মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা

সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ্ ছামিনাহ আলাইহাস সালাম উনার সম্মানিত সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, সকাল ৬:২২
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ্ ছামিনাহ আলাইহাস সালাম উনার সম্মানিত সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
পরিচিতি মুবারক:
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার পূর্বে নাম মুবারক ছিল হযরত র্বারা আলাইহাস সালাম। নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নাম মুবারক পরিবর্তন করে হযরত জুওয়ায়রিয়া আলাইহাস সালাম রাখেন। উনার পিতা হযরত হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন বনু মুস্তালিক গোত্রের সাইয়্যিদ। পরবর্তীতে তিনি একজন ছাহাবী হন। উনার নসবনামা মুবারক এইরূপ: হযরত জুওয়াইরিয়া আলাইহাস সালাম বিনতে হযরত হারিছ ইবনে আবী দ্বিরার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। বনু মুস্তালিক গোত্র খুযা‘য়া গোত্রের শাখা। উনারা ছিলেন আহলে কিতাবের অন্তর্ভূক্ত নাছারা সম্প্রদায়ের লোক। খুযায়া গোত্রের অবস্থান পবিত্র মক্কা শরীফ উনার কাছাকাছি হওয়ার কারণে উনারা কুরাইশ গোত্রের দ্বারা প্রভাবিত ছিলেন।

পবিত্র বিলাদত শরীফ:
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুরশিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম তিনি আনুষ্ঠানিকভাবে সম্মানিত নবুয়ত মুবারক প্রকাশের ২ বছর পূর্বে পবিত্র ১৩ই যিলক্বদ শরীফ ইয়াওমুল খামীস পবিত্র বিলাদতি শান মুবারক প্রকাশ করেন। (দৈনিক আল-ইহসান শরীফ)

প্রথম শাদি মুবারক:
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার অল্প বয়স মুবারকে প্রথম শাদি মুবারক অনুষ্ঠিত হয় উনার চাচাতো ভাই মুসাফি’ ইবনে ছাফওয়ান আল-মুস্তালাকীর সাথে। মুসাফি’ ইবনে ছাফওয়ান বনু মুস্তালিক জিহাদে নিহত হয়।

