মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
ঘটনা থেকে শিক্ষা

সীমাহীন লোভ-লালসা মানুষকে এমন অন্ধ ও নির্বোধ করে যার কারণে বাস্তব সত্যকেও বুঝার ক্ষমতা হারিয়ে ফেলে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, সকাল ৬:২০
সীমাহীন লোভ-লালসা মানুষকে এমন অন্ধ ও নির্বোধ করে যার কারণে বাস্তব সত্যকেও বুঝার ক্ষমতা হারিয়ে ফেলে

একটি খাঁটি সত্য কথা হচ্ছে- নির্ধারিত রিযিক বরাদ্দের বেশি কেউ অর্জন করতে পারবে না। আর বরাদ্দকৃত সম্পদ ভোগ না করা পর্যন্ত কেউ ইন্তিকাল করবে না। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
مَا مِنْ اَحَدٍ فَقِيْرٌ وَّلَا غَنِـىٌّ اِلَّا وُدَّ يَوْمِ الْقِيَامَةِ اَنَّه اُوْتِىَ قُوَّتًا فِـى الدُّنْيَا
অর্থ: ক্বিয়ামতের দিন ধনী দরিদ্র সবাই পছন্দ করবে যে, হায়! আমার জন্য কতই না উত্তম হতো যদি আমি পার্থিব জীবনে কেবলমাত্র জীবন যাপন পরিমাণ সম্পদ কামাই করতাম। অর্থাৎ সামান্য পরিমাণ সম্পদ অর্জনে সন্তুষ্ট থাকতাম। তাহলে অতি উত্তম হতো। (মুকাশাফাতুল কুলূব-১৮২)
হযরত শা’বী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, এক ব্যক্তি একটি ময়না পাখি শিকার করলো। পাখিটি তাকে বললো, হে ব্যক্তি তুমি আমাকে শিকার করলে কেন? লোকটি বললো, আমি তোমাকে যবেহ করে, তোমার গোশত খাবো। তখন পাখিটি বললো, আমার গোশত যেমন তোমার জন্য তৃপ্তিকর হবে না, তেমনি তোমার ক্ষুধাও মিটবে না। বরং তুমি আমার কাছে তিনটি উপদেশ গ্রহণ করো। যা তোমার অনেক উপকার দান করবে। তুমি অনেক লাভবান হবে। একটি উপদেশ দিবো- তোমার হাতে বন্দী অবস্থায়। দ্বিতীয়টি বলবো- বৃক্ষের ডালে বসে। আর তৃতীয় উপদেশটি শুনাবো- পাহাড়ের উঁচু চূড়ায়।
লোকটি রাজী হলো। বললো, আচ্ছা তোমার উপদেশটি বলো। পাখিটি বললো, মনে রাখবে, কোন কিছু হাতছাড়া হয়ে গেলে তার জন্য কোন আফসোস করবে না।
অতঃপর পাখিটি লোকটির হাত থেকে উড়ে গিয়ে গাছের ডালে বসলো। সেখান থেকে সে বললো, কখনো হয় না কিংবা হতে পারে না, তা হয় কিংবা হতে পারে বলে বিশ্বাস করবে না। একথা বলে পাখিটি গাছের ডাল হতে উড়ে গেল। পাহাড়ের চূড়ায় বসে বললো, হে নির্বোধ ব্যক্তি! যদি তুমি আমাকে যবেহ করতে তাহলে আমার পেটে দুটো মোতি পেতে। মোতি দুটির ওজন হতো বিশ মিশকাল। লোকটি পাখিটির মুখে একথা শুনে আফসোস করে বললো, যাক যা হবার হয়ে গেছে। আফসোস করে আর লাভ নেই। তবে তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও।
পাখিটি বললো, তোমাকে আর উপদেশ দিয়ে কি হবে? তুমি তো ওয়াদা ভঙ্গ করেছ। আমি কি বলিনি, যদি কোন কিছু হাতছাড়া হয়ে যায় তার জন্য আফসোস করবে না? আমি তোমার হাত থেকে বের হওয়ার পর তুমি আক্ষেপ করলে কেন? আর আমি বলেছিলাম, যা হয় না বা হতে পারে না তা হয় বা হতে পারে বলে কখনো বিশ্বাস করবে না। প্রকৃতপক্ষে কথা হচ্ছে, আমার গোশত, রক্ত, পালক সবকিছু মিলেও বিশ মিশকাল হবে না। তাহলে আমার পেটে বিশ বিশ চল্লিশ মিশকাল ওজনের দুটো মোতি থাকবে একথা তুমি কিভাবে বিশ্বাস করতে পারলে? একথা বলে পাখিটি পাহাড়ের চূড়া হতে উড়ে অন্যত্র চলে গেল। (মুকাশাফাতুল কুলূব: হযরত ইমাম গায্যালী রহমতুল্লাহি আলাইহি)
শিক্ষা: আলোচ্য (দৃষ্টান্তমূলক) ওয়াকিয়াটি মানুষের সীমাহীন লোভ লালসার একটি দৃষ্টান্ত। লোভ লালসা মানুষকে এভাবে অন্ধ ও নির্বোধ, বোকা বানিয়ে দেয়। যার ফলে তারা চিরন্তন সত্যকেও উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলে। এজন্য-
১) কোন কিছু হাতছাড়া হয়ে গেলে তার জন্য কোন আফসোস করা যাবে না।
২) কখনো হয় না কিংবা হতে পারে না, তা হয় কিংবা হতে পারে বলে বিশ্বাস করাও বোকামী।
কাজেই, ধন-সম্পদ উপার্জনের ক্ষেত্রে অধিক সময় ব্যয় করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। দুনিয়াতে তারাই সম্পদ কুক্ষিগত করে রাখে যাদের আক্বল নেই বা বেয়াকুফ। নাউযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি সবাইকে লোভ লালসা থেকে হিফাযত করে অল্পে তুষ্ট থাকার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ সা’দ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ২৩ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ২৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২৩ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ দিন আগে