মহিলা ছাহাবী উনাদের ঈমানদীপ্ত ত্যাগ
সাইয়্যিদাতুনা হযরত ফাতিমা বিনতে খাত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
, ৩০ জুন, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
আমিরুল মুমিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার বোন সাইয়্যিদাতুনা হযরত বিনতে খাত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। উনার আহাল বা স্বামীর নাম সাঈদ ইবনে যায়েদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। দ্বীন ইসলাম উনার সূচনালগ্নেই উনারা সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন।
সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি তখনও ঈমান আনেননি। তিনি জালালী তবিয়তের ছিলেন। এ বিষয়টি সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার বোন ও ভগ্নিপতি সম্যক অবগত ছিলেন। উনারা দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, বিষয়টি সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার কাছে গেলে তিনি বিষয়টি ভালোভাবে নিবেন না তা উনাদের জানা ছিল।
তবে ঘটনাক্রমে একবার সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বিষয়টি জেনে গেলেন।
সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বিষয়টি শুনার পরই দ্রুত উনার রওনা হলেন উনার ভগ্নিপতির বাড়ির দিকে। তিনি সেখানে পৌঁছে শুনতে পেলেন দরজার ভিতর থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার তিলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। তিনি স্পষ্ট বুঝতে পারলেন উনার বোন ও ভগ্নিপতি দ্বীন ইসলাম গ্রহণ করেছেন।
দ্রুত গিয়ে তিনি দরজায় করাঘাত করলেন। সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার আওয়াজ পেয়ে সাইয়্যিদাতুনা হযরত বিনতে খাত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা ও উনার আহাল (স্বামী) সাঈদ ইবনে যায়েদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। তাড়াতাড়ি উনারা পবিত্র কালামুল্লাহ শরীফ উনার পাতাগুলো লুকিয়ে রাখলেন।
এরপর সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি ঘরে ঢুকেই ভগ্নিপতি সাইয়্যিদুনা হযরত সাঈদ ইবনে যায়েদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে আঘাত করতে লাগলেন।
এই অবস্থা দেখে সাইয়্যিদাতুনা হযরত ফাতিমা বিনতে খাত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নিজ আহালকে হেফাযত করতে এগিয়ে গেলেন। উনাকেও আঘাতের মুখোমুখি হতে হলো। এরকম মুহূর্তেও উনারা দুজনই ঘোষণা করলেন, উনাদেরকে হত্যা করা হলেও উনারা কোন অবস্থাতেই দ্বীন ইসলাম ত্যাগ করবেন না।
বোনের কথায় অবাক হয়ে গেলেন সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি। এবার তিনি ভাবলেন, এত কঠোরতার পরও কেন দ্বীন ইসলাম ত্যাগে সম্মত হচ্ছেন না উনারা? কেন?। এ অবস্থায় ভাবান্তর সৃষ্টি হল সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার মধ্যে।
কিছুটা নরম হয়ে তিনি বললেন, আচ্ছা! আপনারা কী পড়ছিলেন। আমাকে কি একটু দেখাবেন?
বোন সাইয়্যিদাতুনা হযরত ফাতিমা বিনতে খাত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বললেন, এজন্য আপনাকে পবিত্র হয়ে আসতে হবে। কালামুল্লাহ শরীফ অপবিত্র অবস্থায় হাত দেয়া যায় না। যদি দেখতে চান তাহলে গোসল করে পবিত্র হয়ে আসেন।
অবাক ব্যাপার হলো, সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনিও বোনের কথামতো পাকছাফ হয়ে এলেন। এরপর তিনি কুরআন শরীফ উনার আয়াত শরীফ হাতে তুলে নিলেন। সেখানে সূরা ত্বহা উনার কিছু আয়াত শরীফ লেখা ছিল। তিনি আয়াত শরীফগুলো পড়তে শুরু করলেন। ধীরে ধীর পুরো পরিবেশ রহমতের আবেশে মোহিত হয়ে উঠলো। সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি যতই ধীরে ধীরে আয়াত শরীফ পড়ছিলেন ততই যেন উনার চোখ মুবারক আর বাধা মানছে না, অঝোর ধারায় পানি প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ!
হঠাৎ তিনি বলে উঠলেন, আমাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারকে নিয়ে চলুন। অতঃপর তিনি নিজে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র খিদমত মুবারকে হাজির হলেন এবং নূরুল মাগফিরাত মুবারক (হাত মুবারক) ধরে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করলেন।
প্রতিটি মুহূর্তে দ্বীন ইসলাম উনার জন্য কি রকম দৃঢ়তা অবলম্বন করা অপরিহার্য তা সাইয়্যিদাতুনা হযরত ফাতিমা বিনতে খাত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি তার বহিঃপ্রকাশ ঘটালেন।
-উম্মু ফারজানা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তওবা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৩)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শাহিদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (পর্ব-২)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












