সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, যদি তাই হয়ে থাকে, তাহলে তুমি কেন ঈমান আনলে না? তাহলে তুমি ঈমান আন।
তখনই সেই ইহুদী আলেম বললো যে, হে ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! আপনি সাক্ষী থাকেন, আমি এখনই ঈমান আনছি, এ বলে সে পবিত্র কালেমা শরীফ পাঠ করলো। সুবহানাল্লাহ!
اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ.
আমি ঈমানদার হয়ে গেলাম এবং আমার অর্ধেক সম্পদ আমি মহান আল্লাহ পাক উনার রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ!
সেটাই বলেছেন-
فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ
অর্থ : মহান আল্লাহ পাক তিনি বলেন, আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার ঠান্ডা-নরম মেজাজ। কর্কশভাষী, কঠোর হৃদয়ের হলে, লোকজন তো আপনার কাছে আসত না, সব চলে যেতো।
মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কোমল শান মুবারক হওয়ার কারণে সেই ইহুদী আলেমও ঈমানদার হয়ে গেলো।
এরকম হাজারো, লাখো, কোটি, কোটি লোক ঈমানদার হয়ে গেছে। কাজেই কুরআন শরীফ এবং সুন্নাহ শরীফের উপর থাকতে হলে প্রত্যেকটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র একটা বিষয়ে লক্ষ্য রাখলে হবে না। সব বিষয়ে, সম্পূর্ণ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তাহলে সে হাক্বীক্বী কামিয়াব হবে এবং হাক্বীক্বীভাবে কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ মোতাবেক আমল করতে হবে।
যেটা আমি বলছিলাম যে, প্রত্যেক অবস্থায় প্রতিটি মুহূর্ত কুরআন শরীফ এবং সুন্নাহ শরীফের মধ্যে কায়েম থাকতে হবে। এক সেকেন্ডের জন্যও সেখান থেকে গাফিল থাকা যাবে না।
এই প্রসঙ্গে বলা হয়ে থাকে, কুরআন শরীফ যেমন আমল করতে হবে, ঠিক হাদীছ শরীফ উনারও অনুরূপ অনুসরণ-অনুকরণ করতে হবে। হাদীছ শরীফে যে আদেশ-নিষেধ, সেটা যথাযথ পালন করতে হবে।
এজন্য মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুসরালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ الأَمْرُ مِنْ أَمْرِى مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ لاَ نَدْرِى مَا وَجَدْنَا فِى كِتَابِ اللهِ اتَّبَعْنَاهُ
অর্থ : মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে দেখ, আমি যেন তোমাদেরকে এ রকম অবস্থায় না পাই যে, তোমরা তোমাদের গদিতে হেলান দিয়ে বসে থাকবে, তোমাদের কাছে আমার আদেশ আসবে, সুন্নাহ আসবে, তোমরা সেটা পালন করবে না, এটা যেন কখনও না হয়।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।