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল¬াল¬াহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ:
এ বিষয়ে সীরাত গ্রন্থসমূহে কয়েকটি বর্ণনা উল্লেখ রয়েছে। এক বর্ণনা মতে, হিজরী ৫ম সালে অনুষ্ঠিত বনু মুস্তালিক জিহাদে তাদের পরাজয়ের পর নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বনু মুস্তালিক গোত্রের গণিমত মুসলমানদের মধ্যে বিতরণ সমাপ্ত করেন।
জিহাদের নিয়ম অনুযায়ী পরাজিত অঞ্চলের পুরুষদেরকে যুদ্ধবন্দী হিসাবে একত্রিত করা হতো এবং মহিলগণকেও পৃথকভাবে যুদ্ধবন্দিনী হিসাবে একত্রিত করা হতো। শরয়ী বিধান অনুযায়ী বনু মুস্তালিক গোত্রের মহিলাগণকেও একত্রিত করে মুসলমানদের জিম্মায় রাখা হয়।
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম তিনি প্রখ্যাত ছাহাবী হযরত ছাবিত বিন কায়েস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিম্মায় পড়েন। তিনি হযরত ছাবিত রদ্বিয়াল্ল¬াহু তায়ালা আন্হু উনার সাথে এই মর্মে মুকাতাবা চুক্তি করেন যে, তিনি মুক্তিপণ দিয়ে মুক্ত হবেন।
অতপর স্বয়ং নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খেদমতে এসে বললেন: আমি বনু মুস্তালিক গোত্রের সাইয়্যিদ হযরত হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মেয়ে। আমি এখন এমন অবস্থায় রয়েছি যে, আপনি ছাড়া কেউ দূর করতে পারবে না। আমি মুক্ত হওয়ার শর্তে মুক্তিপণ দিব বলে মুকাতাবা চুক্তি করেছি। আমার এ চুক্তিতে আমাকে আপনি মদদ করুন।
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এটা কি ভাল হয় না যে আমি আপনার মুক্তিপণ দিয়ে দিব এবং আমার সাথে আপনার নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হবে? সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম তিনি বললেন: হ্যাঁ, এটা খুবই ভাল হবে।
অতঃপর নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। (ইছাবা, উসুদুল গাবা)
হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উনাদের সব কাজ মুবারকই ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত। পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে যে, ওহী মুবারক দ্ব্রাা নির্দেশিত হওয়া ব্যতিত নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কোন নিসবাতুল আযীম শরীফই অনুষ্ঠিত হয়নি। সুবহানাল্লাহ।
অপর একটি বর্ণনা এসেছে, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার পিতা হযরত হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন আরবের একজন অন্যতম নেতা। মুসলিম বাহিনীর হাতে উনার মেয়ে বন্দী হলে তিনি নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এসে বললেন: আমার মেয়ে বন্দিনী হিসেবে থাকতে পারেন না। আমার মর্যাদা অনেক উর্দ্ধে। আপনি আমার মেয়েকে মুক্ত করে দিন।
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, বিষয়টি আপনার মেয়ের মর্জির উপর ছেড়ে দেয়া হোক। হযরত হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার মেয়ে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার নিকট গিয়ে বললেন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল-াম তিনি আপনার মর্জির উপর আপনাকে ছেড়ে দিয়েছেন। দেখুন, আপনি যেন আমাকে লজ্জায় ফেলবেন না। সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম তিনি উনার পিতাকে বললেন, আমি , নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছেই থাকতে পছন্দ করছি।
অতপর, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হয়। (সিয়ারু আলামিন নুবালা, তাবাক্বাত)
হযরত ইবনে সা’দ রহমতুল্লাহি আলাইহি তিনি তাবাক্বাত কিতাবে উল্লেখ করেছেন যে, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার পিতাই উনার মুক্তিপণ পরিশোধ করেন। যখন তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে যান, তখন উনার সম্মতিতে নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উনার নিসাবতুল আযীম শরীফ অনুষ্ঠিত হয়।
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুরশিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, হিজরী ৫ম সনের ২৮শে যিলহজ্জ শরীফ ইয়াওমুল জুমুয়া নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ! (দৈনিক আল ইহসান শরীফ)
হযরত ইবনুল আছীর রহমতুল্লাহি আলাইহি সহ অনেকে ঘটনাটি এভাবেও বর্ণনা করেছেন যে, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হওয়ার পর তিনি উম্মুল মু’মিনীন হিসাবে অবস্থান মুবারক করা শুরু করেছেন, কিন্তু উনার পিতা হযরত হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তা জানতেন না। তিনি মেয়েকে মুক্ত করার জন্য অনেক গুলি উটের উপর মুক্তিপণের অর্থ সম্পদ বোঝাই করে পবিত্র মদীনা শরীফ উনার দিকে রওয়ানা হন। পথে আকীক উপত্যকায় পৌঁছে উটগুলি চরানোর জন্য লাগামমুক্ত করে দেন। সেই উটগুলির মধ্যে দু’টি উট ছিল উনার অতি প্রিয়। এ কারণে তিনি উট দু’টি একটি গোপন স্থানে বেঁধে রাখেন। এরপর তিনি নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফে এসে আরজ করেন: আমি আমার মেয়ের মুক্তিপণ নিয়ে এসেছি, এই নিন মুক্তিপণ এবং উনাকে আমার সাথে যাওয়ার অনুমতি দিন। তারপর তিনি যে অর্থ-সম্পদ, উট ইত্যাদি নিয়ে এসেছিলেন, এক এক করে সবই উপস্থাপন করতে লাগলেন। তখন নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বললেন, সেই উট দু’টি কোথায়, যাদেরকে আকীক উপত্যকায় লুকিয়ে রেখে এসেছেন? নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই ইলমে গ¦ইব মুবারকের এ বিষয়টি দেখে হযরত হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি দারুণ বিস্মিত হলেন। তিনি সাথে সাথে কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে যান। তারপর তিনি জানতে পারলেন যে, যাঁকে মুক্ত করতে তিনি ছুটে এসেছেন, তিনি এতদিনে আহলে বাইত শরীফ হিসেবে বসবাস করছেন। তিনি মেয়ের এমন সৌভাগ্যের দরুণ পুলকিত হন এবং অত্যন্ত আনন্দের সাথে মেয়ের সঙ্গে সাক্ষাত করেন। (উসুদুল গাবা, যারক্বানী)
হযরত আল-ওয়াকিদী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত উরওয়া রহমতুল্লাহি আলাইহি উনার সূত্রে বর্ণনা করেছেন। সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাশরীফ আনয়নের তিন দিন পূর্বে আমি স্বপ্নে দেখলাম, যেন ইয়াছরিব অর্থাৎ পবিত্র মদীনা শরীফ উনার দিক থেকে চাঁদ ছুটে এসে আমার মুবারক কোলে পড়লেন। কোন মানুষকে এ কথা বলা আমি ভাল মনে করিনি। অতপর নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ মুবারক আনয়ন করলেন। নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে তাশরীফ মুবারক আনয়ন করেছেন, সেকথা আমার এক চাচাতো বোন আমাকে না বলা পর্যন্ত আমার কিছুই জানা ছিল না। বনু মুস্তালিক জিহাদে পরাজয়ের পর আমি যখন মুসলমানদের জিম্মায় আসলাম, তখন আমার দেখা স্বপ্নের বাস্তব রূপ লাভের আশা পোষণ করলাম। আমি আমার এ স্বপ্নের কথা আমার গোত্রের কাউকে বলিনি। অতঃপর যখন নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আমার নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হয়, আমি খালিক, মালিক, রব্ব মহান আল্লাহ পাক উনার প্রশংসা করলাম এবং শোকরিয়া আদায় করলাম (যারক্বানী)।

