সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার পবিত্রতম সাওয়ানেহ উমরী মুবারক

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, রাত ৩:৩২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, দুপুর ১:৫৯
সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার পবিত্রতম সাওয়ানেহ উমরী মুবারক
মুবারক বিলাদতী শান মুবারক প্রকাশ:
এ বিষয়ে সকল হযরত উলামায়ে কিরাম একমত যে, হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সকলেই উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনার মাধ্যমে তাশরীফ মুবারক গ্রহণ করেছেন। হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম তিনি চতুর্থতম। আর হযরত আওলাদু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি সপ্তম।
সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার মুবারক সময় সম্পর্কে বিভিন্ন ইখতিলাফ পাওয়া যায়। তবে সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের বিষয়টি সুস্পষ্ট করেছেন মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। তিনি এ মুবারক বিষয়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তিনি সরাসরি জিজ্ঞাসা করে জেনে নিয়েছেন এবং উম্মাহকে জানিয়েছেন। তিনি ইরশাদ মুবারক করেন, “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াবী হায়াত মুবারক যখন সাঁইত্রিশ বছর, সেই বছর পবিত্র জুমাদাল উখরা শরীফ উনার ২০ তারিখ ইয়াওমুল জুমুআ’হ সুবহে ছাদিকের মুবারক সময়ে সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।

মুবারক খিদমতে জান্নাতী সম্মানিত মহিলাগণ:
কিতাবে উল্লেখ করা হয়- “উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন, সাইয়্যিদাতুন নিসা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের সময় যখন নিকটবর্তী হলো, তখন খাদেমাগণ উনাদেরকে সংবাদ দেয়া হলো। কিন্তু দেখা গেলো, শেষ মুহূর্তেও কেউ আসতে পারলেন না। কাউকে পাওয়া গেলো না। তখন দেখা গেলো, পবিত্র হুজরা শরীফ উনার মধ্যে চারজন সম্মানিতা মহিলা উনারা উপস্থিত হয়েছেন। উনাদের চেহারা মুবারক অত্যন্ত নূরানী ও উজ্জ্বল। ছূরতান উনাদেরকে পরিচিত মনে হচ্ছিল না। বিষয়টি পরিষ্কার করার জন্য উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি উনাদের পরিচয় মুবারক জিজ্ঞাসা করলেন। উনারা পর্যায়ক্রমে পরিচয় মুবারক দিলেন। প্রথমজন বললেন, তিনি উম্মুল বাশার হযরত হাওওয়া আলাইহাস সালাম। দ্বিতীয়জন বললেন, তিনি রব্বাতু কালীমিল্লাহ হযরত আসীয়া আলাইহাস সালাম। তৃতীয়জন বললেন, তিনি উখতু কালীমিল্লাহ হযরত উম্মু কুলছুম আলাইহাস সালাম। চতুর্থজন বললেন, তিনি উম্মু রুহিল্লাহ হযরত মারইয়াম আলাইহাস সালাম।” সুবহানাল্লাহ!
অর্থাৎ স্বয়ং খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার মুবারক খিদমতের জন্য জান্নাত হতে সম্মানিতা মহিলাগণ উনাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ!

মুবারক খিদমতের অনন্য দৃষ্টান্ত :
উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার কিছুদিন পর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তায়েফে তাশরীফ মুবারক রাখলেন। তিনি তাদেরকে পবিত্র দ্বীন ইসলাম উনার দাওয়াত মুবারক প্রদান করলেন। তায়েফবাসীরা পবিত্র দ্বীন ইসলাম গ্রহণতো করলোই না, বরং তারা শিশু ও গোলামদেরকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জুলূম করার জন্য নিয়োজিত করলো। তারা উনার পবিত্র জিসম মুবারক লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারতে লাগলো। নাউযুবিল্লাহ! পাথরের আঘাতে পবিত্র জিসিম মুবারক হতে পবিত্র নুরুন নাজাত মুবারক প্রকাশ পেতে লাগলো। (মাদারেজুন নুবওওয়াত)
অন্য বর্ণনায় রয়েছে- তায়েফের মুবারক ছফরে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত যায়েদ বিন হারিছা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে খাদিম হিসেবে সাথে নিয়েছিলেন। সেখানকার কাফিররা যখন উনাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলো, পাথরের আঘাতে পবিত্র জিসিম মুবারক হতে নূরুন নাজাত মুবারক প্রকাশ পেতে লাগলো। দেখা গেলো- নূরুন নাজাত মুবারক প্রবাহিত হওয়ার কারণে পবিত্র ক্বদম মুবারক উনার সাথে পবিত্র না’লাইন শরীফ লেগে গেলেন।
উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে আমি আরজ করলাম, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ‘উহুদের যে (পবিত্র দান্দান শরীফ শহীদ হওয়ার) ঘটনা রয়েছে তার চেয়েও বেদনাবিধুর কোনো ঘটনা কি রয়েছে? যা আপনাকে কষ্ট দেয়।’ তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- তারা আমাকে কঠিন হতে কঠিনতর কষ্ট দিয়েছে। তবে আমি সর্বাধিক কষ্ট পেয়েছি তায়েফের ছফরে।” (বুখারী শরীফ)
এখন কথা হলো- তায়েফের সেই ঘটনা যখন সংঘটিত হয়, তখন কোনো উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা হুজরা শরীফ-এ ছিলেন না। তাহলে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লøাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন তায়েফ হতে ফিরে আসলেন, তখন মুবারক খিদমতে আঞ্জাম দিয়েছেন কে? সেই কঠিন সময়ে পবিত্র হুজরা শরীফ-এ সার্বিক খিদমতে আঞ্জাম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসা আছ ছালিছা হযরত উম্মু কুলছুম আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
উনারা সেই কঠিন সময়ে মুবারক খিদমতে যে আঞ্জাম দিয়েছেন, কায়িনাতবাসী তা কখনোই কল্পনা করতে পারবে না। শারীরিক, মানসিকসহ কোনো ধরনের খিদমত উনারা বাকী রাখেননি। যা বলাই বাহুল্য।

পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ:
হিজরী ১১ সনে ১২ই রবীউল আউওয়াল শরীফ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন। উনার বিছালী শান মুবারক প্রকাশ করার পরে হযরত যাহরা আলাইহাস সালাম তিনি মাত্র ছয় মাস যমীনে অবস্থান মুবারক করেন। অতঃপর উক্ত ১১ হিজরী সনের ৩রা রমাদ্বান শরীফ ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিনে বাদ আছর তিনি উনার বিছালী শান মুবারক প্রকাশ করেন। উনার জানাযা নামায পড়ান সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহূ ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি।
মহান আল্লাহ পাক তিনি যেন যামানার ইমাম ও উনার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উছিলায় আমাদেরকে বেশি করে হযরত যাহরা আলাইহাস সালাম উনার সম্পর্কে জানার তাওফীক দান করেন। (আমিন)

-মুহম্মদ ইমাদুদ্দীন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৩ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে