ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৬৮)
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, বিশেষ করে পর্দার যে বিষয়টা।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُّؤْذَنَ لَكُمْ إِلٰى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلٰكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ
পর্দার জন্য মোট সরাসরি সাতখানা পবিত্র আয়াত শরীফ নাযিল করেছেন যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি। তারমধ্যে তিনখানা হচ্ছেন পবিত্র সূরা নূর শরীফে, চারখানা পবিত্র সূরা আহযাব শরীফে। এসব পর্দার মূল পবিত্র আয়াত শরীফ। এ পবিত্র আয়াত শরীফ উনার শানে নুযূলে বলা হচ্ছে, যিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবতুল আযীম শরীফ সম্পন্ন মুবারক করেন। সেটা ছিল ৫ম হিজরী শরীফের ৮ই যিলক্বদ শরীফ, ইয়াওমুল ইছনাইন আযীম শরীফ।
যেদিন মহাম্মানিত নিসবতুল আযীম শরীফ মুবারক সম্পন্ন করা হয় সেদিন মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে দাওয়াত মুবারক করেছেন, মেহমানদারী করেছেন। সেই বিষয়টি এখানে বলা হচ্ছে-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ
(এখানে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কিছু পর্দার পবিত্র আয়াত শরীফের সাথে সাথে মুসলমানদের কিছু তারতীব, কিছু আদব, কিছু শরাফতও শিক্ষা দিয়েছেন।) হে ঈমানদারেরা! তোমরা বিনা অনুমতিতে যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হুজরা শরীফে প্রবেশ করবে না।
إِلَّا أَنْ يُّؤْذَنَ لَكُمْ
অনুমতি মুবারক ছাড়া
إِلٰى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ
এবং খাদ্যের জন্য। অর্থাৎ খাদ্য প্রস্তুত হওয়ার জন্য তোমরা বাইরে অপেক্ষা করবে। তারপর তোমরা আসবে, ভিতরে প্রবেশ করবে। খাবে এবং এ জন্য অপেক্ষা করা, এটা কখনও করবে না যা শরাফত উনার খিলাফ। এটা প্রথমে বলা হচ্ছে-
إِلَّا أَنْ يُّؤْذَنَ لَكُمْ
অনুমতি মুবারক ছাড়া তোমরা প্রবেশ করবে না।
إِلٰى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ
এবং খাদ্য পাক হচ্ছে, খাদ্য পাক শেষ হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। কবে শেষ হবে তারপর তোমরা প্রবেশ করবে, খাদ্য খাবে, এরকম তোমরা করো না। এটা শরাফত উনার খিলাফ এবং মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি আদবের এটা খিলাফ। এটা করা যাবে না। এরপর বলা হ্েচ্ছ-
وَلٰكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا
যখন তোমাদেরকে দাওয়াত দেয়া হবে, ডাকা হবে তখন তোমরা প্রবেশ করবে।
فَإِذَا طَعِمْتُمْ فَانتَشِرُوا
যখন খাদ্য শেষ হবে তখন আর তোমরা সেখানে অপেক্ষা করো না। কারণ অপেক্ষা করলে যারা দাওয়াত দিয়েছেন উনাদের অন্যান্য কাজের ক্ষতি হতে পারে। তোমার সাথে সময় ব্যয় করলে অন্য কাজে সময় ব্যাঘাত ঘটতে পারে। বের হয়ে যাও।
وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ
তোমরা খাবারের পরে বসে আলোচনায় মশগুল হয়ে যেও না। এ মশগুল হওয়াটা কিন্তু শরাফত না। তোমরা খাবার খেয়ে যার যার কাজে চলে যেও যাতে এখানে মজলিসের কোন ব্যাঘাত না ঘটে। এবং এ কাজটা হচ্ছে-
إِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ
এ কাজ হচ্ছে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য এটা কষ্টের কারণ। নাউযুবিল্লাহ!
فَيَسْتَحْيِي مِنكُمْ
মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শরাফতের কারণে এটা বলেন না। কাজেই তোমরা চলে যাও তাড়াতাড়ি। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কিন্তু এ সত্য বিষয়টা প্রকাশ করতে কোন, কাউকে পরওয়া করেন না, এজন্য তিনি এটা বলে দিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে সকল মুসলমান আকীদা-আমলে বিজাতীয়দের তথা ইহুদী-নাছারা, কাফির-মুশরিকদের সাদৃশ্য রাখে তারা মুসলমান নয়
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৩)
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: শানে হযরত ওয়ালেদাইনিশ শরীফাইন আলাইহিমাস সালাম
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (১)
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করলে তা দিগুণ-বহুগুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেয়া হয়
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