বনু মুস্তালিক গোত্রের যুদ্ধবন্দী ও যুদ্ধবন্দীনীদের মুক্তি:
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যখন শুনলেন যে, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার সাথে নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হয়েছে, তখন উনারা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার সম্মানার্থে বনু মুস্তালিক গোত্রের সমস্ত যুদ্ধবন্দী ও বন্দিনীদেরকে বিনাপণে মুক্ত করে দেন। উনাদের এক শত পরিবারের লোক সংখ্যা ছিলেন প্রায় সাতশত। (আছাহহুস সিয়ার)
এজন্য বলা হতো, কোন মহিলা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মত নিজের গোত্রের জন্য এতটা সৌভাগ্য আনয়ন করতে পারেনি। (উসুদুল গাবা)।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হওয়ার সময় সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার বয়স মুবারক হয়েছিল প্রায় বিশ বছর। (সিয়ারু আলামিন নুবালা)
সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফত মুবারককালে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার জন্য বাৎসরিক ভাতা ছয় হাজার দিরহাম নির্ধারিত ছিল। (সিয়ারু আলামিন নুবালা)

পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ:
সাইয়্যিদুনা হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার খিলাফত মুবারককালে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম তিনি হিজরী ৫০ সালের পবিত্র ১৭ই রবীউল আউওয়াল শরীফ ইয়াওমুছ ছুলাছা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ ! জান্নাতুল বাকীতে উনার পবিত্র রওজা শরীফ স্থাপন করা হয়। (দৈনিক আল ইহসান শরীফ, যারক্বানী, আছাহহুস সিয়ার)

ফযীলত ও মর্যাদা মুবারক:
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল ফাযায়েল-ফযীলত মুবারক সম্পর্কে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফে উল্লেখ রয়েছে। তদুপরি উনাদের প্রত্যেকের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গুণাবলী রয়েছেন।
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম তিনি অত্যন্ত ইবাদত গুজার ছিলেন। তিনি খুব বেশী নফল নামায পড়তেন। একবার নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার নিকট এসে দেখেন তিনি নামায পড়ছেন। অতঃপর তিনি ফিরে গেলেন। দ্বিপ্রহরে পূণরায় তিনি দেখেন তখনও সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম তিনি নামায পড়ছেন। নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনাকে জিজ্ঞেস করলেন, আপনি কি অনবরত নামায পড়ছেন? তিনি উত্তরে বললেন, জী। তা শুনে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুশী হয়ে উনাকে কিছু বিশেষ ধরণের নামায শিক্ষা দিলেন, যার ছওয়াব সাধারণ নফল নামায অপেক্ষা অনেক বেশী। (উসুদুল গাবা)
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম তিনি বেশী বেশী নফল রোযাও রাখতেন, বিশেষত: জুমুয়া বারে তিনি রোযা রাখতেন। (ইবনে সা’দ)
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার নিকট থেকে সাতটি হাদীছ শরীফ সংকলিত হয়েছে। ইহা মুহাদ্দিছীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের হিসাব মতে রাবীদের বর্ণনা অনুযায়ী উনার বর্ণিত হাদীছ শরীফ উনার সংখ্যা। প্রকৃতপক্ষে সকল হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা ছিলেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ অনুসারী। কাজেই উনাদের মুবারক কাজ-কর্ম, কথা-বার্তা, আচার ব্যবহার সবই হাদীছ শরীফ উনার অন্তর্ভূক্ত।
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম তিনি প্রায় ৪৫ বছর তিনি উম্মতের হিদায়েতের কাজে ব্যাপৃত ছিলেন। সুবহানাল্লাহ!
সূত্র: দৈনিক আল ইহসান শরীফ, উসদুল গাবা, ইছাবা, যারক্বানী, আছাহহুস সিয়ার।

-আল্লামা সাঈদ আহমদ গজনভী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ২২ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ২২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২২ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে