সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট আরব মহিলাদের নিসবতে ‘আযীম শরীফের প্রস্তাব এবং উনার বেমেছাল পবিত্রতা মুবারক
মূলত, সীরাতগ্রন্থগুলোতে এই বিষয়ে অনেক ঘটনা উল্লেখ রয়েছেন।
যেমন ‘শরহুয যারক্বানী আলাল মাওয়াহিব শরীফ’ উনার মধ্যে উল্লেখ রয়েছেন-
سَيِّدُنَا حَضْرَتْ ذَبِيْـحُ اللهِ عَلَيْهِ السَّلَامُ لِاَنَّهٗ كَانَ يَتَلَاْلَاُ نُوْرًا فِـىْ قُرَيْشٍ وَّكَانَ اَجْـمَلَهُمْ فَشَغَفَتْ بِهٖ نِسَاءُهُمْ وَكِدْنَ اَنْ تَذْهَلَ عُقُوْلُـهُنَّ
অর্থ: “সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মাঝে মহাসম্মানিত নূর মুবারক অর্থাৎ নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্বলজ্বল করতেন এবং তিনি ছিলেন সম্মানিত কুরাইশ অর্থাৎ সমগ্র কায়িনাতবাসীর মাঝে সর্বাধিক সৌন্দর্য মুবারক উনার অধিকারী। সুবহানাল্লাহ! ফলে সম্মানিত কুরাইশী মহিলাগণ উনারা উনার মুহব্বত মুবারক-এ অত্যন্ত কঠিনভাবে গরক্ব ছিলেন। সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে দেখে বিস্ময়াভিভূত হয়ে সম্মানিত কুরাইশী মহিলাগণ উনাদের আক্বল-বুদ্ধি লোপ পেয়ে যেতো। উনারা বেকারার পেরেশান হয়ে যেতেন (শরহুয যারক্বানী ‘আলা মাওয়াহিব ১/২০৭, তারীখুল খমীস ১/৮২)
কিতাবে আরো বর্ণিত রয়েছে, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি উনার যামানায় মহিলা উনাদের কর্তৃক তদ্রুপ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যেরূপ পরিস্থির সম্মুখীন হয়েছিলেন হযরত ইউসূফ আলাইহিস সালাম তিনি উনার যামানায় আযীযে মিছর উনার আহলিয়া অর্থাৎ হযরত যুলায়খা আলাইহাস সালাম উনার কর্তৃক।” (শরহুয যারক্বানী ‘আলা মাওয়াহিব ১/২০৭, তারীখুল খমীস ১/৮২)
কিতাবে বর্ণিত রয়েছে, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি ছিলেন মানুষের মাঝে সর্বাধিক সৌন্দর্যের অধিকারী। উনার মত এরূপ সুদর্শন পুরুষ (কায়িনাতে) কখনও দেখা যেতো না। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার কপাল মুবারকে দায়িমীভাবে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে দেখা যেতেন। সুবহানাল্লাহ! যার কারণে এই ‘মহাসম্মানিত নূর মুবারক’ লাভ করার জন্য আরবের সকল সম্ভ্রান্তশীলা মহিলাগণ উনারা উনার সাথে নিসবতে ‘আযীম শরীফ করার জন্য সদা প্রস্তুত ছিলেন। অসংখ্য মহিলাগণ উনারা ধন-সম্পদের দোহাই দিয়ে সরাসরি সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে নিসবতে ‘আযীম শরীফ উনার প্রস্তাব দিয়েছিলেন।
সীরাতগ্রন্থগুলোতে এই বিষয়ে অনেক ওয়াকেয়া মুবারক উল্লেখ রয়েছে। এক দিনের ঘটনা। ফাতিমা বিনতে র্মুর নামক এক ইহুদী মহিলা যিনি সম্মানিত তাওরাত শরীফ, ইনযীল শরীফ অর্থাৎ পূর্ববর্তী আসমানী কিতাবে অভিজ্ঞা ছিলেন। তিনি সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার কপাল মুবারকে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ দেখে সেই মহাসম্মানিত নূর মুবারক নিজের মধ্যে পাওয়ার জন্য, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত ছোহবত মুবারক লাভের জন্য উনাকে প্রস্তাব পেশ করে বললেন যে, যদি আপনি এখন আমার সঙ্গে অবস্থান মুবারক করেন, তাহলে আমি আপনাকে একশত উট হাদিয়া করবো।
জবাবে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন-
اَمَّا الْـحَرَامُ فَالْمَمَاتُ دُوْنَهْ ... وَالْـحِلُّ لَا حِلٌّ فَاَسْتَبِيْنَهْ
فَكَيْفَ بِالْاَمْرِ الَّذِىْ تَبْغِيْنَهْ ... يَـحْمِى الْكَرِيْـمُ عِرْضَهٗ وَدِيْنَهْ
অর্থ: “এতো হারাম! আর হারাম গ্রহণ অপেক্ষা মৃত্যুই শ্রেয়। আমি তো বৈধ নিসবতে ‘আযীম শরীফ উনার সন্ধান করছি। আর এমন কাজ মোটেও হালাল নয়, যা প্রকাশ করা যায় না। কিভাবে আমি আপনার আহ্বানে সাড়া দিবো? যে অবৈধ কাজে আপনি আগ্রহী তা আমার দ্বারা কস্মিনকালেও সম্ভব নয়। সম্ভ্রান্ত মানুষ তো নিজের মান-সম্মান ও দ্বীন রক্ষা করেন।” সুবহানাল্লাহ! (বিদায়াহ-নিহায়াহ, সীরাতুল মুস্তাফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার এই জবাব মুবারক উনার থেকেই স্পষ্ট হয়ে যায় যে, তিনি কত বেমেছাল পবিত্র ছিলেন এবং মহান আল্লাহ পাক উনার সাথে উনার কতো বেমেছাল সম্মানিত তায়াল্লুক্ব-নিসবত মুবারক ছিলো। সুবহানাল্লাহ! যার কারণে তিনি লক্ষ লক্ষ মহিলা উনাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। অথচ এটা ছিলো আইয়ামে জাহিলিয়াতের যুগ। মানুষ হালাল-হারাম বিবেচনা করতো না এবং ব্যভিচারে-পাপাচারে লিপ্ত হওয়া তাদের জন্য একটা স্বাভাবিক বিষয় ছিলো। অন্যদিকে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি ছিলেন কুরাইশ উনাদের সাইয়্যিদ, সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্ত্বালিব আলাইহিস সালাম উনার সম্মানিত আওলাদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! তারপরেও তিনি স্পষ্ট ভাষায় অত্যন্ত শক্তভাবে জবাব দিয়ে দিলেন।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।