ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৬৬)
, ০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
এটা বলে সেই মজূসী উনাদেরকে নিয়ে গেল। নিয়ে গিয়ে সত্যিই সে মজূসী উনাদেরকে থাকার জন্য ভালো ঘর দিল। উনাদেরকে সে কিছু কাপড়-চোপড় কিনে দিল, খাবারের সুবন্দবস্ত করে দিল সেই মজূসী। এরপর সে বলল, আপনাদের যা কিছু প্রয়োজন হবে আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিব।
এ দিকে তো উনারা এসে এখানে আশ্রয় নিলেন। ইতমিনানের সাথে অবস্থান করতে লাগলেন। সেই রাত্রে ঐ কাজী ছাহেব সেতো একটা স্বপ্ন দেখতে লাগল। সে স্বপ্নে দেখতে লাগল জান্নাতের বালাখানা, বড় বালাখানা জান্নাতে তৈরী করা হচ্ছে এবং আখিরী নবী, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেখানে উপস্থিত রয়েছেন। সেটা দেখে সেই কাজী ছাহেব জিজ্ঞাসা করল, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এগুলো কি তৈরী করা হচ্ছে? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, এগুলো বড় বড় বালাখানা তৈরী করা হচ্ছে। কাদের জন্য? মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য বড় বড় বালাখানা তৈরী করা হচ্ছে।
তখন সেই কাজী ছাহেব বলল, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাকে একটা বালাখানা দান করুন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞেস করলেন যে, তুমি কে?
সে কাজী ছাহেব বলল, আমি তো মুসলমান, ঈমানদার। কাজেই, আমাকে একটা বালাখানা দান করুন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তুমি যে মুসলমান হয়েছ তোমার কোন দলীল আছে কি? মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি মুসলমান দাবি করতেছ তোমার কি দলীল রয়েছে?
তখন সেই কাজী ছাহেব বলল, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি তো মুসলমান।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, দলীল পেশ না করতে পারলে তুমিতো বালাখানা পাবে না। কারণ তোমার বাড়িতে আমার আওলাদ যারা তারা গিয়েছিল। তুমি তাঁদের কাছে দলীল তলব করেছ, নসবনামা তলব করেছিলে। তারাতো বলেছিলই তারা আমার আওলাদ। তারপরও তুমি দলীল তলব করে নসবনামা দেখাতে পারেনি সেজন্য তাদের কোন প্রকার সাহায্য সহযোগিতার ব্যবস্থা করনি। কাজেই, তোমার যদি বালাখানা পেতে হয় তাহলে তুমি যে মুসলমান তার দলীল পেশ করতে হবে।
এ কথা যখন মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন শক্তভাবে; সেই কাজী ছাহেব ভয় পেয়ে তার ঘুম ভেঙ্গে গেল। ঘুম থেকে উঠে সে অনেক কান্নাকাটি করল, ইস্তিগ্ফার-তওবাহ করল। সে সংবাদ নিল সেই আওলাদে রসূল মহিলা এবং উনার আল-আওলাদ উনারা কোথায় উঠেছেন।
সংবাদ নিয়ে জানতে পারল, এক মজূসীর বাড়িতে উঠেছেন। সেই মজূসী সম্পদশালী ছিল, প্রভাবশালী ছিল। সংবাদ নিয়ে কাজী ছাহেব সেখানে আসল। এসে বলল, হে মজূসী ব্যক্তি! তুমি এক কাজ করো, উনাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও। উনাদের আমি সর্বপ্রকার খিদমত করব। আরো উপরন্তু তোমাকে আমি এক হাজার দিরহাম হাদিয়া দিব, দান করব। যখন কাজী ছাহেব এসব কথা বলতে লাগল তখন মজূসী ব্যক্তি বলল, হে কাজী ছাহেব আপনি কেন একথা বলতেছেন? তখন সে স্বপ্নের কথা বলল।
এটা শুনে সেই মজূসী ব্যক্তি বলল, হে কাজী ছাহেব! যেই মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাকে বালাখানা দান করেননি সেই মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এবং আমার যারা আল-আওলাদ রয়েছে স্ত্রীসহ সকলকে মুসলমান করে ঐ বালাখানায় জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! আপনি কি চান, আমি মাত্র এক হাজার দিরহামের বিনিময়ে আমার সেই জান্নাত আপনার কাছে বিক্রি করে দেই। এটা কস্মিনকালেও সম্ভব নয়। আমি যেহেতু আওলাদে রসূলকে তা’যীম করেছি, তাকরীম করেছি, সম্মান করেছি এবং আমি উনাদেরকে ওয়াদা দিয়েছি যে, আমি আজীবন উনাদের খিদমত করে যাব। এই ওছীলায় কি হল? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি করলেন? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এসে আমাদেরকে তওবাহ পড়িয়েছেন, ঈমান দিয়েছেন এবং আমাদের সবাইকে জান্নাতের বালাখানায় প্রবেশ করিয়েছেন এবং বলেছেন, ঐ বালাখানাগুলো মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে দান করেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দান করেছেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভোট, নির্বাচন, পদপ্রার্থী হওয়া ইত্যাদি কোনটিই জায়িয নেই
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দিতে কাফিরগুলো সবসময় চেষ্টা করে থাকে
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৮তম পর্ব)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের উচিত- হাদীছ শরীফ অনুযায়ী সপ্তাহের বারসমূহ উচ্চারণ করা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদের থেকে জুদা না হলে কঠোর শাস্তির হুঁশিয়ারী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












