ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৭৭)
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
হাদীছ শরীফ-এ রয়েছে-
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ زَارَ عَالِمًا فَكَأَنَّمَا زَارَنِي، وَمَنْ زَارَنِي فَقَدْ زَارَ اللهَ، وَمَنْ زَارَ اللهَ فَقَدْ غَفَرَ لَهٗ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বলেন যে দেখ, কেউ যদি কোন হক্কানী-রব্বানী আলিম-এর অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ওলী যাঁরা রয়েছেন, আলিম যাঁরা রয়েছেন তাঁদের কেউ যদি যিয়ারত করে প্রকৃতপক্ষে সে যেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত করলো। সুবহানাল্লাহ।
আর যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত করলো সে যেন মহান আল্লাহ পাক উনার যিয়ারত করলো। সুবহানাল্লাহ।
وَمَنْ زَارَ اللهَ
আর যে মহান আল্লাহ পাক উনার যিয়ারত করলো
فَقَدْ غَفَرَ لَهٗ
“মহান আল্লাহ পাক তিনি তার গুনাহ-খতা ক্ষমা করে দিবেন।” সুবহানাল্লাহ।
হক্কানী-রব্বানী আলিমকে তা’যীম-তাকরীম করলে যদি এতো ফযীলত হয় তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তা’যীম-তাকরীম করলে কতটুকু ফযীলত রয়েছে?
হাদীছ শরীফ-এ আরো বর্ণিত রয়েছে-
مَنْ صَلَّى خَلْفَ عَالِمٍ فَكَأَنَّمَا صَلَّى خَلْفَ نَبِيٍّ، وَمَنْ صَلَّى خَلْفَ نَبِيٍّ فَقَدْ غُفِرَ لَهٗ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বলেন, “কেউ যদি কোন হক্কানী-রব্বানী আলিম, অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ওলী’র পিছনে নামায পড়ে সে যেন প্রকৃতপক্ষে কোন নবীর পিছনে নামায পড়লো।” সুবহানাল্লাহ। আর যে নবী আলাইহিস সালাম উনার পিছনে নামায পড়লো মহান আল্লাহ পাক তিনি তার যিন্দেগীর সমস্ত গুনাহ-খতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
যদি একজন মহান আল্লাহ পাক উনার ওলীকে তা’যীম-তাকরীম করলে এ ফযীলত পাওয়া যায় তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তা’যীম-তাকরীম করলে কি পাওয়া যাবে? সেটাতো বলার অপেক্ষা রাখে না, কত ফযীলত রয়েছে, কত বুযুর্গী রয়েছে, কত সম্মান রয়েছে?
ঠিক তার বিপরীত ফাসিক-ফুজ্জার যারা রয়েছে, বিদয়াতী, গোমরাহ এদের তা’যীম করলে আবার মহান আল্লাহ পাক তিনি গোস্সা করেন। যারা গোমরাহ, বাতিল ফিরক্বা রয়েছে, বদ মাযহাব, বদ আক্বীদা এদেরকে তা’যীম করলে মহান আল্লাহ পাক তিনি গোস্সা করেন।
হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ وَّقَّرَ صَاحِبَ بِدْعَةٍ فَقَدْ أَعَانَ عَلٰى هَدْمِ الْإِسْلَامِ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে দেখ, কোন বিদয়াতী, গোমরাহ, লোককে অর্থাৎ বদ মাযহাব, বদ আক্বীদা যারা, যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তা’যীম-তাকরীম বুঝে না, ঈদে মীলাদুন্ নবী অর্থাৎ ঈদে নূরুত তাশরীফ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফযীলত বুঝে না, এই বদ মাযহাব, বদ আক্বীদার যারা তাদেরকে কেউ যদি তা’যীম-তাকরীম করে তাহলে সে যেন দ্বীন ধ্বংসের কাজে সাহায্য করলো। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৩)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাফির-মুশরিকদের বিরুদ্ধে মহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদ করা ফরজে আইন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৩য় পর্ব)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৬)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১১)
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












