সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ৯ জন সম্মানিত ইমাম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১২, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ছোহবত মুবারক ইখতিয়ার ও ইলিম-হিকমত মুবারক হাছিল:
হযরত আবূ যুবাইর রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত, একদা আমরা বিশিষ্ট ছাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ছোহবত মুবারকে উপস্থিত ছিলাম। বয়স মুবারকের কারণে উনার মুবারক দৃষ্টি শক্তি ও দাঁত মুবারক দূর্বল হয়ে গিয়েছিল। সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজ আওলাদ সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি উনাকে সালাম জানালেন। আর নিজ আওলাদ উনাকে বললেন, “আপনি আপনার চাচার নিকট যান এবং ক্বদম মুবারকে বুছা দিন।
সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার ক্বদম মুবারকে বুছা দিলেন। হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ইনি কে? সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ইনি হলেন আমার আওলাদ আলাইহিস সালাম। এটা শুনামাত্র হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বুক মুবারকে জড়িয়ে ধরে বাচ্চা শিশুর মতো কান্না শুরু করে দিলেন। অতঃপর উনার দিকে দৃষ্টি মুবারক দিয়ে বললেন, হে ইমামুল খমিস আলাইহিস সালাম! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনাকে উনার সালাম মুবারক জানাতে বলেছেন। উনার এক বন্ধু জিজ্ঞেস করলেন। ঘটনা কি? তিনি উত্তরে বললেন-
كُنْتُ عِنْدَ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ عَلَيْهِ حَضْرَتْ الْـحُسَيْنُ بْنُ عَلِىٍّ عَلَيْهِ السَّلَامُ فَضَمَّه إِلَيْهِ وَقَبَّلَه وَأَقْعَدَه إِلٰى جَنْبِه ثُـمَّ قَالَ يُوْلَدُ لِأِبْنِـيْ هٰذَا اِبْنٌ يُقَالُ لَه حَضْرَتْ عَلِىٌّ عَلَيْهِ السَّلَامُ إِذَا كَانَ يَوْمَ الْقِيَامَةِ نَادَى مُنَادٍ مِّنْ بُطْنَانَ الْعَرْشِ لِيَقُمْ سَيِّدَ الْعَابِدِيْنَ فَيَقُوْمُ هُوَ وَيُوْلَدُ لَه حَضْرَتْ مُـحَمَّدٌ عَلَيْهِ السَّلَامُ إِذَا رَاَيْتَه يَا حَضْرَتْ جَابِرُ رَضِيَ اللّٰهُ تَعَالٰى عَنْهُ فَاقْرَاْ عَلَيْهِ السَّلَامُ مِنِّـيْ وَأَعْلَمْ أَنَّ بَقَائَكَ بَعْدَ ذٰلِكَ الْيَوْمَ قَلِيْلٌ
অর্থ: আমি এক সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফে উপস্থিত ছিলাম। সে সময় উনার নিকট হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেখানে উপস্থিত হলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে সম্মানিত নূরুল আযহার (কোল) মুবারকে নিলেন এবং বুছা মুবারক দিলেন। অতঃপর ইরশাদ মুবারক করলেন, আমার এ আওলাদ উনার সম্মানিত নছব মুবারকে একজন আওলাদ বিলাদতী শান মুবারক প্রকাশ করবেন। উনার নাম মুবারক হবে হযরত আলী (যাইনুল আবেদীন) আলাইহিস সালাম। যখন ক্বিয়ামত সংঘটিত হবে, সম্মানিত আরশ মুবারক উনার পাশে এক ব্যক্তি ঘোষণা দিবেন যে, ইবাদতকারীগণের প্রধান দাঁড়ান। তখন তিনি দাঁড়িয়ে যাবেন। উনার থেকে এক আওলাদ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করবেন। উনার পবিত্রতম ইসিম মুবারক হবে মুহম্মদ আলাইহিস সালাম (ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। হে হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! যখন আপনি উনাকে দেখবেন তখন আমার পক্ষ থেকে সালাম জানাবেন। আর জেনে রাখুন! এ দিনের পরে আপনার হায়াত মুবারক সামান্য বাকী থাকবে। (তারীখে মদীনা দামেস্ক-৫৪/১৭৬, তাযকিরাতুল খাওয়াছ-৩০৩, মিনহাজুস সুন্নাতিন নববীয়া-৪/১১, নূরুল আবসার ফী মানাকিবি আহলি বাইতিন নাবিয়্যিল মুখতার-২৮৮) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












