ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৭৮)
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
কাজেই, এই ধরনের ফাসিক-ফুজ্জারদের ইজ্জত-সম্মান করা এটা মহান আল্লাহ পাক উনার কাছে কঠিন ব্যাপার।
হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে-
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا مُدِحَ الْفَاسِقُ اهْتَزَّ لَهُ الْعَرْشُ
“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বলেন, যারা ফাসিক, যারা গোমরাহ, যারা বাতিল ফিরকা, বদ মাযহাবের লোক এদের তা’যীম-তাকরীম করলে মহান আল্লাহ পাক উনার আরশে মুয়াল্লা কেঁপে ওঠে।” নাউযুবিল্লাহ।
তাই যদি হয়ে থাকে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইতায়াত করার কারণে, হক্কানী-রব্বানী আলিম, যাঁরা মহান আল্লাহ পাক উনার ওলী উনাদের তা’যীম-তাকরীম করলে যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, গুনাহখতা মাফ হয়ে যায় তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অজুুদ মুবারক, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ শরীফ উপলক্ষ্যে খুশি প্রকাশ করলে সেটার কত মর্যাদা রয়েছে? সেটা মানুষ ভাষায় প্রকাশ করতে পারবে না। ক্বিয়ামত পর্যন্ত অনন্তকাল ধরে সমস্ত কায়িনাত, সমস্ত মাখলূকাত যদি লিপিবদ্ধ করে, শেষ করতে পারবে না।
এখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদিক থেকে রহমত। যেটা বলা হয়েছে-
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ .هُدًى وَّرَحْمَةً لِّلْمُؤْمِنِينَ.
“সমস্ত আলমের জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে।” আরেকদিক থেকে নিয়ামত।
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
মহান আল্লাহ পাক তিনি বলেন, তোমাদেরকে যে নিয়ামত দেয়া হয়েছে তোমরা সেটা প্রকাশ করো। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন আখিরী নবী, হাবীবুল্লাহ, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কারণ, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্যেই সমস্ত কায়িনাত সম্মানিত হয়েছে, ফযীলতপ্রাপ্ত হয়েছে। আমরা যে আশরাফুল মাখলূকাত হয়েছি, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্যই। তিনি সবচেয়ে বড় নিয়ামত। যেটা মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফ উনার অন্যত্র বলেছেন-
يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا نِعْمَتَ اللهِ عَلَيْكُمْ
তোমাদেরকে যে নিয়ামত দেয়া হয়েছে সে বিষয় তোমরা আলোচনা করো, সে বিষয় মানুষকে জানিয়ে দাও, বলে দাও। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তোমাদেরকে দেয়া হয়েছে এটা জানা থাকলে প্রকাশ করো, মানুষকে বলে দাও।
কারণ, যদি জানার পরও কেউ প্রকাশ না করে, জানিয়ে না দেয় তাহলে সে তো আমানতের খিয়ানতকারী হবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্যই মানুষ, সমস্ত কায়িনাত জাহান্নাম থেকে বেঁচেছে, আগুন থেকে বেঁচেছে, গইরুল্লাহ থেকে বেঁচে গেছে। কাজেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন সবচেয়ে বড় নিয়ামত।
কাজেই, নিয়ামতের জন্য খুশি প্রকাশ করা, প্রত্যেকের দায়িত্ব-কর্তব্য। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত বর্ণনা করা ফাযায়িল-ফযীলত বর্ণনা করা দায়িত্ব-কর্তব্য। যে যতটুকু করবে তার জন্য ততটুকু কামিয়াবী রয়েছে। যেটা মহান আল্লাহ পাক তিনি বলেন-
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ
তোমরা আমার আলোচনা করো, আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব।
وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ
আমার নিয়ামতের শুকরিয়া করো, অস্বীকার করো না, কুফরী করো না। কুফরী করলে কঠিন শাস্তি রয়েছে। কুফরী করলে কঠিন শাস্তি রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইখলাছই হচ্ছে সমস্ত ইবাদতের মূল। ইখলাছবিহীন ইবাদত প্রাণহীন প্রাণীর ন্যায়। প্রত্যেকের জন্য ইখলাছ অর্জন করা ফরযে আইন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানুষকে আমলের প্রতি নিরুৎসাহিত করতেই পবিত্র হাদীছ শরীফ নিয়ে মওজু-জয়ীফ ইত্যাদি অপপ্রচার করছে বাতিল ফিরক্বারা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার কতিপয় ক্বওল শরীফসমূহ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৩)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাফির-মুশরিকদের বিরুদ্ধে মহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদ করা ফরজে আইন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৩য় পর্ব)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৬)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১১)
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












