সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক তা’লিমী মজলিসে কৃত সুওয়ালের জাওয়াব মুবারক
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০২ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
জওয়াব মুবারক:
মহান আল্লাহ পাক উনার পরিবার বা সৃষ্টি জগতের নিকট উত্তম হওয়া বলতে সৃষ্টি জগতের নিকট শরীয়ত উনার আলোকে উত্তম হতে হবে। কাফির, মুশরিক ও ফাসিকের নিকট উত্তম হলে মহান আল্লাহ পাক উনার নিকট উত্তম হওয়া যাবে না। বরং মহান আল্লাহ পাক উনার নিকট যারা উত্তম উনাদের নিকট উত্তম হতে পারলেই মহান আল্লাহ পাক উনার নিকট উত্তম হওয়া সম্ভব হবে। আর কারা মহান আল্লাহ পাক উনার নিকট উত্তম। এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ
অর্থ: তোমাদের মাঝে সেই মহান আল্লাহ পাক উনার নিকট অধিক সম্মানিত বা উত্তম যে তোমাদের মধ্যে অধিক মুত্তাক্বী। (সূরা হুজুরাত শরীফ: ১৩)
সুতরাং মহান আল্লাহ পাক উনার কাছে উত্তম হতে হলে যারা মুত্তাক্বী উনাদের কাছে উত্তম হতে হবে।
আর যারা দুনিয়াকে মুহব্বত করে তারা মহান আল্লাহ পাক উনার কাছে প্রিয় বা পছন্দনীয় না। দুনিয়াকে মুহব্বত করলে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যতীত কিছুই হাছিল হবে না। যারা দুনিয়া অন্বেষণ করে তাদের সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
مَّن كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ يَصْلَاهَا مَذْمُومًا مَّدْحُورًا
যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দুনিয়াতেই যতটুকু ইচ্ছা ততটুকু দিয়ে দেই। তারপর তাকে জাহান্নামে প্রবেশ করাই বিতাড়িত ও নিন্দিত অবস্থায়। নাঊযুবিল্লাহ! (সূরা ইসরাহ শরীফ: ২০)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حضرت اَبِيْ مُوسَى الْاَشْعَرِيِّ رَضِى اللهُ تَعَالى عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ قَالَ مَنْ اَحَبَّ دُنْيَاهُ اَضَرَّ بِاخِرَتِه.
অর্থ: হযরত আবু মূসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে তার দুনিয়াকে মুহব্বত করলো, সে তার আখিরাত বা পরকালে ক্ষতিগ্রস্ত হলো।
উপরোক্ত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত, যারা দুনিয়াকে মুহব্বত করবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত। তাদের কাছে উত্তম হলে মহান আল্লাহ পাক উনার কাছে কখনোই উত্তম হওয়া যাবে না। কারণ তাদের কাছে তারাই উত্তম হবে যারা তাদের ন্যায় দুনিয়াকে মুহব্বত করে।
তাই সকলের দায়িত্ব কর্তব্য হবে, নিজে মুত্তাক্বী হওয়া এবং মুত্তাক্বীগণ উনাদের ছোহবত ইখতিয়ার করা ও উনাদের কাছে উত্তম হিসেবে পরিগণিত হওয়া, তাহলেই মহান আল্লাহ পাক উনার মা’রিফত, মুহব্বত ও সন্তুষ্টি মুবারক হাছিল করা ও উনার নিকট উত্তম হওয়া সম্ভব হবে।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১২)
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












