সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: দুনিয়ার মুহব্বত সমস্ত পাপের মূল (২য় পর্ব)
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ عَمْرِو بْنِ مَيْمُوْنَ الْاَوْدِىِّ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَ هُوَ يَعِظُه اِغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَـمْسٍ شَبَابَكَ قَبْلَ هَرَامِكَ صِحَّتَكَ قَبْلَ سُقْمِكَ غِنَائَكَ قَبْلَ فَقْرِكَ فَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ.
অর্থ: হযরত আমর ইবনে মাইমুনা আউদিয়্যি রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এক ব্যক্তিকে বললেন এবং তিনি উনাকে নসীহত মুবারক করলেন, পাঁচটি বিষয়কে গনিমত মনে করুন। ১. বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে ২. ব্যস্ততার পূর্বে অবসর সময়কে ৩. অভাবের পূর্বে সচ্ছলতাকে ৪. অসুস্থতার পূর্বে সুস্থতাকে ৫. মৃত্যুর পূর্বে হায়াতকে। (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ)
মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ اِبْنِ مَسْعُوْدٍ رَضِىَ اللّٰهُ عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزُوْلُ قَدَمَ اِبْنِ اٰدَمَ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ رَبِّه حَتّٰى يُسْأَلَ عَنْ خَـمِسٍ عَنْ عُمُرِه فِيْمَا أَفْنَاهُ وَ عَنْ شَبَابِه فِيْمَا اَبْلَاه وَ عَنْ مَالِه مِنْ أَيْنَ اكْتَسَبَه وَ فِيْمَا أَنْفَقَه وَعَنْ عِلْمِه مَاذَا عَمِلَ فِيْمَا عَلِمَ.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কিয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও স্বস্থান হতে নড়তে দেওয়া হবে না। ১. তার হায়াত সম্পর্কে কিভাবে সে তা অতিবাহিত করেছে ২. যৌবনকাল কিভাবে কাটিয়েছে ৩. ধন-সম্পদ কিভাবে উপার্জন করেছে ৪. তা কোন পথে ব্যয় করেছে ৫. এবং ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে। (তিরমিযী শরীফ)
উপরোক্ত মহাসম্মানিত হাদীছ শরীফ উনার দ্বারা বিষয়টি সহজেই অনুমেয়, কিয়ামতের দিন আদম সন্তানকে কিরূপ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে!
তবে যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনাকে ভয় করে নছীহত গ্রহণ করবে এবং আমল করবে তার জন্য বিষয়টি সহজ হবে।
এখানে উল্লেখ্য যে, প্রত্যেক মুসলমানকেই লক্ষ্য রাখতে হবে তার হায়াতে জিন্দেগী কিভাবে ব্যয় করছে, মহান আল্লাহ পাক উনার জন্য নাকি গাইরুল্লাহর জন্য?
এরপর মহান আল্লাহ পাক তিনি যে তাকে যৌবন কালে শক্তি-সামর্থ দিয়েছেন সেই শক্তি-সামর্থ দিয়ে ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রাখছে নাকি কামাই রোজগারের পিছনে ব্যস্ত থাকছে?
ধন-সম্পদ হালাল নাকি হারাম উপায়ে উপার্জন করছে? কেননা, হারাম উপায়ে উপার্জন করলে সেই অর্থ দ্বারা কোন ফায়দা লাভ করা যাবেনা। আর উপার্জিত অর্থ কোন পথে খরচ করছে, দুনিয়ার জন্য নাকি আল্লাহ পাক উনার জন্য? কারণ, দুনিয়ার জন্য ব্যয় করলে সেই ব্যয়কৃত অর্থ পরকালে কোন কাজে আসবে না।
উপরোক্ত বিষয়গুলো ফিকির করে যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুতাবিক আমলে ছলেহ করবেন উনার জন্যই ইহকালীন ও পরকালীন কামিয়াবী থাকবে।
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি সূরা ত্বলাক শরীফ উনার ১১নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَمَنْ يُؤْمِنْ بِاللّٰـهِ وَيَعْمَلْ صَالِـحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَـجـْرِىْ مِنْ تَـحْتِهَا الْأَنْـهَارُ خَالِدِيْنَ فِيْهَا أَبَدًا ۖ قَدْ أَحْسَنَ اللّٰـهُ لَه رِزْقًا
অর্থ: যিনি মহান আল্লাহ পাক উনার প্রতি ঈমান আনবেন এবং আমলে ছলেহ করবেন, মহান আল্লাহ পাক তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। তিনি সেখানে অনন্তকাল অবস্থান করবেন। মহান আল্লাহ পাক তিনি উনার জন্য উত্তম রিযিক রেখেছেন।
বলার অপেক্ষা রাখে না যে, আমলে ছলেহ করলে মহান আল্লাহ পাক তিনি পরকালে তো অবশ্যই এমনকি দুনিয়াতেও উত্তম রিযিক দান করবেন। আর আমলে ছলেহ করা তখনই সম্ভব হবে যখন ছদিক্বীন উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করত: উনাদের নির্দেশ মুবারক অনুযায়ী যিকির-ফিকির করে ইছলাহ হাছিলের কোশেশ করবে।
মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে গুনাহ থেকে খালিছভাবে তওবা-ইস্তেগফার করে ছদিক্বীন উনাদের সঙ্গী হয়ে যাবতীয় নাজ-নিয়ামত লাভ করে দুনিয়া ও পরকালে কামিয়াবী দান করেন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৩)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (১)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












