মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
আপনাদের মতামত

সর্বশেষ গবেষণায় প্রমাণিত হল- নারিকেল দ্বীপ- আসলে প্রবাল দ্বীপ নয় প্রবাল দ্বীপের নামে পর্যটক বন্ধকরণ নেহায়েত ষড়যন্ত্র

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, রাত ২:৪৯
সর্বশেষ গবেষণায় প্রমাণিত হল- নারিকেল দ্বীপ- আসলে প্রবাল দ্বীপ নয়  প্রবাল দ্বীপের নামে পর্যটক বন্ধকরণ নেহায়েত ষড়যন্ত্র

দেশে-বিদেশের নানা ওয়েবসাইটে নারিকেল জিঞ্জিরা দ্বীপকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে উল্লেখ করা হয়। এ কারণে দেশের বেশির ভাগ মানুষ নারিকেল দ্বীপকে প্রবাল দ্বীপ হিসেবেই জানে। কক্সবাজার জেলা তথ্য বাতায়ন এবং মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় নারিকেল দ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয়েছে। কিন্তু নারিকেল দ্বীপ কি আসলে প্রবাল দ্বীপ? সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করেন যারা, তারা কিন্তু এই প্রসঙ্গে ভিন্নমত পোষণ করেন।
নারিকেল দ্বীপের প্রবালসহ জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী। সর্বশেষ তিনি গত ১৫ ফেব্রুয়ারি নারিকেল দ্বীপ সফর করেন। টানা কয়েক দিন সেখানে শিক্ষক-শিক্ষার্থীর গবেষণা দলের নেতৃত্ব দেন তিনি।
নারিকেল দ্বীপ ‘প্রবাল দ্বীপ’ কি না, জানতে চাইলে শাহনেওয়াজ চৌধুরী জানান, এটি মানুষের ভুল ধারণা। নারিকেল দ্বীপ আসলে প্রবাল দ্বীপ নয়, প্রবালসমৃদ্ধ পাথুরে দ্বীপ। প্রবাল দ্বীপ প্রবালের কারণে তৈরি হয়। নারিকেল দ্বীপ পাথুরে। প্রাগৈতিহাসিক যুগ থেকেই এখানে প্রবাল বা কোরাল ছিল। এখনো আছে। কক্সবাজারের পানি ঘোলাটে হলেও নারিকেল দ্বীপের পানি পরিষ্কার। কারণ, সেখানে পলি প্রবাহের প্রভাব কম। পানির লবণাক্ততা ও স্বচ্ছতা বেশি থাকার কারণেই সেখানে কোরাল তৈরি হয়। তবে প্রবাল তৈরি হলেও এটি প্রবাল দ্বীপ নয়।
২০২২ সালের ১ জুন সায়েন্স ডাইরেক্ট নামের আন্তর্জাতিক গবেষণা সাময়িকীর ওয়েবসাইটে এ বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়। কানাডীয় জীব বিজ্ঞানী টমাস টমাসিকের সঙ্গে যৌথভাবে ওই গবেষণা করেছিলেন গবেষক শাহনেওয়াজ চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষক মোহম্মদ নুরুন্নবী। গবেষণার শিরোনাম ছিল, ‘প্রবাল দ্বীপ হিসেবে নারিকেল দ্বীপকে ভুল চরিত্রায়ণের প্রভাব’।
গবেষণায় বলা হয়েছে, নারিকেল দ্বীপে কিছু প্রবালপ্রাচীর থাকলেও এটি মূলত পাললিক শিলা এবং বালির স্তর দ্বারা গঠিত। ভুল ‘চরিত্রায়ণের’ কারণে দ্বীপের প্রকৃত বাস্তুতন্ত্র এবং পরিবেশগত গুরুত্ব উপেক্ষিত হতে পারে।
তবে নারিকেল দ্বীপ যে একটি প্রবালসমৃদ্ধ দ্বীপ তাতে সন্দেহ নেই। এ নিয়ে শাহনেওয়াজ চৌধুরী বলেন, নারিকেল দ্বীপে যে পাথুরে প্রবাল পাওয়া যায়, সেটি আন্দামান দীপপুঞ্জের পরে শুধু শ্রীলঙ্কা, তামিলনাড়ুর ও মিয়ানমারের পশ্চিম উপকূলের দিকে দেখা মেলে।
এ কারণে পরিবেশবিশেষজ্ঞরা বলছেন, নারিকেল দ্বীপকে সরাসরি প্রবাল দ্বীপ না বলে প্রবালসমৃদ্ধ পাথুরে দ্বীপ বলা যেতে পারে। কারণ, দ্বীপের চার দিকে ছড়িয়ে আছে পাথরের স্তূপ। অভ্যন্তরীণ ভূখ-ের দক্ষিণাংশের গলাচিপা, দক্ষিণপাড়া, দিয়ারমাথা, মাঝরপাড়া এলাকার ফসলি জমিতেও মাথা তুলে দাঁড়িয়ে আছে অসংখ্য পাথরখ-। সমুদ্রের ১-৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে থাকা এসব পাথরখ-ের মধ্যেই কিন্তু সাদা, লাল, নীল, সবুজসহ বিভিন্ন প্রজাতির প্রবাল জন্মে।
নারিকেল দ্বীপের পানির নিচে প্রায় ৩৩০ প্রজাতির সি-উইড (সামুদ্রিক আগাছা) পাওয়া যায়। এটি ভীষণ রকমের বিরল ব্যাপার। এটা দিয়ে তৈরি খাবার যেমন মূল্যবান, তেমন পুষ্টিকরও। অনেক দেশেই এসবের ব্যাপক চাহিদা রয়েছে। এসব সি-উইড যদি নারিকেল দ্বীপে সংরক্ষণ করে অন্য জায়গায় চাষাবাদ করা হয়, তাহলে অর্থ উপার্জনের বিরাট একটা উপায় খুলে যেতে পারে।


-মুহম্মদ ওয়ালীউল্লাহ আরিফ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? ১ দিন আগে পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