শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পরিভাষা, শব্দ ও বানান আগ্রাসন (৩)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, রাত ৩:২৮
পরিভাষা, শব্দ ও বানান আগ্রাসন (৩)
ব্রিটিশ বেনিয়াদের পৃষ্ঠপোষকতায় ভারতবর্ষের সংস্কৃত ভাষার কথিত প-িত সম্প্রদায় তাদের ‘সংস্কৃত’ কেন্দ্রীক ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং পরিভাষা ও শব্দ তৈরি করে বাংলা ভাষাকে সংস্কৃতের মধ্যে ডুবিয়ে শেষ করে দিতে চেয়েছে। বাংলা ভাষা নিষিদ্ধকরণ, ব্রিটিশ আমলে বাংলা ভাষার সংস্কৃতকরণ তথা বিকৃতিকরণসহ বাংলা ভাষার উপর নানান রকম নিপীড়ন তারা চালিয়েছে।
যা একদিকে বাংলা ভাষার উপর আগ্রাসন, অন্যদিকে মুসলমানদের ঈমান-আক্বীদার জন্য হুমকীস্বরূপ। বহিরাগত সংস্কৃতের আগ্রাসী ও ঈমানবিধ্বংসী সেসব শব্দ ও পরিভাষাগুলোর মধ্যে এখানে কিছু শব্দ ও পরিভাষা তুলে ধরা হয়েছে।

কিছু আগ্রাসী শব্দ ও পরিভাষার ব্যাখ্যা:
১১. কীর্তন বা গুণকীর্তন:
কীর্তন শব্দটি হিন্দুদের ধর্মীয় একটি শব্দ, যা রাধাকৃষ্ণের কথিত লীলা বিষয়ক গান। কীর্তন বা গুণকীর্তন শব্দ ব্যবহার করা মুসলমানদের জন্য জায়েয হবে না। বলতে হবে তা’রীফ, প্রশংসা, ছানা ছিফত ইত্যাদি।
১২. অপ্সরা-অপ্সরি:
হিন্দু শাস্ত্র মতে, অপ্সরা-অপ্সরি বলা হয় দেবযোনি বা স্বর্গ বিরাঙ্গনাকে। অথচ দেখা যায় মুসলমানদের মধ্যে অনেকে জান্নাতী হূর বোঝাতে উপরের নোংড়া শব্দটি ব্যবহার করে থাকে, যেটা মারাত্মক রকমের ভুল। জান্নাতী হূরগণ হচ্ছেন পূতঃপবিত্রা।
১৩. ‘জল’ সংক্রান্ত শব্দ:
জল শব্দটি কলকাতার হিন্দুরা ব্যবহার করে। কাজেই জল সংক্রান্ত যাবতীয় শব্দ পরিত্যাজ্য। যেমন- জলাশয়, জলবায়ু ইত্যাদি। জল এর পরিবর্তে পানি বা আব ব্যবহার করতে হবে। যেমন- আবাশয়, পানিস্তূপ, পানাশয়/পানিশয়, আবহাওয়া ইত্যাদি।
১৪. আপামর:
আপামর মানে পামর পর্যন্ত। পামর শব্দের অর্থ হচ্ছে- পাপিষ্ঠ, নরাধম, মূর্খ, নীচ ইত্যাদি। কথিত আর্য সম্প্রদায় ব্যতীত আর্যদের নিয়ন্ত্রণাধীন অন্যান্য সম্প্রদায়কে পামর বলা হত। তখন এই পামর বা আপামর শব্দটি ব্যবহার করা হতো। কাজেই এটি ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে আম জনতা, আওয়ামুন নাস, সকলে ইত্যাদি।
১৫. ‘দেব’ সংক্রান্ত শব্দ:
দৈববাণী, দৈব, দৈবাৎ, দৈবক্রমে, দৈবচয়ন, দুর্বিপাক, দিব্যি ইত্যাদি ব্যবহার করা যাবে না। কারণ এই প্রত্যেকটি শব্দের মূল হচ্ছে হিন্দুদের দেব-দেবতার সাথে সংযুক্ত। যেমন দুর্বিপাক মানে হচ্ছে দেবতা সৃষ্ট দুর্ঘটনা, দৈবচয়ন বলতে দেবতার ইচ্ছাকে বুঝায়। অথচ দ্বীন ইসলামে দেবতা সম্পর্কিত আক্বীদা পোষণ করা শিরক। কাজেই মুসলমানদের জন্য হিন্দুদের দেব-দেবতা সংক্রান্ত শব্দ ব্যবহার করা জায়েয হবে না।
১৬. ধোয়া তুলসী পাতা:
আমাদের সমাজে প্রায়ই এই প্রবাদটি উচ্চারণ করা হয়। অথচ এটি একটি হিন্দুয়ানি প্রবাদ। হিন্দুরা তুলসী পাতা ধুয়ে তাদের কথিত দেবতা নারায়ণের উদ্দেশ্যে উৎসর্গ করে। কারণ তাদের বিশ্বাস ধোয়া তুলসী পাতা হচ্ছে পবিত্র।!
অতএব কোন মুসলমানের জন্য ‘ধোয়া তুলসী পাতা’ প্রবাদ ব্যবহার করা জায়েয হবে না। এর পরিবর্তে ফেরেশতা হওয়া, সুফী হওয়া, অবুঝ, নির্দোষ, নিষ্পাপ ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।
১৭. প্রয়াত বা প্রয়াণ:
প্রয়াত, প্রয়াণ, মহাপ্রয়াণ ইত্যাদি সংস্কৃত ভাষার হিন্দুয়ানি শব্দ। কাজেই মুসলমানরা এই শব্দগুলো ব্যবহার করতে পারবে না। মুসলমানরা ব্যবহার করবে মরহুম, ইন্তেকাল, বেছাল ইত্যাদি।
১৮. বেদী বা পীঠ:
হিন্দুদের পূজা পার্বণ সংক্রান্ত শব্দ হচ্ছে বেদী বা পীঠ। হিন্দুদের পূজার জন্য প্রস্তুত উঁচু স্থানকে বেদী ও পীঠ বলা হয়। অনেকে শহীদ মিনারের সাথে বেদী শব্দ ব্যবহার করে বা পীঠ ব্যবহার করে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কোনো মুসলমান এই শব্দগুলো ব্যবহার করতে পারেনা।
১৯. আলিঙ্গন:
এ শব্দটি সংস্কৃত শব্দ যা অত্যন্ত কুরুচিপূর্ণ একটি শব্দ যার অর্থ লিঙ্গ পর্যন্ত। কাজেই এটি ব্যবহার না করে বলতে হবে মোলাকাত, কোলাকুলি ইত্যাদি।
২০. বিসমিল্লায় গলদ:
এটি একটি কুফরী প্রবাদ। শুরুতে বা সূচনায় ভুল-ত্রুটি অর্থে এই প্রবাদটি আমাদের সমাজে প্রচলিত। এটি ব্যবহার করা কুফরী হবে। (চলবে)

-মুহম্মদ জিয়াউল হক্ব।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ১ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ২ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ২ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ২ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৩ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৪ দিন আগে