সশরীরেই ট্রাইব্যুনালে আসতে হবে সেনা কর্মকর্তাদের
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আওয়ামী লীগের টানা ক্ষমতায় টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে সশরীরের হাজির না হয়ে ভার্চুয়ালি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে পরবর্তী শুনানিতে সশরীরেই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির হতে হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। অন্য দুই সদস্য হলেন- বিচারক শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী তোবারক হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। উভয়পক্ষের শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল। গত ২৩ নভেম্বর এ আবেদন করা হয়। পরে এ নিয়ে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
ওইদিন ট্রাইব্যুনাল বলেছেন, বিভিন্ন মামলায় সাবেক প্রধান বিচারক জেলে রয়েছেন। তিনি সশরীরে হাজির হচ্ছেন। সাবেক কয়েকজন মন্ত্রী নিয়মিত হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)