ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৪৪)
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সেটাই কিন্তু পরবর্তী ছয়খানা পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে বলা হয়েছে-
وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ
“যারা পবিত্রা উনাদের সাথে পবিত্র, আর যারা পবিত্র উনাদের সাথে পবিত্রা। সুবহানাল্লাহ! এটা কিন্তু খাছভাবে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার শান মুবারকে, আর আমভাবে সমস্ত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সবাই।” সুবহানাল্লাহ!
এরপর যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, পবিত্রার সাথে পবিত্র, পবিত্রর সাথে পবিত্রা। অর্থাৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা আযওয়াজুম মুত্বহ্হারাহ। অর্থাৎ উনারা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
أُوْلَئِكَ مُبَرَّؤُونَ مِمَّا يَقُولُونَ لَهُم مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيمٌ
“মানুষ যা কিছু বলে থাকে উনারা সে সমস্ত কিছু থেকে পবিত্র। সুবহানাল্লাহ! উনাদের জন্যই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনার ক্ষমা রেখেছেন। অর্থাৎ উনারা ক্ষমাশীল, ক্ষমাকারী। সুবহানাল্লাহ! এবং সম্মানিত রিযিকও রেখেছেন।” সুবহানাল্লাহ!
আরেকটা অর্থ হচ্ছে, উনাদের সাথে যারা নিসবত মুবারক রাখবে তাদের জন্য যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন, তাদেরকেও এই সমস্ত নাপাকী থেকে উনারা পবিত্র করবেন। সুবহানাল্লাহ! এবং তাদের জন্য ক্ষমা থাকবে এবং উত্তম রিযিকও থাকবে। সুবহানাল্লাহ! এখন বিষয়গুলো সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। মানুষ সাধারণভাবে উনাদের বিষয়গুলো উপলব্ধি না করার কারণে পুথিগত বিদ্যা দিয়ে ফায়সালা করেছে। সব জিনিস পুথিগত বিদ্যা দিয়ে ফায়াসালা হবে না। এটা مِن لَّدُنَّا عِلْمًا (মিল্লাদুন্না ইল্মা) ইলমে লাদুন্নী প্রয়োজন। নিসবত ক্বুরবত মুবারক দরকার। নিসবত কুরবত ছাড়া এটা কখনও বুঝা সম্ভব নয়। পবিত্র কুরআন শরীফ তো চৌদ্দশত বছর হয়ে গেল, পবিত্র হাদীছ শরীফ চৌদ্দশত বছর পার হয়ে যাচ্ছে কিন্ত মুসলমানদের এ করুন অবস্থা কেন? একমাত্র কারণ হচ্ছে, তারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শান-মান মুবারক উপলব্ধি করেও না এবং উনাদেরকে তা’যীম-তাকরীম করে না। নাউযুবিল্লাহ!
এ বিষয়টা কিন্তু আরেক পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বলা হচ্ছে-
عَنْ حَضْرَتْ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيِّ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ
“হযরত আইয়াশ ইবনে আবী রবীয়া আল মাখযুমী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
لاَ تَزَالُ هٰذِهِ الأُمَّةُ بِخَيْرٍ،
এই উম্মত ততদিন পর্যন্ত খায়ের বরকত, উত্তম হাল, অবস্থায় থাকবে। উম্মত ততদিন পর্যন্ত খায়ের বরকতে থাকবে। যখন
مَا عَظَّمُوا هٰذِهِ الْحُرْمَةَ، حَقَّ تَعْظِيمِهَا،
যতদিন পর্যন্ত সেই হুরমত মুবারক উনাদেরকে সম্মান করবে ততদিন পর্যন্ত তারা উত্তম অবস্থায় থাকবে।
فَإِذَا ضَيَّعُوا ذٰلِكَ، هَلَكُوا
যখন তারা হুরমত মুবারকের সম্মান করবে না তখন তারা ধ্বংস হয়ে যাবে।” নাউযুবিল্লাহ!
এখন কিন্তু সেটাই হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্দে নহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৩)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হক্কানী-রব্বানী আলিম তথা ওলীআল্লাহ উনাদের সাথে তায়াল্লুক বা সম্পর্ক রাখা পরকালে নাযাত লাভের অন্যতম উছীলা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












