ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৯৯)
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
আরো বলে দিলেন-
عَنْ حَضْرَتْ عَلِيٍّ عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْنُ أَهْلُ بَيْتِ
(এখানে স্পষ্ট বলা হচ্ছে,) সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমরা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদরকে আমার অন্তর্ভুক্ত করে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
شَجَرَةِ النُّبُوَّةِ
নুবুওওয়াতের বৃক্ষ, মূল।
وَمَعْدِنُ الرِّسَالَةِ،
রিসালাতের খনি।
لَيْسَ أَحَدٌ مِنَ الْخَلَائِقِ يَفْضُلُ أَهْلَ بَيْتِي غَيْرِي
সৃষ্টির কোন সৃষ্টি, সৃষ্টি হয়নি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সমকক্ষতা দাবি করার মতো। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! একমাত্র মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ব্যতিত। কেউ উনাদের সাথে তুলনা করার যোগ্যতা রাখেন না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখন তিনি যে ব্যক্তিই হন না কেন। এখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম হন বা অতীতের হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম হন উনাদের কাউকে কিন্তু হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে কোন তুলনা করা জায়িয নেই, সম্পূর্ণ নিষেধ করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে বলা হলো উনাদের পবিত্রতা সম্পর্কে যে, উনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করে সৃষ্টি করা হয়েছে। তাহলে চূ-চেরা, কীল-কাল আসবে কোত্থেকে। এই জিনিসটা কিন্তু ফিকির করতে হবে, ফিকির না করলে বিষয়টা কখনও বোঝা সম্ভব নয়। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে পবিত্রতম থেকে পবিত্রতম করলেন এবং উনাদেরকে বললেন, আপনারা সৃষ্টির কোন মহিলাদের মতো নন। এজন্য বলা হয় কিতাবে, এটা আসবে পরে। এখানে বলা হচ্ছে, হযরত উম্মু রূহুল্লাহ আলাইহাস সালাম (হযরত মারইয়াম আলাইহাস সালাম) উনার শান মুবারকে বলা হয়েছে। উনাকে বলা হচ্ছে, যখন উনার বিলাদত শরীফ হবে উনার সম্মানিত মাতা এবং পিতা উনারা বললেন যে, আমাদের একটা ছেলে সন্তান যদি হয় তাহলে বাইতুল মুকাদ্দাস শরীফ উনার খিদমতে উনাকে আমরা দিব। হলেন একজন মেয়ে। উনারা বললেন, বারে ইলাহী! আমরা চেয়েছিলাম একজন ছেলে। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন-
لَيْسَ الذَّكَرُ كَالْأُنثٰى
এমন মেয়ে আপনাদেরকে আমি দিয়েছি, কোন পুরুষও উনার সমকক্ষ নয়। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনি সমস্ত পুরুষদের থেকে শ্রেষ্ঠ হয়ে গেলেন মহিলা হওয়ার পরেও এবং উনার শান মুবারকে আবার পবিত্র ওহী মুবারক করা হলো-
وَإِذْ قَالَتِ الْمَلاَئِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلٰى نِسَاءِ الْعَالَمِينَ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ঘোষণা দিলেন।
وَإِذْ قَالَتِ الْمَلاَئِكَةُ يَا مَرْيَمُ
হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বললেন, হে হযরত উম্মু রূহুল্লাহ আলাইহাস সালাম! যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনাকে মনোনিত করেছেন, পবিত্র করেছেন এবং সমস্ত আলমের মহিলাদের মধ্যে আপনাকে বিশেষভাবে মানোনিত করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হালালকে হারাম করা মহান আল্লাহ পাক উনার সাথে র্শিক করার শামিল
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বরকতময় ইতিহাস
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১১)
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১৩ পর্ব)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












