সাইবার অপরাধীরাই এখন সাইবার অপরাধ প্রতিরোধের কাজে
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নাটোরের এক যুবক ভুল করে একটি সাইবার অপরাধ করে ফেলেছিলো। পরে অনুতপ্তও হয়। কিন্তু মামলা চলে যায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে। সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিতও হয়। তবে আদালত তাকে শাস্তি না দিয়ে এক বছরের প্রবেশনে বাড়িতেই থাকার সুযোগ দেয়। প্রবেশনের বেশ কিছু শর্তের মধ্যে একটি ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে অনলাইনে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। নাটোরের এই যুবক ‘সাইবার সচেতনতা’ নামে ফেসবুকে পেজ খুলে সেই কাজটিই করেছে।
আদালত তার কার্যক্রমে খুশি হয়েছে। প্রবেশনের এক বছর শেষে এই যুবক এখন মুক্ত। তারপরও সাইবার সচেতনতায় প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি আদালতের প্রতি কৃতজ্ঞ। জেল হলে আমার জীবনটা অন্যরকম হয়ে যেত। আমি নিজেকে সংশোধনের সুযোগ কাজে লাগিয়েছি। আর ভালো লাগছে যে অন্যরা যেন সাইবার অপরাধে না জড়ায়, সে জন্য কিঞ্চিৎ হলেও অবদান রাখতে পারছি। আমার মতো ভুল যেন আর কেউ না করেন।
নাটোরের এই ব্যক্তির মতো সাইবার অপরাধে জড়িয়ে পড়া আরও এক ডজন তরুণ প্রবেশনে গিয়ে সাইবার সচেতনতা নিয়ে কাজ করছেন। এখন তারা বলছেন, আর কোনো সাইবার অপরাধে জড়াবেন না তারা। বরং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে কাজ করবেন। একসময়ের এই সাইবার অপরাধীরা এখন সাইবার ডিফেন্ডার হয়ে অবদান রাখছেন।
২০২১ সালের ৪ এপ্রিল সাইবার ট্রাইব্যুনাল, রাজশাহী গঠিত হয়। এই তিন বছরে জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক ট্রাইব্যুনালটির রাজশাহী বিভাগের আট জেলার সাইবার অপরাধের মামলা নিষ্পত্তি করে আসছেন। তার দেওয়া প্রবেশন নিয়ে এমন অনেক উদ্দীপক ঘটনা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)