ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৬৯)
, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
অর্থাৎ এখানে হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যিনি খাদিমে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি বলেন, আমি এখানে উপস্থিত ছিলাম। সকলের খাবার শেষ হয়ে গেল, কয়েকজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বসে আলোচনা করতেছিলেন। আর তখনও পর্দার আয়াত শরীফ নাযিল হয়নি, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম তিনি বিপরীত পাশে সেই মহাসম্মানিত হুজরা শরীফ উনার দিকে চেহারা মুবারক করে বসে ছিলেন। কিন্তু কয়েকজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এখানে বসে আলোচনা করতেছিলেন। মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উঠলেন। তিনি মজলিস থেকে উঠলে কিন্তু উনাদের মধ্যে কয়েকজন চলে গেলেও আরো কয়েকজন, তিনজন বসা ছিলেন। মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম অন্যান্য যারা ছিলেন উনাদের সাথে দেখা-সাক্ষাৎ মুবারক করে ফিরে আসলেন, এসে দেখেন তখনও তিনজন বসে আছেন। তিনি যখন পুনরায় সেখান থেকে এসে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনাকে হুজরা শরীফে প্রবেশ করতে বললেন এবং পর্দা মুবারক টেনে দিলেন। যখন পর্দা মুবারক টেনে দিলেন তখন এ পবিত্র আয়াত শরীফ নাযিল হয়ে গেল। এ পবিত্র আয়াত শরীফ নাযিল হলো- তোমরা অনুমতি মুবারক ছাড়া হুজরা শরীফে প্রবেশ করবে না এবং খাদ্য পাকানোর পূর্বে, খাদ্য যখন পাকানো হচ্ছে এজন্য অপেক্ষা করো না। যখন তোমাদের সরাসরি বলা হবে তখন তোমরা আসবে, প্রবেশ করবে, খাদ্য খাবে। খাওয়া শেষ হয়ে গেলে তোমরা সরাসরি চলে যাবে। এখানে বসে তোমরা আলাপ-আলোচনা করো না, সময় নষ্ট করো না।
إِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ
এটা হচ্ছে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কষ্টের কারণ। তিনি শরাফতের কারণে বলেন নাই। কিন্তু যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি
وَاللهُ لا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কিন্তু কাউকে পরওয়া করেন না। তিনি সবটাই বলে দেন। তিনি সেটা বলে দিলেন। কাজেই তোমরা এ বিষয় সাবধান থেকো। এখানে পর্দার পবিত্র আয়াত শরীফ নাযিল হলে, এরপরে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আরো বললেন।
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আরেক পবিত্র আয়াত শরীফ নাযিল করলেন-
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَّرَاءِ حِجَابٍ
তোমরা যখন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের কাছে কিছু জিনিস চাও, তাহলে পর্দার আড়াল থেকে চেও।
ذٰلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ
এটা হচ্ছে তোমাদের অন্তরের পবিত্রতার কারণ এবং উনাদের এটা শরাফত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরপর আবার নাযিল করলেন-
وَمَا كَانَ لَكُمْ أَنْ تُؤْذُوا رَسُولَ اللهِ وَلَا أَنْ تَنْكِحُوا أَزْوَاجَهٗ مِنْ بَعْدِهٖ أَبَدًا إِنَّ ذٰلِكُمْ كَانَ عِنْدَ اللهِ عَظِيمًا
এরপর নাযিল করলেন, যেহেতু পর্দার আয়াত শরীফ উনার পূর্বে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা দেখেছিলেন। এ বিষয়ে সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি কিন্তু প্রায়ই বলতেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! অনেক রকম লোক এসে থাকে তারা উনাদেরকে দেখে, এটা কেমন বিষয়? এ বিষয়তো সতর্ক হওয়া বা পর্দা করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












