সর্বোচ্চ মোটরযান রেজিস্ট্রেশন ২০২২ সালে
, ০৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩১ সামিন, ১৩৯০ শামসী সন, ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রতিবেদন বলছে, ঢাকা শহরে গত এক যুগের মধ্যে বিআরটিএ সর্বোচ্চ সংখ্যক মোটরযান রেজিস্ট্রেশন দিয়েছে সদ্য বিদায়ী ২০২২ সালে। যার পরিমাণ ১ লাখ ৭৪ হাজার ৮১২টি। এই এক যুগে দ্বিতীয় সংখ্যক মোটরযান রেজিস্ট্রেশন দিয়েছিল ২০১৮ সালে, ১ লাখ ৭১ হাজার ৩১২টি। ২০১১-১৫ সাল পর্যন্ত মোটরযান রেজিস্ট্রেশনের সংখ্যা লাখের নিচে থাকলেও ২০১৬ সাল থেকে লাখের ঘরে উন্নীত হয়। এরপর সর্বোচ্চ সংখ্যক মোটরযান রেজিস্ট্রেশন দেয় ২০১৮ ও ২০২২ সালে।
২০২২ সালের প্রতিবেদনে দেখা গেছে, ঢাকা শহরে রেজিস্ট্রেশন পাওয়া সর্বোচ্চ সংখ্যক মোটরযানের মধ্যে প্রথম স্থানে আছে মোটরসাইকেল। যার রেজিস্ট্রেশন সংখ্যা ১ লাখ ২০ হাজার ৮৪৮টি। দ্বিতীয় স্থানে আছে প্রাইভেট প্যাসেঞ্জার কার, যার রেজিস্ট্রেশন সংখ্যা ১৪ হাজার ৯৪৬টি। অন্যদিকে গণপরিবহন (বাস) রেজিস্ট্রেশন হয়েছে ২ হাজার ২৩৩টি, জিপ ৯ হাজার ৩৫০টি, পিকআপ ৭ হাজার ৭৫৩টি, মাইক্রোবাস ৬ হাজার ৬৯৫টি, কাভার্ডভ্যান ৩ হাজার ৮৪৫টি, ট্রাক ৩ হাজার ২৬৭টি। এছাড়াও অ্যাম্বুলেন্স, অটোরিকশা, অটো টেম্পু, কার্গোভ্যান, ডেলিভারি ভ্যান, হিউম্যান হলার, মিনিবাস, স্পেশাল পারপাস ভেহিক্যাল, ট্যাংকার, টেক্সিক্যাব এবং অন্যান্য ক্যাটাগরিতে বাকি মোটরযানগুলোর রেজিস্ট্রেশন হয়েছে।
একইভাবে সারা দেশে গত এক যুগের মধ্যে বিআরটিএ সর্বোচ্চ সংখ্যক মোটরযান রেজিস্ট্রেশনও দিয়েছে সদ্য বিদায়ী ২০২২ সালে। যার পরিমাণ ৫ লাখ ৭৮ হাজার ১৫১টি। এর মধ্যে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৯১২টি। প্রাইভেট প্যাসেঞ্জার কার রেজিস্ট্রেশন হয়েছে ১৬ হাজার ৬৯৫টি, বাস ২ হাজার ৬৮৮টি, জিপ ১০ হাজার ২৪০টি, পিকআপ ৯ হাজার ৮০৪টি, অটোরিকশা ৭ হাজার ৬০৬টি, মাইক্রোবাস ৭ হাজার ৩৯৯টি, কাভার্ডভ্যান ৪ হাজার ৪২৪টি, ট্রাক ৪ হাজার ৫২৮টি। এছাড়াও অ্যাম্বুলেন্স, অটো টেম্পু, কার্গোভ্যান, ডেলিভারি ভ্যান, হিউম্যান হলার, মিনিবাস, স্পেশাল পারপাস ভেহিক্যাল, ট্যাংকার, টেক্সিক্যাব এবং অন্যান্য ক্যাটাগরিতে বাকি মোটরযানগুলোর রেজিস্ট্রেশন হয়েছে।
সড়কের তুলনায় গাড়ির সংখ্যা বাড়ছে। বিআরটিএর যানবাহন নিয়ন্ত্রণ করা উচিত কি না জানতে চাইলে বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, আমাদের কাজই হচ্ছে রেজিস্ট্রেশন ও লাইসেন্স দেওয়া। লাইসেন্স দেওয়া যাবে না, এরকম কোনো নির্দেশনা আমাদের নেই। আমরা নিয়মিত সমন্বয় করি। আমাদের কমিটি আছে, মেয়র মহোদয়ের সঙ্গেও নিয়মিত বৈঠক হয়। সমন্বয় সব জায়গাতেই আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












