সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক লাভ করার জন্য দু’টি বিষয় দরকার।
১. হক্বানী-রব্বানী, মুহসিন ওলীআল্লাহ উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করা।
কেননা, উনাদের সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
إِنَّ رَحْمَتَ اللّٰـهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِينَ
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক মুহসিন ওলীআল্লাহগণ উনাদের নিকট রয়েছেন।” (পবিত্র সূরা আরাফ : আয়াত শরীফ- ৫৬)
২. মহান আল্লাহ পাক উনার যিকির করা।
এ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا اذْكُرُوا اللّٰـهَ ذِكْرًا كَثِيْرًا ﴿٤١﴾ وَسَبِّحُوْهُ بُكْرَةً وَأَصِيْلًا ﴿٤٢﴾ هُوَ الَّذِىْ يُصَلِّىْ عَلَيْكُمْ وَمَلَائِكَتُه لِيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّوْرِ ۚ وَكَانَ بِالْمُؤْمِنِيْنَ رَحِيْمًا ﴿٤٣﴾
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা বেশি বেশি মহান আল্লাহ পাক উনার যিকির কর এবং সকাল-সন্ধ্যা উনার তাসবিহ তথা পবিত্রতা বর্ণনা কর। তাহলে তিনি তোমাদের প্রতি ছলাত তথা রহমত নাযিল করবেন এবং হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারাও ছলাত পাঠ করবেন অর্থাৎ (তোমদের জন্য) ক্ষমা প্রার্থনা করবেন। যাতে তোমাদেরকে গুনাহ থেকে বের করে হিদায়েতের দিকে নিয়ে আসতে পারেন। মহান আল্লাহ পাক তিনি মু’মিনদের প্রতি অত্যন্ত দয়াশীল। (পবিত্র সূরা আহযাব : আয়াত শরীফ- ৪১, ৪২, ৪৩)
এছাড়া পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ أَبِىْ رَزِيْنٍ رَضِىَ اللهُ عَنْهُ أَنَّه قَالَ لَه رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا أَدُلُّكَ عَلٰى مِلَاكِ هٰذَا الأَمْرِ الَّذِىْ تُصِيْبُ بِه خَيْرَ الدُّنْيَا؟ عَلَيْكَ بِـمَجَالِسِ أَهْلِ الذِّكْرِ وَ إِذَا خَلَوْتَ فَحَرِّكْ لِسَانَكَ مَا اسْتَطَعْتَ بِذِكْرِ اللّٰهِ
অর্থ: হযরত আবূ রযিন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি কি আপনাকে জানিয়ে দিব না এই সম্মানিত দ্বীন ইসলাম উনার মূল বিষয় কী? যা দ্বারা আপনি দুনিয়া ও আখিরাতে কল্যাণ বা ভালাই হাছিল করতে পারবেন। (তারপর বললেন) আপনার জন্য আহলে যিকির উনাদের মজলিস মুবারক আবশ্যক করে নিবেন। আর যখন উনাদের ছোহবত মুবারক থেকে বের হয়ে আসবেন তখন যতটুকু সম্ভব আপনার যবানকে মহান আল্লাহ পাক উনার যিকিরে মশগুল রাখবেন।
কাজেই ওলীআল্লাহ উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করা এবং মহান আল্লাহ পাক উনার যিকিরে মশগুল থাকার মাধ্যমে রহমত মুবারক হাছিল হবে, নফসের কুমন্ত্রনা ও শয়তানী ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকা যাবে এবং উপরোক্ত হাদীছ শরীফে বর্ণিত খুছূছিয়াত মুবারক গুলো লাভ করা সহজ ও সম্ভব হবে।
(সংকলনে : মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসা।)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খছম বা ঝগড়া কু-স্বভাবটি পরিহার করা অপরিহার্য কর্তব্য
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১০)
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












