা সরিয়ে দিলেন। যেহেতু উনি বুঝতে পারলেন যে, সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সেই মোহরে নুবুওওয়াত দেখতে চায়।
উনি মোহরে নুবুওওয়াত দেখলেন, চুমা দিলেন, খুব কাঁদলেন। যেহেতু প্রায় তিন’শ, সাড়ে তিন’শ বৎসরের কোশেশ সাধনা যে, এতদিন পর উনি মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেলেন। এত কোশেশ করার পরে, যার জন্য খুব কাঁদলেন।
কাঁদার পরে বললেন, ইয়া রসূলাল্লাহ্, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আজকে অনেকদিন হলো আমি কোশেশ করছি। আমার জীবনে সমস্ত আয়ু, সমস্ত বয়স, আমার ধন-সম্পদ, বাড়ী-ঘর, আত্মীয়-স্বজন সব আমি ত্যাগ করেছি একমাত্র হক্ব তালাশের জন্য। শুধুমাত্র মহান আল্লাহ পাক উনার মতে মত হওয়ার জন্য, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হওয়ার জন্য। আজকে আমি আপনাকে পেয়েছি, কাজেই আপনি আমার জন্য, আমাকে এখনই দ্বীন ইসলামের জন্য কবুল করে নেন।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।