সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশও
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশও। চলতি বছরে দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। প্রাণঘাতী হামলার পাশাপাশি সাংবাদিকদের নানাভাবে হয়রানি, শারীরিক আঘাত এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের অভাব দেশটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।