কাল ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে: চিফ হুইপ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চিফ হুইপ বলেন, ‘সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। পুরো নির্বাচন সরাসরি সম্প্রচার হবে। ফলাফলও লাইভ ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে। ইতিহাসের মাহেন্দ্রক্ষণ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এজন্যই রাষ্ট্রপতি নির্বাচন হবে।’
২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ হবে বলেও জানিয়েছেন নুরুল ইসলাম মনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করে বিএনপি। আর ১১ দলীয় ঐক্য কর্নেল (অব.) ওলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়েছে।
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন তিনি। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৪ কার্গো এলএনজি কিনবে সরকার, নীতিগত অনুমোদন
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই: ডা. জাহেদ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ আটক ৭
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস-সংকটে নরসিংদীর শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাসায় চুলা জ্বলে না, ডিম-পরোটার দোকানে ভিড়
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষ আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২ হাজার টাকার বিল ৭ হাজার! ভূতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরাসরি কেনা এলএনজি নিয়ে জটিলতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিনভর রাস্তায় থেকেও চালকের পকেট ফাঁকা!
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, মিয়ানমারের দূতকে ডেকে প্রতিবাদ জানালো সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)