ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (২৩১)
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلٰى يَوْمِ الدِّينِ
হে ইবলিস! তোর জন্য অনন্তকালের জন্য লা’নত। নাউযুবিল্লাহ! বিষয়টা কি হলো, আক্বীদা ক্রটি থাকার কারণে তার সব বরবাদ হলো এই ইবলিসের। তাহলে একটা মানুষের যদি আক্বীদা অশুদ্ধ থাকে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর আক্বীদা যদি শুদ্ধ থাকে আমলে ক্রটি থাকেও একসময় সে শাস্তি ভোগ করলেও সে নাজাত লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরও হাজার মেছাল। আমরা একটা মেছাল দিয়ে থাকি তা হলো, বনী ইসরাইলের একটা লোক হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার যামানায়। সে দু’শত বছর হায়াত পেয়েছিল কঠিন গোনাহগার। তার যে বর্ণনা, সেখানে প্রত্যেকটা হারাম কাজে সে আগে আগে থাকতো। নাউযুবিল্লাহ! সে মারা গেল। মূল বিষয় হচ্ছে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে বললেন, যিনি জলীলুল ক্বদর রসূল। যে আপনি অমুক স্থানে যান, একটা লোক মারা গেছে তার গোসল কাফন দাফনের ব্যবস্থা করুন। তিনি করলেন। বনী ইসরাইলের লোকেরা বলল, হুযূর বেয়াদবী মাফ করবেন এ লোকটা সম্পর্কে আপনি জানেন না? হ্যাঁ আমি জানি। সেতো বর্তমান যামানায় পৃথিবীতে একটা নিকৃষ্ট লোক ছিলো। এই নিকৃষ্ট লোকটাকে আপনি গোসল কাফন দাফন দিলেন, জানাযা পড়ালেন এটা কেমন কথা? তিনি বললেন আমিতো জানি, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আমাকে বলেছেন, তাহলে এটা জানতে হবে। ঠিক আছে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাকে জিজ্ঞাস করুন। তিনি বললেন, ইয়া বারী ইলাহী! এর হাক্বীক্বতটা কি?]
এই লোকটা সমস্ত এলাকার লোক, দুনিয়ার সকলেই জানে আমিও জানি যমীনে বর্তমান যামানায় সবচেয়ে নিকৃষ্ট এই লোকটা ছিলো। এই লোকটার এ অবস্থা হলো কি করে? তারতো জাহান্নামে যাওয়ার কথা ছিলো। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, আপনি যা জানেন যা বলেছেন সব সঠিক। উম্মতরা যা বলেছে সেটাও সঠিক, কোন সন্দেহ নেই। বর্তমান যামানায় সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট এই লোকটা ছিলো। তার এতো সম্মান হলো কি করে, তার গোসল কাফন দাফন একজন জলীলুল ক্বদর রসূল আলাইহিস সালাম তিনি কি করে দিলেন? ইয়া বারী ইলাহী! মহান আল্লাহ পাক তিনি বললেন,্ এর হাক্বীক্বত মানুষতো জানে না। সেটা কি? এটাতে কিন্তু অনেক ফিকির রয়ে গেছে, মানুষ ফিকির করে না। যে আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান মুবারকের কোন শেষ নেই। তিনি সব কিছুর মালিক। ঈমানেরও তিনি মালিক। তিনি যে মালিক উনার মহাসম্মানিত নাম মুবারক পবিত্র তাওরাত শরীফে ছিলো। এই লোকটা তাওরাত শরীফের একটা নোছখা সে খুলেছিল একদিন, একবার। সে একটা নোছখা পেয়েছিল। নোছখা মানে এক খন্ড। একটা খন্ড তাওরাত শরীফের এ লোকটা পেয়েছিল। সে খুলেছিল, খুলার পর সে দেখল সেখানে লিখিত রয়েছে। কি লিখিত আছে? যিনি মহাসম্মানিত এবং মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক, ‘মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ ‘আহমদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। তিনি অনেক ফযীলতপূর্ণ ব্যক্তিত্ব মুবারক। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার একমাত্র প্রিয় ব্যক্তিত্ব মুবারক। উনার উছীলা মুবারকে সমস্ত কায়িনাত সৃষ্টি করা হয়েছে। তিনি সব কিছুর মালিক। এটা সে পেল, পেয়ে মনে মনে চিন্তুা করলো ইয়া বারী ইলাহী! জীবনেতো অনেক গুনাহ-খাতা করেছি, যে গুনাহ খাতারতো কোন শেষ নেই। অনেক গুনে শেষ করা সম্ভব হবে না। তবে এখানে যে নাম মুবারক রয়েছেন যিনি আপনার হাবীব, যিনি সব কিছুর মালিক, ঈমানেরও মালিক তিনি কবে আসবেন, কোথায় আসবেন এতো ফযীলত মুবারক উনার। আমি উনাকে কোথায় পাবো? আমার বয়সতো দু’শ হয়ে গেছে। সময় প্রায় শেষ। হয়ত আমি উনাকে পাবো না। ঠিক আছে উনার নাম মুবারক পেয়েছি। উনাকে তা’যীম করা ফরয, সম্মান করা ফরয, গোলামী করা ফরয, ছানা-ছিফত মুবারক করা ফরয।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উন্মোচন (৪)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মু’মিন মুসলমানকে কাফির-মুশরিকদের অনুসরণ থেকে দূরে থাকতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৩)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৯)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক উনার আনুগত্যতার বেমেছাল দৃষ্টান্ত
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












