সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর -রেল উপদেষ্টা
, ১৪ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২০ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৫ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রক্ত দিয়ে প্রতিষ্ঠিত, মানুষের আশা আকাঙ্খা পূরণের এ সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রেল ভবনে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অতীতের যেকোনো সরকারের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত। অতীতের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে মানুষ বিক্ষুব্ধ হয়েছে, ছাত্র জনতা মাঠে নেমেছে, জীবন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য এ সরকার প্রতিষ্ঠা করেছে। জনগণ পরিবর্তন চায় বলেই ছাত্রদের আন্দোলনে সমর্থন দিয়েছে। এ সরকারের নিকট জনগণের প্রত্যাশা অনেক। এ সরকার ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত খারাপ হবে বলে তিনি মন্তব্য করেন।
পরিবর্তিত পরিস্থিতিতে রেলের ব্যয় সংকোচন করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন। তিনি নির্ধারিত সময়ে ট্রেন চলাচল মনিটরিং, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি অবৈধ দখলমুক্ত করতে পৃথক পৃথক তিনটি টাস্কফোর্স গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। স্টেশনের কাউন্টার হতে যাত্রীরা যেন সহজে টিকিট পেতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। কর্মকর্তাদের স্তূতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনৈতিক কার্যকলাপের বিষয়ে সতর্ক হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)